রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬১৩ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত-রাশিয়ার যৌথ নৌ মহড়া

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ২০:৫৬

শেয়ার করুনঃ
ফেব্রুয়ারিতে বঙ্গোপসাগরে ভারত-রাশিয়ার যৌথ নৌ মহড়া

বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারত ও রাশিয়া। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য এই নৌ-মহড়ার নাম দেওয়া হয়েছে ‘মিলান ২০২৬ নাভাল এক্সারসাইজ’।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস জানিয়েছে, রুশ নৌবাহিনীর অধিভুক্ত সংস্থা রাশিয়ান মেরিটাইম বোর্ডের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মহড়ায় অংশ নিতে রাশিয়ার প্যাসিফিক ফ্লিটের অন্যতম প্রধান ফ্রিগেট মার্শাল শাপোশনিকভসহ একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে।

মার্শাল শাপোশনিকভ একটি বিশাল আকৃতির ও অত্যাধুনিক রণতরী। এটি সাগর থেকে একই সঙ্গে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিয়মিত সামরিক টহলে এই যুদ্ধজাহাজ ব্যবহৃত হয়ে থাকে।

আরও

ইসলামাবাদে ইরান, যুক্তরাষ্ট্র সংলাপ ঘিরে নতুন কূটনীতি

ইসলামাবাদে ইরান, যুক্তরাষ্ট্র সংলাপ ঘিরে নতুন কূটনীতি
রাশিয়ান মেরিটাইম বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, মহড়ায় অংশ নিতে শাপোশনিকভ ইতোমধ্যে বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা শুরু করেছে এবং গত বুধবার ওমানের মাস্কাট বন্দর অতিক্রম করেছে।

বঙ্গোপসাগরে যৌথ মহড়া শেষ হওয়ার পর যুদ্ধজাহাজটি ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তম বন্দরের উদ্দেশে যাত্রা করবে। ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে সেখানে শাপোশনিকভ ভিড়বে বলে জানানো হয়েছে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
উল্লেখ্য, বঙ্গোপসাগরে এই যৌথ মহড়ার পরিকল্পনার কথা তিন মাস আগেই ঘোষণা করেছিল ভারতীয় নৌবাহিনী। ২০২৫ সালের অক্টোবরে এক বিবৃতিতে দেশটির নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন মহড়ার বিষয়টি প্রকাশ করেন।

বিশ্লেষকদের মতে, এই মহড়া ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক উপস্থিতির বার্তা দেবে।

ভারত_রাশিয়াযৌথ_সামরিক_মহড়া
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি শেষের মুখে, বাড়ছে অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি শেষের মুখে, বাড়ছে অনিশ্চয়তা
সূত্র: তাস

সর্বশেষ সংবাদ

ইরানের তেল আয়ে বড় প্রবৃদ্ধি, প্রতিদিন আয় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার

ইরানের তেল আয়ে বড় প্রবৃদ্ধি, প্রতিদিন আয় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার

কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতির মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

কুয়াকাটা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতির মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

ডিনারের আগে ‘গুলির’ মন্তব্য, পরে সত্যিকারের হামলায় চাঞ্চল্য

ডিনারের আগে ‘গুলির’ মন্তব্য, পরে সত্যিকারের হামলায় চাঞ্চল্য

সৌদি আরব থেকে তেলবাহী জাহাজ আসছে, পুনরায় চালু হচ্ছে ইআরএল

সৌদি আরব থেকে তেলবাহী জাহাজ আসছে, পুনরায় চালু হচ্ছে ইআরএল

নৈশভোজে গুলির ঘটনায় ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

নৈশভোজে গুলির ঘটনায় ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানের তেল আয়ে বড় প্রবৃদ্ধি, প্রতিদিন আয় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার

ইরানের তেল আয়ে বড় প্রবৃদ্ধি, প্রতিদিন আয় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার

চলমান আঞ্চলিক উত্তেজনা এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ইরানের তেল রপ্তানি আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। সাম্প্রতিক এপ্রিল ২০২৬-এর তথ্য অনুযায়ী, দেশটির দৈনিক তেল আয় ও মোট রাজস্বে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। বিশ্লেষণ অনুযায়ী, মার্চ ২০২৬-এ ইরান প্রতিদিন গড়ে প্রায় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যা ফেব্রুয়ারির ১১৫ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। কিছু প্রতিবেদনে

ডিনারের আগে ‘গুলির’ মন্তব্য, পরে সত্যিকারের হামলায় চাঞ্চল্য

ডিনারের আগে ‘গুলির’ মন্তব্য, পরে সত্যিকারের হামলায় চাঞ্চল্য

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার ঘিরে গুলির ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে প্রেস সচিব ক্যারোলিন লেভিট–এর একটি মন্তব্য। অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে দেওয়া তার বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ইয়াহুর প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানস্থল ওয়াশিংটন হিলটন হোটেলের লবিতে গুলির খবর প্রকাশের ঠিক আগে লেভিট সন্ধ্যার পরিবেশ নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, “দেওয়ার উইল বি শটস

নৈশভোজে গুলির ঘটনায় ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

নৈশভোজে গুলির ঘটনায় ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের নৈশভোজ অনুষ্ঠানকে ঘিরে ঘটে যাওয়া গুলির ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী একাই হামলার চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে ইরান যুদ্ধ বা আন্তর্জাতিক কোনো সংঘাতের সম্পর্ক নেই। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ মন্তব্য করেন। এর আগে ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস

হোয়াইট হাউসে ট্রাম্পের ডিনারের বাইরে গুলির ঘটনা, সন্দেহভাজন আটক

হোয়াইট হাউসে ট্রাম্পের ডিনারের বাইরে গুলির ঘটনা, সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালে হঠাৎ গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যদিও তার পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ঐতিহ্যবাহী নৈশভোজ অনুষ্ঠান চলাকালে হোটেলের বাইরে গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচ থেকে আট রাউন্ড গুলির

চাঁদে নতুন খনিজ আবিষ্কার, প্রযুক্তিতে আসতে পারে বড় পরিবর্তন

চাঁদে নতুন খনিজ আবিষ্কার, প্রযুক্তিতে আসতে পারে বড় পরিবর্তন

চাঁদে এক নতুন ধরনের বর্ণহীন, স্বচ্ছ ও ভঙ্গুর খনিজের সন্ধান পেয়েছেন চীনা বিজ্ঞানীরা, যা ভবিষ্যতের প্রযুক্তি বিশেষ করে আলো প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন গবেষকেরা। চায়না জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, চীন থেকে উদ্ধার করা একটি চন্দ্র উল্কাপিণ্ড বিশ্লেষণের মাধ্যমে ‘সেরিয়াম–ম্যাগনেশিয়াম চেঞ্জসাইট’ নামের এই বিরল খনিজ শনাক্ত করা হয়েছে। মহাকাশ ভূতত্ত্ব গবেষণায় এই আবিষ্কারকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।