মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের ইরাক বা ইরান যুদ্ধে যাওয়া উচিত হয়নি। তিনি এ মন্তব্য করেন মার্কিন টেলিভিশন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে, যা পরবর্তীতে আল জাজিরা প্রকাশ করে।
ট্রাম্প ইরাক যুদ্ধের প্রসঙ্গ তুলে বলেন, বাগদাদে মার্কিন বাহিনীর যাওয়া একটি বড় ভুল ছিল। তার ভাষায়, ইরাকে যা ঘটেছে তা ছিল অত্যন্ত বোকামিপূর্ণ সিদ্ধান্ত এবং সেখানে যুক্তরাষ্ট্রের শুরু থেকেই না যাওয়া উচিত ছিল।
তিনি আরও বলেন, ইরান নিয়েও একই ধরনের ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, এসব যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতা তৈরি হয়েছে।