বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইরান-পাকিস্তান উত্তেজনা কি যুদ্ধে রূপ নিচ্ছে ?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ২:১

শেয়ার করুনঃ
ইরান-পাকিস্তান উত্তেজনা কি যুদ্ধে রূপ নিচ্ছে ?

গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে জইশ আল-আদল (জইশ আল-জোলম নামেও পরিচিত যার ইংরেজি অনুবাদ ‘আর্মি অব জাস্টিস’) নামের একটি সুন্নি জঙ্গি গোষ্ঠী পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ জুড়ে বেলুচ বিদ্রোহ পরিচালনা করেছে। গোষ্ঠীটি আগে ‘জুন্দুল্লাহ’ নামে পরিচিত ছিল।

গোষ্ঠীটি বেলুচিস্তান অঞ্চল, ইরানের সিস্তান ও বেলুচেস্তান প্রদেশে বিদ্রোহের পাশাপাশি ইরানের ছোট শহর রুস্কের একটি পুলিশ ফাঁড়িতে হামলা করে। কয়েক ঘণ্টা ধরে চলা সেই বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন ইরানের ১২ পুলিশ সদস্য। রুস্ক শহরের ওই হামলার জন্য জইশ আল-আদল গোষ্ঠীকে দায়ী করা হয়েছে।

আরও

ইউরোপযাত্রায় আবারও মৃত্যু ফাঁদ, লিবিয়া উপকূলে ভয়াবহ নৌদুর্ঘটনা

ইউরোপযাত্রায় আবারও মৃত্যু ফাঁদ, লিবিয়া উপকূলে ভয়াবহ নৌদুর্ঘটনা

মঙ্গলবার পাকিস্তানের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে বেলুচ জঙ্গিবাদ ও এর চারপাশে আবর্তিত জাতিগত উত্তেজনা নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, ঘটনার পরদিন ইরানেও পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। দুই দেশের এই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার ভঙ্গুর অবস্থার মধ্যেই সংগঠিত হয়েছে।

গতকাল (১৭ জানুয়ারি) প্রথমে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব পরে তাকে বহিষ্কার ও তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে ইসলামাবাদ। ইরানি সংবাদমাধ্যমের মতে, বেলুচিস্তানের দুর্গম পাহাড়ে জইশ আল-আদলের আস্তানায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

আরও

ইরানে টানা বিমান হামলার দাবি করলো মার্কিন সেন্টকম বাহিনী

ইরানে টানা বিমান হামলার দাবি করলো মার্কিন সেন্টকম বাহিনী
ইরান-পাকিস্তান
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

প্রথম হামলার কয়েক ঘণ্টা আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার সুইজারল্যান্ডের দাভোসে অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে দেখা করেছিলেন। একই সময় আফগানিস্তানে ইরানের বিশেষ প্রতিনিধি হাসান কাজেমো কামি পরামর্শের জন্য পাকিস্তান সফর করেন।

এ সময় আফগান সংবাদমাধ্যম কামিকে উদ্ধৃত করে বলেছিল, ‘ইসলামাবাদ ও তেহরান কাবুলের সঙ্গে আলাপচারিতার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে।’ চুক্তির আগে তেহরান ইসলামাবাদকে জইশ আল-আদলের বিরুদ্ধে হামলার কথা বলেছিল কিনা তা নিয়ে গুজব ছড়িয়েছে।

পাকিস্তান ইতিমধ্যেই তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), ইসলামিক স্টেট খোরাসান (আইএসকেপি) ও আফগান তালেবানের সঙ্গে তার অবনতিশীল সম্পর্কের কারণে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার পাশাপাশি ইরানি আগ্রাসনের মুখোমুখি হতে পারে। এমনটি ঘটলে সামরিকভাবে তা মোকাবিলা করতে সক্ষম হবে না পাকিস্তান সেনাবাহিনী।

বেলুচ জঙ্গিবাদ নিয়ে ইরান, পাকিস্তান ও তালেবানের মধ্যে ত্রিদেশীয় সম্পর্ক খুবই জটিল। আফগান তালেবানের বিরুদ্ধে প্রায়শই গোপনে জইশ আল-আদলের মতো জঙ্গি গোষ্ঠীকে সমর্থন ও প্রকাশ্যে নিন্দা করার অভিযোগ রয়েছে। তবে এই দরিদ্র ভৌগলিক অবস্থানের মধ্যে জটিলতা থেমে নেই। জইশের প্রতিষ্ঠাতা নেতা সালাহউদ্দিন ফারুকিও এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি ইরানের সমর্থনের বিরোধিতা করেছেন।

