প্রকাশ: ২০ জুন ২০২৬, ১১:২৫

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনের তৈরি ২০টি জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও ভূরাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের এই প্রতিরক্ষা চুক্তিকে ভারত কেবল একটি সামরিক ক্রয় হিসেবে দেখছে না; বরং এটিকে ভারতের চারপাশে চীনের কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবে বিবেচনা করছে। বৃহস্পতিবার ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
