প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১৬:৩৩

চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী। ফরাসি রসায়নবিদ হেনরি কাগন এবং জাপানি রসায়নবিদ কেনসো সোয়াই যৌথভাবে ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেছেন। বুধবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডিশ অ্যাকাডেমি আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে।