জইশ জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ নিয়ে ইরান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবারও ২০১১-১২ সালকে মনে করিয়ে দিচ্ছে। তখন থেকেই ইসলামাবাদকে দোষারোপ করে আসছে তেহরান। পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ, তারা জইশের মতো জঙ্গি গোষ্ঠীদের বিরুদ্ধে উদ্বেগ নরম করেছে। পাশাপাশি তেহরানের অন্যান্য শত্রু যেমন ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকেও সমর্থন বাড়িয়েছে ইসলামাবাদ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

যদিও কিছু বিশ্লেষক পাকিস্তানে ইরানের পদক্ষেপকে মধ্যপ্রাচ্যে তার চলমান কৌশলগত খেলার দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন তবে এই অনুমান কিছুটা প্রসারিত হতে পারে। বিশেষ করে চলমান গাজা যুদ্ধের আগে জইশের মতো গোষ্ঠী এবং বেলুচ জঙ্গিবাদ নিয়ে ইরান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অথবা লোহিত সাগরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার মতো ঘটনায়।

ইরান প্রায়ই বলে, তারা বছরের পর বছর ধরে পাকিস্তানের অভ্যন্তরে জইশের নিরাপদ আস্তানাগুলোকে লক্ষ্যবস্তু করবে। এমনকি দুই দেশের সীমান্তে সেনাদের মধ্যে গোলাগুলি একটি নিয়মিত ঘটনা।

ঘটনাটি স্বতন্ত্রভাবে দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক ও সীমান্ত ব্যবস্থাপনা বিষয় যা ২০২১ সালে কাবুলের ক্ষমতায় তালেবানের আসায় আরও জটিল হয়েছে। জইশের মতাদর্শ অনেকটা তালেবানদের মতো হওয়ায় রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রসঙ্গে তারা একে অপরকে এড়িয়ে যেতে পারেনা। কারণ প্রথমে তারা হাজির হয় একটি ইসলামি আন্দোলন নিয়ে পরে তারা প্রতিষ্ঠিত হয় একটি রাজনৈতিক সত্তা হিসেবে।

পাকিস্তানের জন্য চলমান পরিস্থিতি রাষ্ট্রীয় মদদপুষ্ট চরমপন্থা ও সন্ত্রাসবাদের প্রচারে প্রাতিষ্ঠানিকভাবে ব্যর্থ নীতিতে আরেকটি ধাক্কা। অর্থনৈতিক ধসের পাশাপাশি নিজেদের কৌশলগত অ্যাসেটকে তার শাসন ব্যবস্থা ও অন্যান্য দেশের বিরুদ্ধে মোড় নেওয়া থেকে রক্ষা করতে ব্যর্থ পাকিস্তান। এমন টালমাটাল পরিস্থিতি একতরফাভাবে দেশটির বিরুদ্ধে যেকোনো আক্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন বিশ্লেষকরা।

পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বলতে গেলে তত্ত্বাবধায়কের হাতে পরিচালিত পাগলাগারদ, সীমিত রাজনৈতিক ইচ্ছা ও সামরিক বাহিনী ব্যস্ত বেসামরিকদের চ্যালেঞ্জ ঠেকাতে। বিশেষ করে ইমরান খানের মতো ব্যক্তিত্বরা সামরিক বাহিনীর কম্ফোর্ট জোনের বাইরে চলে গেছে বলে মনে হচ্ছে যাকে তারা নিয়ন্ত্রণ করতে মরিয়া।

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মতো ঘটনাকে ঘিরে উল্লেখযোগ্যভাবে উদ্বেগজনক তথ্য হল পাকিস্তান প্রকৃতপক্ষে একটি পারমাণবিক শক্তি। পারমাণবিক প্রতিরোধ স্পষ্টতই এই খেলার মধ্যে ছিল না কারণ তেহরান বেলুচিস্তানে জইশ ইকোসিস্টেমকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছিল। প্রশ্ন আসতে পারে এখানে তাহলে তেহরানের কৌশলগত চিন্তাটা কোথায়।

