প্রকাশ: ৬ জুলাই ২০২৬, ১৩:৯

যুক্তরাষ্ট্র ছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের আর কোনো শক্তিশালী বন্ধু বা রাষ্ট্রীয় সহযোগী নেই বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বাইরে ইসরায়েলের আরও গুরুত্বপূর্ণ বন্ধু রয়েছে এবং ভারত তাদের অন্যতম বৃহৎ ও নির্ভরযোগ্য সমর্থক।
