মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬১০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্যআন্তর্জাতিক

নতুন কৌশলে বাংলাদেশী পোশাক রপ্তানি, মাথায় হাত দিল্লির

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ নভেম্বর ২০২৪, ১:৩৬

শেয়ার করুনঃ
নতুন কৌশলে বাংলাদেশী পোশাক রপ্তানি, মাথায় হাত দিল্লির

ভারতের বিমানবন্দর ও নৌবন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এর পরিবর্তে এখন মালদ্বীপের মাধ্যমে গার্মেন্টস পণ্য বিশ্বব্যাপী পৌঁছানো হচ্ছে। বাংলাদেশের এই সিদ্ধান্তের কারণে ভারতের নৌ ও বিমানবন্দর বিপুল রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তারা।

আরও

শিথিল হলো মার্কিন নিষেধাজ্ঞা, ইরানের ১২০০ কোটি ডলার অবমুক্ত

শিথিল হলো মার্কিন নিষেধাজ্ঞা, ইরানের ১২০০ কোটি ডলার অবমুক্ত

শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্ট এ তথ্য জানিয়েছে ।

লাইভমিন্টকে এমএসসি এজেন্সি (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের মহাপরিচালক দীপক তিওয়ারি বলেছেন, “আগে বাংলাদেশের পণ্য ভারতীয় বিমানবন্দরের মাধ্যমে পরিবহন হত। কিন্তু এখন তারা অন্যান্য রুটে তাদের পণ্য পরিবহন করছে। যার অর্থ আগে এসব পণ্যের কার্গো থেকে ভারত যে রাজস্ব পেত সেটি এখন পাচ্ছে না। — এমএসসি এজেন্সি (ইন্ডিয়া) ভারতের অন্যতম বৃহৎ কার্গো পরিবহন সংস্থা।

আরও

তুরস্কের সামরিক উত্থান নিয়ে ইসরায়েলের নতুন উদ্বেগ

তুরস্কের সামরিক উত্থান নিয়ে ইসরায়েলের নতুন উদ্বেগ

দেশটির তিন কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ এখন তৈরি পোশাক পণ্য জাহাজে করে প্রথমে মালদ্বীপে পাঠাচ্ছে। এরপর সেখান থেকে বিমানে করে বিশ্বব্যাপী গন্তব্যে পৌঁছানো হচ্ছে পণ্যগুলো। যার মধ্যে রয়েছে এইচঅ্যান্ডএম এবং জারার মতো বিশ্বখ্যাত কোম্পানির পোশাকও।

পোশাক রপ্তানি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। যার অর্থ ভারত দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য বিশ্বব্যাপী রপ্তানি করত ঢাকা।

ভারতের বদলে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশ পণ্য রপ্তানি করলে বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। এছাড়া লজিস্টিক এবং কাঠামোগত প্রজেক্টে থাকা সহযোগিতাপূর্ণ সুযোগগুলো শঙ্কায় পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এক কর্মকর্তা বলেছেন, “বাংলাদেশের এমন সিদ্ধান্তে ভারত সরকার একটি সামঞ্জস্যপূর্ণ সমাধানের পথ খুঁজছে। যেটি ভারত হয়ে বাংলাদেশের বিপুল পরিমাণ তৈরি পোশাক পণ্য রপ্তানির বিষয়টি নিশ্চিত করবে এবং ভারতের স্বার্থ রক্ষা করবে।

অপর এক কর্মকর্তা বলেছেন, “বাংলাদেশের রপ্তানিকৃত এসব তৈরি পোশাক পণ্যের একটি বড় অংশ ভারতীয় অবকাঠামো বা কারখানায় উৎপাদিত হয়। যেগুলো বাংলাদেশে অবস্থিত ভারতীয় কোম্পানিগুলোই পরিচালনা করে। এই বিষয়টি (ভারত) সরকারের নজরে রয়েছে। ভারতের ওপর এটির প্রভাব কেমন হতে পারে এখন আমরা সেটি নিরূপণের চেষ্টা করছি।”

