প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১০:২১

দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। শনিবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি তাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করে। ভিডিও প্রকাশের পর ইরানের সর্বোচ্চ নেতার বর্তমান শারীরিক অবস্থা ও কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
