প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:৪৯

পাকিস্তানের করাচি শহরে আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের একটি নিরাপত্তা কম্পাউন্ডে ভয়াবহ আত্মঘাতী সন্ত্রাসী হামলায় অন্তত তিনজন রেঞ্জার্স সদস্য নিহত হয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে চার হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
