সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ফিলিস্তিন স্বীকৃতির পর পশ্চিম তীরে ইসরায়েলি নেতাদের হুঁশিয়ারি

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৬

শেয়ার করুনঃ
ফিলিস্তিন স্বীকৃতির পর পশ্চিম তীরে ইসরায়েলি নেতাদের হুঁশিয়ারি

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর পশ্চিম তীর নিয়ে ফের সরব হয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি নেতারা। রোববার দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ পৃথক বিবৃতিতে পশ্চিম তীরের ওপর ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের দাবি জানান।

বেন গভির তার বিবৃতিতে বলেন, এই স্বীকৃতির প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি দাবি করেন, পশ্চিম তীরের ওপর দ্রুত সার্বভৌমত্ব আরোপ করতে হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুরোপুরি উচ্ছেদ করতে হবে। তিনি আরও জানান, এ বিষয়ে প্রস্তাব তিনি পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করবেন।

অন্যদিকে অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, যুক্তরাজ্য ও অন্যান্য দেশের দ্বারা ইসরায়েলের ভবিষ্যৎ নির্ধারণের দিন শেষ। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর এই পদক্ষেপের একমাত্র জবাব হলো পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারণাকে স্থায়ীভাবে বাতিল করা।

আরও

২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, তবে কি আবারো যুদ্ধের দামামা !

২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, তবে কি আবারো যুদ্ধের দামামা !

স্মোত্রিচ আরও উল্লেখ করেন, এখন প্রধানমন্ত্রীকেই সিদ্ধান্ত নিতে হবে। তার মতে, সময় এসেছে ঐতিহাসিক ইহুদি মাতৃভূমির ওপর পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার। তিনি বিশ্বাস করেন এই পরিকল্পনা ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে একেবারেই কবর দেবে।

এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোববার জানান, যুক্তরাষ্ট্র সফর শেষে ফিলিস্তিন স্বীকৃতির বিষয়ে যুক্তরাষ্ট্রের মিত্রদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন তিনি। তবে অল্প কথায় তিনি বেশ হুঁশিয়ারিমূলক মন্তব্য করেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

নেতানিয়াহু বলেন, আমরা জুডিয়া ও সামারিয়ায় ইহুদি বসতি দ্বিগুণ করেছি এবং এই পথেই এগিয়ে যাব। তিনি আরও জানান, আমাদের ভূমির কেন্দ্রে জোর করে এক সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠার সর্বশেষ প্রচেষ্টার জবাব তিনি যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর দেবেন।

ইসরায়েলি ডানপন্থি নেতাদের এসব বিবৃতি নতুন করে ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নতুন এক টানাপোড়েনের দিকে নিয়ে যেতে পারে।

ফিলিস্তিন স্বীকৃতিপশ্চিম তীর ইসরায়েলবেজালেল স্মোত্রিচবেন গভির
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে নতুন উত্তেজনা

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে নতুন উত্তেজনা

এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। তাদের মতে, পশ্চিম তীরের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে শান্তি প্রক্রিয়ার সম্ভাবনা ক্রমশ কমে যাবে।

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

সর্বশেষ সংবাদ

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে ইরানের সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবায়ি দাবি করেছেন, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন এবং এখান দিয়ে যেসব জাহাজ চলাচল করবে তাদের ইরানি মুদ্রা

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হলেও আলোচনা চালু রাখবে ইরান

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হলেও আলোচনা চালু রাখবে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা শান্তি আলোচনা কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই শেষ হলেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার (১২ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আলোচনার ফলাফল প্রত্যাশিত না হলেও সংলাপের পথ এখনো খোলা রয়েছে। ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর মার্কিন প্রতিনিধি দল দেশে ফিরে গেলে

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে নতুন উত্তেজনা

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে নতুন উত্তেজনা

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে নতুন করে সামরিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, ইরানের পেতে রাখা সমুদ্রের মাইন অপসারণ এবং নিরাপদ নৌপথ চালুর লক্ষ্যে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এই ঘোষণা আসে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাত শুরুর পর প্রথম বড় সামুদ্রিক অভিযানের অংশ হিসেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে জানান, আন্তর্জাতিক

ইসলামাবাদে দীর্ঘ আলোচনাও আনতে পারলো না সমঝোতা

ইসলামাবাদে দীর্ঘ আলোচনাও আনতে পারলো না সমঝোতা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়েছে। দুই দিনের সরকারি ছুটি ঘোষণা, অতিরিক্ত ১০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন এবং প্রতিনিধি দলগুলোর জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেও কাঙ্ক্ষিত ফল পায়নি পাকিস্তান সরকার। বিমানবন্দর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আলোচনাস্থলে নিয়ে

২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, তবে কি আবারো যুদ্ধের দামামা !

২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, তবে কি আবারো যুদ্ধের দামামা !

দীর্ঘ সময় ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের পরমাণু বিষয়ক আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। প্রায় ২১ ঘণ্টার টানা বৈঠকের পর কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তানে অবস্থানরত মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, পাকিস্তান সরকারের আতিথেয়তায় দুই দেশের প্রতিনিধিরা দীর্ঘ সময় ধরে গঠনমূলক আলোচনা চালালেও শেষ পর্যন্ত অচলাবস্থা কাটেনি।