প্রকাশ: ৩ এপ্রিল ২০২৫, ১১:২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক বৃদ্ধি ঘোষণা করেছেন। বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে, যা দেশের তৈরি পোশাক রপ্তানির জন্য বড় ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ করে বলেন, অন্য দেশগুলোর শুল্ক নীতির প্রতিক্রিয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