তবে এক শিল্প বিশেষজ্ঞ জানিয়েছেন, বাংলাদেশ ভারতের ওপর কোনো রাগ বা বিরাগ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে তার মনে হচ্ছে না। মূলত নিজেদের সাপ্লাই চেইনের ওপর নিয়ন্ত্রণ এবং ভারতীয় বন্দরগুলোর মাধ্যমে সময়মতো পণ্য রপ্তানি না হওয়ায় বাংলাদেশ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা তার।

অরুণ কুমার নামের এই বিশেষজ্ঞ বলেছেন, “রপ্তানির ক্ষেত্রে নতুন রুটের মাধ্যমে কৌশলগত সুবিধা, সঙ্গে নিশ্চিত নির্ভরযোগ্যতা পাওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। যা আন্তর্জাতিক পোশাক বাজারের কঠোর সময় সীমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ভারতের বন্দরের ওপর থেকে নির্ভরতা কমিয়ে বাংলাদেশ তাদের সাপ্লাই চেইনের ওপর আরও নিয়ন্ত্রণ আরোপ করছে।”

অরুণ কুমার বলেছেন, গার্মেন্টস পণ্যকে পঁচনশীল পণ্য হিসেবে বিবেচনা করা হয়। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে চালান পৌঁছে দিতে না পারলে অর্ডার বাতিল হয়ে যায়। গার্মেন্টস পণ্য এমন পণ্য যেটি একটি নির্দিষ্ট মৌসুমের পর ভ্যালু হারায়।

তবে ভারতের অ্যাপারেল এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিলের নির্বাহী সদস্য সংবাদমাধ্যম লাইভমিন্টের কাছে দাবি করেছেন, ভারতের মাধ্যমে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি বন্ধ করলেও তাদের খুব ক্ষতি হবে না। তার দাবি, ভারতীয় বন্দরগুলো এমনিতেই অনেক ব্যস্ত। এ কারণে তারা তাদের বন্দর হয়ে বাংলাদেশের পণ্য রপ্তানি বন্ধের জন্য আগেই ভারত সরকারকে অনুরোধ জানিয়েছিলেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি বলেছেন, “এ বিষয়টি খুব বড় কিছু নয়। ভারতীয় বিমানবন্দরগুলো ইতিমধ্যে অনেক ব্যস্ত। এবং আমরা বাংলাদেশের পণ্য ভারতীয় বিমানবন্দর দিয়ে রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করতে সরকারকে অনুরোধ করেছি।”

ভারত হয়ে তৈরি পোশাক রপ্তানি বন্ধের সঙ্গে শেখ হাসিনা সরকারের পতন এবং তাকে আশ্রয় দেওয়ার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অপর এক কর্মকর্তা। তিনি বলেছেন, “শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশ এটি করছে বলে ভারত সরকার মনে করে না। টেক্সটাইল হলো বাংলাদেশের মেরুদণ্ড। যার অর্থ টেক্সটাইল পণ্য রপ্তানি বাড়াতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে।”

তৈরি পোশাক রপ্তানি:

২০২৪ অর্থবছরে বাংলাদেশের পোশাক রপ্তানি ৪ দশমিক ৩৪ শতাংশ কমেছে। এই অর্থবছরে এই খাত থেকে ৪৪ দশমিক ৪৭ বিলিয়ন ডলার আয় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মূলত তৈরি পোশাক রপ্তানি কমায় রপ্তানি আয়ও কমেছে।

তবে ২০২৩ অর্থবছরে পোশাক রপ্তানি ১৭ শতাংশ বেড়ে ৪৬ দশমিক ৪৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল। যা ২০২২ অর্থবছরে ছিল ৩৯ দশমিক ৮ বিলিয়ন ডলার।

গত বছর বিশ্বের মধ্যে বাংলাদেশ তৃতীয় সর্ববৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশের মর্যাদা অর্জন করে। বাংলাদেশের আগে কেবল ছিল চীন ও ইউরোপীয় ইউনিয়ন। সব মিলিয়ে গত বছর বাংলাদেশ যত বৈদেশিক মুদ্রা আয় করেছিল তার ৮০ শতাংশই এসেছিল তৈরি পোশাক খাত থেকে। অপরদিকে ভারতের তৈরি পোশাক খাত বাংলাদেশের তুলনায় অর্ধেকেরও কম।

