শনিবার, ৭ নভেম্বর, ২০২৬২২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নাকচ করলেন সিরিয়ার প্রেসিডেন্ট

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১১:৪৪

শেয়ার করুনঃ
আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নাকচ করলেন সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিতে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সৌদি ম্যাগাজিন আল-মাজাল্লাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ার সংঘাত ইসরাইলের সঙ্গে অন্য আরব রাষ্ট্রগুলোর তুলনায় ভিন্ন এবং জটিল।

আল-শারা বলেন, আব্রাহাম চুক্তি মূলত এমন সব রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল যাদের সঙ্গে ইসরাইলের কোনো দখলকৃত জমি বা সরাসরি সংঘাত ছিল না। কিন্তু সিরিয়ার গোলান হাইটস এখনো ইসরাইল দখল করে রেখেছে, তাই সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই।

২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে সই করেছিল। তবে সিরিয়া বলছে, তাদের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

আরও

মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে চীন

মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে চীন

সাক্ষাৎকারে আল-শারা আরও জানান, দামেস্কের বর্তমান অগ্রাধিকার হলো ১৯৭৪ সালের জাতিসংঘের মধ্যস্থতায় প্রত্যাহার চুক্তি কার্যকর রাখা এবং দক্ষিণ সিরিয়াকে আন্তর্জাতিক তত্ত্বাবধানে স্থিতিশীল করা।

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ১৯৬৭ সালের পর এই বৈশ্বিক সম্মেলনে অংশ নিতে যাওয়া প্রথম সিরিয়ার প্রেসিডেন্ট তিনি। এ অংশগ্রহণের মধ্য দিয়ে সিরিয়া ধীরে ধীরে আন্তর্জাতিক কূটনীতিতে ফিরে আসছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে।

প্রসঙ্গত, গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আহমেদ আল-শারাকে ইসরাইলের সঙ্গে সমস্যা মিটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানান।তবে সিরিয়ার প্রেসিডেন্টের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, গোলান হাইটসের দখল অব্যাহত থাকলে এমন কোনো চুক্তিতে যোগদানের সম্ভাবনা নেই।

সিরিয়া ইসরাইল সম্পর্কআব্রাহাম চুক্তিআহমেদ আল-শারা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে চীন

মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে চীন

সর্বশেষ সংবাদ

শ্রমিক আন্দোলন ও ভাঙচুর-অগ্নিসংযোগ এক করে দেখার সুযোগ নেই: রিজভী

শ্রমিক আন্দোলন ও ভাঙচুর-অগ্নিসংযোগ এক করে দেখার সুযোগ নেই: রিজভী

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানকে ফের সম্পূর্ণ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ফের সম্পূর্ণ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিতে আর কোনো ধ্বংসযজ্ঞ চালাতে চান না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইরান কোনোভাবেই পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে পারবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সম্ভব হলে ইরানের বাকি অংশ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তনের আভাস: ইরানি কমান্ডার

যুক্তরাষ্ট্র-ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তনের আভাস: ইরানি কমান্ডার

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে বলে দাবি করেছেন ইরানের বাসিজ বাহিনীর সাবেক কমান্ডার হোসেইন তায়েব। তাঁর মতে, মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য ওয়াশিংটন ও তেল আবিবের প্রচেষ্টাই এখন দেশ দুটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তেহরানে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। ইরানের

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড

ইরানে নতুন করে সর্বাত্মক সামরিক হামলা চালানো হবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো হবে—এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করার লক্ষ্য সামনে রেখে ওয়াশিংটনে সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অঙ্গরাজ্য পর্যায়ের আইনসভায় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন রাজনীতিক। জর্জিয়ায় শেখ রহমান, কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারে আবুল বি খান নির্বাচিত হয়েছেন। তাঁদের এই সাফল্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। নির্বাচনের ফল প্রকাশের পর বিজয়ীরা সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশি আমেরিকান রাজনীতিকরাও। সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, জর্জিয়ার স্টেট সিনেটের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় পরাজয়, কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় পরাজয়, কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান পার্টি। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ—উভয় জায়গাতেই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগিয়ে গেছেন ডেমোক্র্যাটরা। এর ফলে আগামী দুই বছর আইন প্রণয়নসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে ট্রাম্প প্রশাসনকে বিরোধীদের কঠিন বাধার মুখে পড়তে হতে পারে। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বুধবার প্রকাশিত হওয়ার পর এই চিত্র উঠে