প্রকাশ: ৬ মে ২০২৬, ১৩:৬

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নির্ধারণকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে আজ রাতেই রাজ্যে যাচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ। দলীয় সূত্রে জানা গেছে, বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের জন্য তাকে প্রধান কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
