প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬, ১১:৪

যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও লেবাননজুড়ে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ১০ মিনিটের মধ্যে লেবাননের শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যা চলমান সংঘাত শুরুর পর দেশটিতে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
