প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:৫৮

ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত সেনা মোতায়েনের অনুমোদন দেবেন কি না, তা এখনো অনিশ্চিত রয়ে গেছে। বিবিসি জানিয়েছে, ওয়াশিংটন পোস্ট–এর এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
