বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬৭ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে উত্তেজনা: রাশিয়ার কঠোর প্রতিক্রিয়া

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ মার্চ ২০২৫, ১৭:১৮

শেয়ার করুনঃ
ট্রাম্প-জেলেনস্কি বৈঠকে উত্তেজনা: রাশিয়ার কঠোর প্রতিক্রিয়া

শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে এক উত্তপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতার মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা হয়, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

বৈঠকের পরপরই রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে এক পোস্টে বলেন, "জেলেনস্কির একগাদা মিথ্যার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি ছিল, হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন, ২০২২ সালে কিয়েভ সরকার একা ছিল, কোনো সমর্থন পায়নি।" তিনি আরও উল্লেখ করেন, ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কীভাবে সেই 'বদমাশ'কে আঘাত করা থেকে বিরত ছিলেন; সেটা সংযম প্রদর্শনের এক অলৌকিক ঘটনা।

আরও

মধ্যপ্রাচ্যের পথে মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকন

মধ্যপ্রাচ্যের পথে মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকন

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভও এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে এক্সে (সাবেক টুইটার) পোস্টে বলেন, "অবশেষে উদ্ধত শূকরটি ওভাল অফিসে একটি উপযুক্ত থাপ্পড় খেয়েছে।" তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প ঠিক বলেছেন, কিয়েভের শাসনকাঠামো তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছে।

বৈঠকের সময় ট্রাম্প জেলেনস্কিকে 'কৃতজ্ঞ' থাকার পরামর্শ দেন এবং অভিযোগ করেন যে জেলেনস্কি 'তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন'। এক পর্যায়ে ট্রাম্প বলেন, "আপনার জনগণ খুব সাহসী, কিন্তু আপনাকে চুক্তিতে আসতে হবে, না হলে আমরা সরে যাব। আর যদি আমরা সরে যাই, তবে আপনাদের নিজের মতো লড়তে হবে।"

আরও

বাংলাদেশ সংকট না মিটলে বিশ্বকাপে না–ও খেলতে পারে পাকিস্তান

ট্রাম্প-জেলেনস্কি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
বাংলাদেশ সংকট না মিটলে বিশ্বকাপে না–ও খেলতে পারে পাকিস্তান

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বৈঠকের পর হোয়াইট হাউস জানায়, প্রস্তাবিত দুর্লভ খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তিটি সই হয়নি এবং নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে। একজন মুখপাত্র জানান, উত্তপ্ত বৈঠকের পর জেলেনস্কি তড়িঘড়ি করে হোয়াইট হাউস ত্যাগ করেন।

বৈঠকের পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, "আজ হোয়াইট হাউসে আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অনেক কিছু পরিষ্কার হয়েছে, যা এমন চাপের মুহূর্তে সরাসরি কথা না বললে বোঝা যেত না।" তিনি আরও উল্লেখ করেন, "ওভাল অফিসে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রতি অসম্মান দেখিয়েছেন।"

অন্যদিকে, জেলেনস্কি তার এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে লেখেন, "ধন্যবাদ, আমেরিকা। ধন্যবাদ আপনাদের সহায়তার জন্য, ধন্যবাদ এই সফরের জন্য।" তিনি আরও বলেন, "ধন্যবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কংগ্রেস ও আমেরিকার জনগণ। ইউক্রেন ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি চায়, আর আমরা সে লক্ষ্যেই কাজ করছি।"

এই বৈঠক এবং পরবর্তী প্রতিক্রিয়াগুলি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্ক এবং রাশিয়ার ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে। 

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠি-১: প্রার্থীতা ফিরে পেলেন সৈকত, পাল্টাচ্ছে নির্বাচনী সমীকরণ

