প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১১:৩

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে। পারস্পরিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় এক শিশুসহ ছয়জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে মস্কোর দাবি, তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ইউক্রেনের হামলায় চারজন নিহত হয়েছেন।
