প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১৪:১১

ইরান ও ইসরায়েল-এর মধ্যকার সংঘাত চরম ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। আল জাজিরা ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ইরান থেকে নতুন করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ইসরায়েলের দিকে ধাবিত হচ্ছে এবং দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো প্রতিহত করতে কাজ করছে। নাগরিকদের সতর্ক সংকেত পেলেই নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

