শনিবার, ১১ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

মিয়ানমার জান্তার বোমা হামলায় ২৩ রোহিঙ্গা নিহত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ৪:১২

শেয়ার করুনঃ
মিয়ানমার জান্তার বোমা হামলায় ২৩ রোহিঙ্গা নিহত

পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের মিনবিয়া শহরে সোমবার বোমা হামলা করেছে জান্তা সরকার। এতে ২৩ রোহিঙ্গা নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। খবর দ্য ইরাবতীর।

বাসিন্দারা জানিয়েছেন, সোমবার ভোরে থারদার গ্রামে যুদ্ধবিমান থেকে দুটি বোমা ফেলেছে জান্তা বাহিনী। নিহত ২৩ জনের মধ্যে একজন নেতা ও তার স্ত্রী এবং বেশ কিছু শিশু রয়েছে।

আরও

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২৫৪

বোমা হামলায় আহত ১৮ জনের চিকিৎসা দিচ্ছে আরাকান আর্মি (এএ)। কম আহত হওয়া আরও পনেরো জনকে গ্রামীণ ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। বাকিরা এখন পর্যন্ত ভালো আছে। তবে মানুষের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে বলে একজন বাসিন্দা ইরাবতীকে জানিয়েছেন।

থারদার গ্রামে ৩০০ বাড়িতে দুই হাজারের বেশি রোহিঙ্গার বাস। আশপাশের গ্রামের বাস্তুচ্যুত লোকজনও সেখানে আশ্রয় নিচ্ছেন।

আরও

৪০ দিন পর খুললো আল-আকসা, মুসল্লিদের অশ্রুসিক্ত প্রত্যাবর্তন

৪০ দিন পর খুললো আল-আকসা, মুসল্লিদের অশ্রুসিক্ত প্রত্যাবর্তন

রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট নে সান লুইন বলেছেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনী যে অপরাধ করেছে এর জন্য তারা দেশে কখনো শাস্তি পায়নি। কেবল রোহিঙ্গা নয়, অন্যান্য জাতিগত মানুষের বিরুদ্ধে নির্বিচারে অপরাধ করে চলেছে তারা। এই অপরাধগুলো তখনই শেষ হবে যখন তাদের দায়মুক্তি শেষ হবে।’

বোমা হামলা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

গত ৬ ফেব্রুয়ারি শহরটি দখলে নেয় আরাকান আর্মি। এরপর থেকেই মিনবিয়া শহরে ঘন ঘন বিমান ও কামান হামলা চালিয়েছে জান্তা।

সিতওয়েতে অবস্থিত জান্তা ব্যাটালিয়নরা রাত ১১টার দিকে মিনবিয়া শহরে গোলাবর্ষণ করে। এর আগে ৮ মার্চ দুটি গ্রামে গোলা বর্ষণ করা হয়।

১৬ মার্চ জান্তার বিমান হামলায় মিনবিয়ার একটি পাবলিক স্কুলে ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হয়। এর আগে নিজেদের মালপত্র আনতে বাড়িতে ফেরা কিছু বেসামরিক ১২ মার্চের বোমা হামলায় হতাহত হয়।

আরাকান আর্মির দখলে নেওয়া অন্যান্য শহরেও জান্তা বাহিনী বিমান ও কামান হামলা চালাচ্ছে বলে জানা গেছে। গত নভেম্বরে সশস্ত্র গোষ্ঠীটি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ শুরু করার পর থেকে পাউকতাও, পোন্নাগিউন, ম্রাউক-উ, মিনবিয়া, মাইবোন, রামরি, রাথেদাউং, কিয়াউকতাও ও তাউং পিয়ো লেতওয়ে শহরের পাশাপাশি প্রতিবেশী চিন রাজ্যের পালেতওয়া শহরও আরাকান আর্মির অধীনে চলে গেছে।

সর্বশেষ সংবাদ

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

জনপ্রিয় সংবাদ

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

এ সম্পর্কিত আরও পড়ুন

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের ওপর ইরানে সামরিক হামলার জন্য চাপ প্রয়োগ করেছিলেন। তবে অধিকাংশ মার্কিন প্রেসিডেন্ট এই প্রস্তাবে সম্মতি দেননি। শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে কেরি বলেন, তিনি নিজে এমন বেশ কয়েকটি বৈঠকে উপস্থিত ছিলেন, যেখানে নেতানিয়াহু সরাসরি যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালানোর আহ্বান জানান। বিষয়টি দীর্ঘ সময় ধরে আলোচনার টেবিলে ছিল

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

মার্কিন ও ইসরায়েলি বাহিনীর টানা কয়েক সপ্তাহের তীব্র বিমান হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের সর্বশেষ মূল্যায়নে উঠে এসেছে, তেহরানের হাতে এখনো বিপুল পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অক্ষত রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ইরান তাদের গুরুত্বপূর্ণ সমরাস্ত্র পাহাড়ের নিচে নির্মিত অত্যন্ত সুরক্ষিত ও গোপন বাঙ্কারে সংরক্ষণ করে রেখেছে। ফলে প্রচলিত বিমান হামলায় এসব

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

যুক্তরাষ্ট্র কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশে জব্দ করে রাখা ইরানের সম্পদ মুক্ত করার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছে তেহরান। শনিবার এক ইরানি কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। ওই কর্মকর্তা বলেন, আলোচনার আগে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে তারা ‘সদিচ্ছার পরীক্ষা’ হিসেবে দেখছেন। একই সঙ্গে এটি ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন সম্ভাব্য আলোচনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি আরও জানান, জব্দ সম্পদ ছাড়ের বিষয়টি

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। আন্তর্জাতিক মহলে এই সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ একটি বিমানে করে মার্কিন প্রতিনিধিরা ইসলামাবাদে অবতরণ করেন। তাদের এই সফরের মূল লক্ষ্য ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া। কূটনৈতিক সূত্রগুলো জানায়, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ৩৮ দিনের সংঘাতের পর দুই পক্ষ ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়কালে হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ চলাচল করবে, তাদেরকে পূর্বনির্ধারিত টোল পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম Wall Street Journal এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, টোলের অর্থ অবশ্যই ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে প্রদান করতে