ঝালকাঠি-১: প্রার্থীতা ফিরে পেলেন সৈকত, পাল্টাচ্ছে নির্বাচনী সমীকরণ

পানছড়িতে কম সময়ে বেশি লাভে তেল ফসল আবাদে উৎসাহ

পানছড়িতে কম সময়ে বেশি লাভে তেল ফসল আবাদে উৎসাহ

নির্বাচন কমিশনের আপিলে মঞ্জুর-নামঞ্জুর তথ্য প্রকাশ

নির্বাচন কমিশনের আপিলে মঞ্জুর-নামঞ্জুর তথ্য প্রকাশ

নির্বাচনী পরিবেশ নষ্টে নিষিদ্ধ সংগঠনের সুযোগ নয়: ডিএমপি কমিশনার

নির্বাচনী পরিবেশ নষ্টে নিষিদ্ধ সংগঠনের সুযোগ নয়: ডিএমপি কমিশনার

চিকিৎসাধীন অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল

চিকিৎসাধীন অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল

সর্বশেষ সংবাদ

সরিষা চাষে হাওরের পতিত জমি উজ্জ্বল, কৃষকের মুখে হাসি

সরিষা চাষে হাওরের পতিত জমি উজ্জ্বল, কৃষকের মুখে হাসি

হ্যাঁ ভোটে দেশের সংস্কার নিশ্চিত হবে: রিজওয়ানা হাসান

হ্যাঁ ভোটে দেশের সংস্কার নিশ্চিত হবে: রিজওয়ানা হাসান

খাগড়াছড়ি-২৯৮: দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার, জোট রাজনীতিতে নতুন ধারা

খাগড়াছড়ি-২৯৮: দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার, জোট রাজনীতিতে নতুন ধারা

ঝিনাইদহ-৪: বিএনপি বহিষ্কার করলো বিদ্রোহী প্রার্থী

ঝিনাইদহ-৪: বিএনপি বহিষ্কার করলো বিদ্রোহী প্রার্থী

আগামী নির্বাচনে প্রমাণ হবে দেশ থাকবে নাকি উগ্রপন্থী ও রাষ্ট্রবিরোধীদের দখলে যাবে।

আগামী নির্বাচনে প্রমাণ হবে দেশ থাকবে নাকি উগ্রপন্থী ও রাষ্ট্রবিরোধীদের দখলে যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশ সংকট না মিটলে বিশ্বকাপে না–ও খেলতে পারে পাকিস্তান

বাংলাদেশ সংকট না মিটলে বিশ্বকাপে না–ও খেলতে পারে পাকিস্তান

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর সময় ঘনিয়ে আসছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে এবারের আসরের। টুর্নামেন্টটির আয়োজক দেশ ভারত হলেও অংশগ্রহণকারী কয়েকটি দলের অবস্থানের কারণে বিশ্বকাপ ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার কারণে পাকিস্তান দল ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। এর ফলে আইসিসি আগেই সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

ট্রাম্পের সিদ্ধান্তে ফিকে ‘অ্যামেরিকান ড্রিম’, উদ্বেগে বাংলাদেশ

ট্রাম্পের সিদ্ধান্তে ফিকে ‘অ্যামেরিকান ড্রিম’, উদ্বেগে বাংলাদেশ

বিশ্বজুড়ে বহু মানুষের কাছে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার স্বপ্ন বা ‘অ্যামেরিকান ড্রিম’ দিন দিন ফিকে হয়ে আসছে। এই বাস্তবতায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ৭৫টি দেশের অভিবাসী ভিসা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন মোট ৫৯ হাজার ২৫৪ জন। এর মধ্যে ১৪

পাকিস্তানে ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলা, নিহত ১২

পাকিস্তানে ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে হামলা, নিহত ১২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একযোগে দুটি ব্যাংক লুট ও একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে অন্তত ১২ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলুচিস্তানের খারান শহরে এ ঘটনা ঘটে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায়, ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী একযোগে খারান শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায়

গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের নতুন হুমকি: বিরোধিতা করলে শুল্ক আরোপ

গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের নতুন হুমকি: বিরোধিতা করলে শুল্ক আরোপ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার পর থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও আগ্রাসী ও বেপরোয়া হয়ে উঠেছেন বলে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা জোরালো হয়েছে। ভেনেজুয়েলার তেল সম্পদ দখল করে বিক্রি শুরু করা এবং ইরানে সরকার উৎখাতের লক্ষ্যে চলমান বিক্ষোভে প্রকাশ্য সমর্থনের পর এবার ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ড দখলের প্রশ্নে চরম অবস্থান নিলেন তিনি। শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউসে আয়োজিত

ইরানে হামলা না চালানোর বার্তা ট্রাম্পের! সংযত হওয়ার আহ্বান

ইরানে হামলা না চালানোর বার্তা ট্রাম্পের! সংযত হওয়ার আহ্বান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বার্তা পাঠিয়ে জানিয়েছেন, তিনি তেহরানে হামলা চালাতে চান না। একই সঙ্গে তিনি ইরানকে আঞ্চলিক পরিস্থিতিতে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দামের বরাতে এ তথ্য জানা গেছে। মোগাদ্দাম জানিয়েছেন, বুধবার পাকিস্তান সময় রাত ১টার দিকে তিনি ট্রাম্পের বার্তা পেয়েছেন। বার্তায় স্পষ্ট বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধ চাইছে