পাকিস্তানের সর্বশক্তিমান সেনাপ্রধান টিটিপির হুমকি মোকাবিলার জন্য মার্কিন সহায়তার অনুরোধ করেছিলেন বলে জানা গেছে। পাকিস্তান আজ তার পরমাণু অস্ত্রের একমাত্র যে সদ্ব্যবহার করতে পারে তা হল জঙ্গিদের হাতে অস্ত্র আসার ভয় তৈরি করা। বিখ্যাত পণ্ডিত স্টিফেন পি কোহেন যেমনটা বলেছিলেন, পাকিস্তান তার নিজের মাথায় বন্দুক দেখিয়ে বিশ্বের সঙ্গে আলোচনা করে।

তবে ঘটনাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই সত্যটি সামনে এনেছে যে আফগানিস্তান-পাকিস্তান নাটক এখনো শেষ হয়ে যায়নি এবং এটি উপেক্ষা করার মতো বিষয় নয়। ইরানের জন্য তালেবানের সঙ্গে দৃঢ় মতবিরোধ থাকা সত্ত্বেও পশ্চিমারা, বিশেষ করে মার্কিন সামরিক শক্তি যেন তার সীমানার কাছে আর কখনো ফিরে না আসে তা নিশ্চিত করার দীর্ঘ লক্ষ্য নিয়েই কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

সর্বশেষ সংবাদ

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

কুঞ্জবনের কাঁচা রাস্তা পাকাকরণে গ্রামবাসীর মানববন্ধন ও আল্টিমেটাম

কুঞ্জবনের কাঁচা রাস্তা পাকাকরণে গ্রামবাসীর মানববন্ধন ও আল্টিমেটাম

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ওয়াশিংটন সময় মঙ্গলবার বিকেল ৪টা থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় পুনরায় নৌ অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী এ নৌ অবরোধ কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্সের বরাতে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন নৌবাহিনীর ২০টির বেশি যুদ্ধজাহাজ এবং শতাধিক সামরিক উড়োজাহাজ

ইরানে টানা বিমান হামলার দাবি করলো মার্কিন সেন্টকম বাহিনী

ইরানে টানা বিমান হামলার দাবি করলো মার্কিন সেন্টকম বাহিনী

ইরানের মূল ভূখণ্ড ও উপকূলীয় অঞ্চলে টানা সাত ঘণ্টা ধরে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটি জানিয়েছে, হরমুজ প্রণালীর সন্নিকটবর্তী এবং ইরানের উপকূলীয় এলাকায় অবস্থিত কয়েক ডজন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী সংস্থা সেন্টকম এক জরুরি আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, দীর্ঘ সাত ঘণ্টার অভিযানে ইরানের

ইউরোপযাত্রায় আবারও মৃত্যু ফাঁদ, লিবিয়া উপকূলে ভয়াবহ নৌদুর্ঘটনা

ইউরোপযাত্রায় আবারও মৃত্যু ফাঁদ, লিবিয়া উপকূলে ভয়াবহ নৌদুর্ঘটনা

লিবিয়ার পূর্ব উপকূলের কাছে ভূমধ্যসাগরে একটি কাঠের নৌকা ডুবে যাওয়ার ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবারের এ দুর্ঘটনার তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছে লিবিয়ার দুটি নিরাপত্তা সূত্র। নিরাপত্তা সূত্র জানায়, মিসরের সীমান্তসংলগ্ন তবরুক শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে এল-বারদা দ্বীপের কাছে উদ্ধার

ইরানকে নতুন হুমকি ট্রাম্পের, অবকাঠামো ধ্বংসের কঠোর আলটিমেটাম

ইরানকে নতুন হুমকি ট্রাম্পের, অবকাঠামো ধ্বংসের কঠোর আলটিমেটাম

ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে আগামী সপ্তাহ থেকে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেতুগুলোতে হামলার পরিধি আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৪ জুলাই) মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহ ইরানের জন্য অত্যন্ত কঠিন হতে যাচ্ছে। কারণ ওই সময় থেকে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোর ওপর হামলা শুরু হবে।

হরমুজ অবরোধ অব্যাহত থাকবে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

হরমুজ অবরোধ অব্যাহত থাকবে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

যুক্তরাষ্ট্রের সব ধরনের ‘অপকর্ম’ বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি অবরুদ্ধ রাখা হবে বলে ঘোষণা দিয়েছে ইরানের এলিট সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, আন্তর্জাতিক এই জলপথের ওপর তাদের কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। আইআরজিসি অভিযোগ করে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে নিজেদের ব্যর্থতা ও অক্ষমতা আড়াল করতে একটি অজুহাত তৈরি করেছে।