সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ভিসা যারা পেয়েছেন তাদের জটিলতা নিরসনে চেষ্টা চলছে: বাংলাদেশের হাইকমিশনার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ জুন ২০২৪, ১৮:৫৮

শেয়ার করুনঃ
ভিসা যারা পেয়েছেন তাদের জটিলতা নিরসনে চেষ্টা চলছে: বাংলাদেশের হাইকমিশনার

ভিসা ইস্যু হওয়া শ্রমিকদের জটিলতা নিরসনে চেষ্টা চলছে। ভিসা পেয়েও যারা মালয়েশিয়া যেতে পারছেন না, তাদের দ্রুত নেওয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান।

শুক্রবার রাতে পরিস্থিতি পর্যবেক্ষণে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেছেন মো. শামীম আহসান। রাতভর বিমান বন্দরে তিনি আবস্থান করেন এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, তার সঙ্গে রয়েছেন, কাউন্সেলর লেবার সৈয়দ শরিফুল ইসলাম প্রথম সচিব প্রেস সুফি আব্দুল্লাহিল মারুফ ও ওয়েলফেয়ার এ্যাসিসটেন্ট শিহাব হোসাইন।

আরও

ইরান চুক্তি না করলে পরিণতি খারাপ: ট্রাম্প

ইরান চুক্তি না করলে পরিণতি খারাপ: ট্রাম্প

সুফি আব্দুল্লাহিল মারুফ জানান, মালয়েশিয়া রাত ১২টার পর বাংলাদেশ থেকে আসা কর্মীরা নির্বিঘ্নে ইমিগ্রেশন পার করছেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন তাদের প্রতিশ্রুতি পালন করেছে। ৩১ মে বাংলাদেশ ত্যাগ করে যারা মালয়েশিয়ায় আসছেন ১২টার পরেও তারা ইমিগ্রেশন পার হয়েছেন।

এখন পর্যন্ত যারা দেশটিতে পৌঁছেছেন তাদের অনেকেই এয়ারপোর্টে আটকা পড়েছে। এই মুহূর্তে এয়ারপোর্টের বিভিন্ন স্থানে শ্রমিকদের অবস্থান করতে দেখা গেছে। এ অবস্থায় এয়ারপোর্টের শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক সজাগ দৃষ্টি রাখছে কতৃপক্ষ।  

আরও

কানাডার স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ১০, আহত অন্তত ২৫

কানাডার স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ১০, আহত অন্তত ২৫
ভিসা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

হাইকমিশনার বলেন, ভিসা পাওয়ার পরও যেসব বাংলাদেশি মালয়েশিয়ায় আসতে পারছেন না, তাদের যেন দ্রুত নিয়ে আসা যায় তার জন্য চেষ্টা অব্যাহত থাকবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তিনি বলেন, ৫ লাখ ২৭ হাজারের বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছে হাইকমিশন। এ পর্যন্ত ৪ লাখ ৭২ হাজারের বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে। আমরা নিয়োগ কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি, তারা যেন প্রতিশ্রুত কাজে যোগদান করতে পারেন। বিভিন্ন জটিলতায় হয়তো তারা আসতে পারছেন না। কিন্তু আমাদের প্রচেষ্টা চলমান আছে।

মালয়েশিয়ার গত মার্চের ঘোষণা অনুযায়ী, ৩১ মে অর্থাৎ শুক্রবারের পর আর কোনো নতুন বিদেশি শ্রমিক দেশটিতে ঢুকতে পারবেন না। সময়সীমার কারণে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এয়ারলাইনস সংস্থাগুলো আসন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি শুক্রবার পর্যন্ত বিশেষ ফ্লাইট পরিচালনা করে।

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী আছেন। গত বছর সেখানে গেছেন ৩ লাখ ৫১ হাজার ৬৮৩ কর্মী। এ পর্যন্ত ৪ লাখ ৭২ হাজারের বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছেন।

উল্লেখ্য আজ থেকে বন্ধ হলো মালয়েশিয়ার শ্রমবাজার। এতে করে প্রায় ৩০ হাজার অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি অনিশ্চয়তার মধ্যে পড়ছেন। 

সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারির ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ

ফেব্রুয়ারির ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আগাম অভিনন্দন জামায়াত আমিরের

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আগাম অভিনন্দন জামায়াত আমিরের

রাজনীতিতে নতুন সমীকরণ, নাহিদের বাসায় তারেক রহমান

রাজনীতিতে নতুন সমীকরণ, নাহিদের বাসায় তারেক রহমান

ভোটকেন্দ্রে জন্ম নিল কন্যাশিশু খালেদা

ভোটকেন্দ্রে জন্ম নিল কন্যাশিশু খালেদা

পদত্যাগ করলেন আইজিপি বাহারুল আলম

পদত্যাগ করলেন আইজিপি বাহারুল আলম

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

বরিশালে বিএনপিকে আসন দিতে চাই না: জকসু ভিপি

এ সম্পর্কিত আরও পড়ুন

মন্ত্রীসভার শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার

মন্ত্রীসভার শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে। নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা কম নরেন্দ্র মোদির। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়েছে, শপথ অনুষ্ঠানে ভারত–এর প্রতিনিধিত্ব করবেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। তার সঙ্গে থাকবেন পররাষ্ট্রসচিব বিক্রম

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত বত্রিশ জন

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত বত্রিশ জন

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া–এর একটি প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। শনিবার নাইজার রাজ্যের বোরগু এলাকায় মোটরসাইকেলে এসে সশস্ত্র হামলাকারীরা এ তাণ্ডব চালায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তরাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এলাকাটিতে আইএসআইএল–সম্পৃক্ত সশস্ত্র গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে। পাশাপাশি বিচ্ছিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলো মুক্তিপণের জন্য মানুষ অপহরণ

যুক্তরাষ্ট্র ইরান বিরুদ্ধে সম্ভাব্য টানা সামরিক অভিযান প্রস্তুতি নিচ্ছে

যুক্তরাষ্ট্র ইরান বিরুদ্ধে সম্ভাব্য টানা সামরিক অভিযান প্রস্তুতি নিচ্ছে

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে এমন শর্তে কয়েক সপ্তাহব্যাপী টানা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুই মার্কিন কর্মকর্তা, যারা নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ করতে অনিচ্ছুক। সূত্ররা জানিয়েছেন, সম্ভাব্য এই অভিযান আগের এককালীন হামলার তুলনায় অনেক বেশি বিস্তৃত হতে পারে। এতে কেবল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোই নয়, দেশের রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক জোট

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক অভিযানের প্রস্তুতি

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক অভিযানের প্রস্তুতি

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের নির্দেশ পেলেই কয়েক সপ্তাহব্যাপী টানা অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন দুই মার্কিন কর্মকর্তা, যারা সংবেদনশীল সামরিক পরিকল্পনার কারণে নাম প্রকাশ করেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানান, সম্ভাব্য এই অভিযান আগের এককালীন হামলার তুলনায় অনেক বেশি বিস্তৃত হতে পারে। এতে কেবল পারমাণবিক স্থাপনা নয়, বরং ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা অবকাঠামোকেও

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা জানান। আসিফ আলি জারদারি তার বার্তায় বলেন, বিএনপির এই বড় জয়ে তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভিনন্দন জানাচ্ছেন তিনি। পাকিস্তানের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, পাকিস্তান