এদিকে এ ব্যাপারে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশ ও মালদ্বীপের রাষ্ট্রদূতের কাছে ইমেইল পাঠিয়েছিল সংবাদমাধ্যমটি। তবে প্রতিবেদন প্রকাশের সময় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মালদ্বীপ এয়ারপোর্টস কোম্পানি প্রাইভেট লিমিটেড সমুদ্র-বিমান পরিবহন সেবা দিয়ে থাকে। তারা পণ্য প্রথমে মালদ্বীপে নিয়ে যায়। এরপর সেখান থেকে বিমানের মাধ্যমে বিশ্বব্যাপী পাঠায়। এটির যাত্রা শুরু হয়েছিল ২০২৪ সালের মার্চে। প্রথম যেসব পণ্য তারা পরিবহন করেছিল সেগুলোর মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য ছিল বলে কোম্পানিটির প্রতিবেদনে জানা গেছে।

তাদের সঙ্গে যুক্ত আছে কাতার এয়ারওয়েজ, আমিরাত, তার্কিস এয়ারলাইন্স, এরোফ্লোট, গালফ এয়ার, নিউস এয়ারলাইন্স এবং ইতিহাদ এয়ারওয়েজ। এই বিমানসংস্থাগুলোর মাধ্যমে কোম্পানিটি পণ্য পরিবহন করে।

লাইভমিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ উৎপাদন হাব এবং ভারতের পণ্য রপ্তানির জায়গা। ২০২৪ অর্থবছরে ভারত বাংলাদেশে ২ দশমিক ১৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। যার মধ্যে শুধুমাত্র তুলা রপ্তানি করেছে ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। ২০২৩ অর্থবছরে বাংলাদেশে পণ্য রপ্তানি করে ভারত ২ বিলিয়ন ডলার আয় করেছিল বলে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরমধ্যে ২০২৪ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত বাংলাদেশে ১ দশমিক ২৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। যার ১ দশমিক ১১ বিলিয়ন ডলারের পণ্য শুধুমাত্র তুলা।

সূত্র: দ্য মিন্ট

সর্বশেষ সংবাদ

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

দেশের অবকাঠামো উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক সংস্কার ত্বরান্বিত করতে বড় অঙ্কের বৈদেশিক ঋণ গ্রহণের পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী আগামী দুই বছরে এশীয় উন্নয়ন ব্যাংক থেকে প্রায় ৫১৫ কোটি মার্কিন ডলার ঋণ নেওয়া হবে। সরকার ইতোমধ্যে ২০২৬ ও ২০২৭ সালকে লক্ষ্য করে ২৯টি উন্নয়ন প্রকল্পের একটি সম্ভাব্য তালিকা তৈরি করেছে। এসব প্রকল্পের মাধ্যমে দেশের যোগাযোগব্যবস্থা,

টানা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

টানা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

টানা চার দফা কমানোর পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৩ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম একইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি

আমদানি-রপ্তানি শুরুর সঙ্গে প্রাণ ফিরল হিলি বন্দরে

আমদানি-রপ্তানি শুরুর সঙ্গে প্রাণ ফিরল হিলি বন্দরে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় চালু হয়। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই শ্রমিকরা বন্দরে কাজে যোগ দেন এবং বিভিন্ন স্থান থেকে আসা পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আনতে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত মার্কেট ও শপিংমল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি জানান, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

বোতল তেল উধাও, দামে চাপে বাজার

প্রতিদিনের রান্নার অপরিহার্য উপকরণ ভোজ্যতেলকে ঘিরে বাজারে তৈরি হয়েছে নতুন অস্থিরতা, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ ভোক্তার জীবনে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে ক্রেতাদের এক দোকান থেকে আরেক দোকানে ঘুরেও কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে ফিরে আসতে হচ্ছে। ফলে দৈনন্দিন জীবনে বাড়ছে ভোগান্তি ও অনিশ্চয়তা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বিশেষ করে পাঁচ লিটারের বোতল প্রায় উধাও। ক্রেতারা জানাচ্ছেন, আগের মতো সহজে

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু