প্রকাশ: ১৩ জুন ২০২৬, ২১:৫৪

দীর্ঘদিনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তিক্ত অভিজ্ঞতার কারণে ইরানের জনগণ যুক্তরাষ্ট্রকে বিন্দুমাত্র বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি-এজেই। শনিবার (১৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

