বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬৩০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ট্রাম্পের দাবি রোববারই শান্তিচুক্তি, স্বাক্ষরের সম্ভাবনা নাকচ ইরানের

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৩১

শেয়ার করুনঃ
ট্রাম্পের দাবি রোববারই শান্তিচুক্তি, স্বাক্ষরের সম্ভাবনা নাকচ ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচিত শান্তিচুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে সরাসরি দ্বিমত পোষণ করে জানিয়েছে, সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি এবং নির্ধারিত দিনে কোনো চুক্তি স্বাক্ষরের সম্ভাবনাও নেই।

শনিবার (১৩ জুন) ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি ‘আগামীকাল স্বাক্ষরের জন্য নির্ধারিত’। তার মতে, এই চুক্তি বাস্তবায়িত হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌযান চলাচল পুনরায় নিশ্চিত হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বাড়বে।

যদিও তেহরানও স্বীকার করেছে যে দুই দেশের মধ্যে আলোচনা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে এবং উভয় পক্ষ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে, তবে চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্যে স্পষ্ট অমিল দেখা গেছে।

আরও

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা শুক্রবার জানান, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে সেটির বাস্তবায়ন কাঠামো নির্ধারণের জন্য নতুন করে ৬০ দিনের আলোচনা শুরু হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অন্যদিকে আইআরজিসি এক বিবৃতিতে ট্রাম্পের ঘোষণাকে প্রশ্নবিদ্ধ করে জানায়, ইরানি আলোচকরা স্পষ্টভাবে বলেছেন যে সমঝোতা স্মারক এখনো চূড়ান্ত হয়নি। ফলে ১৪ জুন কোনো চুক্তি স্বাক্ষরের প্রশ্নই ওঠে না। তাদের মতে, এ ধরনের ঘোষণা ইরানের আলোচক দলের অবস্থান যাচাইয়ের একটি কৌশল হতে পারে।

টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় আইআরজিসি আরও দাবি করে, ১৪ জুন ট্রাম্পের জন্মদিন হওয়ায় তিনি প্রতীকী গুরুত্ব বিবেচনায় দিনটিকে সামনে আনতে চাইছেন। বিশ্লেষকদের একাংশও মনে করছেন, রাজনৈতিক ও ব্যক্তিগত প্রচারণার অংশ হিসেবেই ট্রাম্প এই তারিখকে গুরুত্ব দিচ্ছেন।

সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পেলেও সম্ভাব্য চুক্তির শর্ত ও সময়সূচি নিয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে।

শান্তিচুক্তিট্রাম্পইরান
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ থামানোর পথ খুঁজছেন ট্রাম্প

পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ থামানোর পথ খুঁজছেন ট্রাম্প

সর্বশেষ সংবাদ

ফখরুল সরে দাঁড়াতেই মন্ত্রণালয়ে জরুরি রদবদল, বদলাচ্ছেন মন্ত্রীরা

ফখরুল সরে দাঁড়াতেই মন্ত্রণালয়ে জরুরি রদবদল, বদলাচ্ছেন মন্ত্রীরা

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রিজভী আহমেদ হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করল বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করল বিএনপি

এনআইডিতে জন্মতারিখ সংশোধনে মাঠপর্যায়ে মিলল নতুন ক্ষমতা

এনআইডিতে জন্মতারিখ সংশোধনে মাঠপর্যায়ে মিলল নতুন ক্ষমতা

রিকশা ই-বাইকের চার্জে বাড়ছে রাতের বিদ্যুৎ চাহিদা: জ্বালানি মন্ত্রী

রিকশা ই-বাইকের চার্জে বাড়ছে রাতের বিদ্যুৎ চাহিদা: জ্বালানি মন্ত্রী

জনপ্রিয় সংবাদ

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্ধারিত সময়ের আগেই যুদ্ধবিরতি বাড়াতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান

নির্ধারিত সময়ের আগেই যুদ্ধবিরতি বাড়াতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান

চলমান যুদ্ধবিরতির নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই এর মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতার আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে ওয়াশিংটন ও তেহরান নিজেদের সম্মতির কথা জানিয়েছে। আনাদোলুকে দেওয়া তথ্য অনুযায়ী, চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১৭ আগস্ট শেষ হওয়ার কথা। এর আগেই নতুন করে সংঘাত এড়াতে মেয়াদ বাড়ানোর বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে সম্মতি জানিয়েছে দুই দেশ। মধ্যস্থতা

গাজা ও ইরান ইস্যুতে ফ্রান্সকে ভণ্ড বললেন আরাগচি

গাজা ও ইরান ইস্যুতে ফ্রান্সকে ভণ্ড বললেন আরাগচি

ইসরায়েলের প্রতি টানা সমর্থনের জেরে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়ে ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি ফ্রান্সের অবস্থানকে স্পষ্ট ও লজ্জাজনক ‘ভণ্ডামি’ বলে অভিহিত করেন। আরাগচি বলেন, ফ্রান্সের মতো দেশগুলোর উচিত বিশ্বকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়ে পরামর্শ দেওয়া বন্ধ করা। তাঁর অভিযোগ, এসব বিষয়ে নৈতিক

খাবারের গাড়িতে গোপনে ট্রাম্প, বাড়ছে নিরাপত্তা প্রশ্ন

খাবারের গাড়িতে গোপনে ট্রাম্প, বাড়ছে নিরাপত্তা প্রশ্ন

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় গত মাসে তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে দেশটি ছাড়তে হয়েছিল বলে নতুন তথ্য প্রকাশ পেয়েছে। নিরাপত্তা সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ট্রাম্পকে প্রথমে খাবার পরিবহনের গাড়িতে করে আড়ালে সরিয়ে নেওয়া হয়। পরে তাকে ছোট একটি সামরিক বিমানে তুলে তুরস্ক থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বুধবার (১২ আগস্ট) ট্রাম্প

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজে হামলার জেরে হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা সফল হবে কি না, তা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে। বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারের কাছাকাছি পৌঁছেছে বলে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। অক্টোবরে সরবরাহের জন্য ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৮৯ দশমিক ৬১ ডলারে। গত ফেব্রুয়ারির শেষ

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রণালিতে ইরানের পেতে রাখা মাইন অপসারণে মার্কিন নৌবাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার ১১ আগস্ট যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ট্রাম্প। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে এগোচ্ছে দাবি করে তিনি বলেন,