শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬২৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

করোনার টিকা: ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ২:১০

শেয়ার করুনঃ
করোনার টিকা: ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

করোনাভাইরাসের টিকা নিয়ে ফাইজার-বায়োএনটেক কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে মার্কিন কোম্পানি মডার্না। কোভিড টিকা উদ্ভাবনে ফাইজার প্যাটেন্ট লঙ্ঘন করেছে বলে মডার্নার অভিযোগ। কোম্পানিটির দাবি, মহামারির কয়েক বছর আগে মডার্না যে প্রযুক্তি উদ্ভাবন করেছিল সেই প্রযুক্তি ‘কপি’ করেছে ফাইজার-বায়োএনটেক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

শুক্রবার এক বিবৃতিতে মডার্না জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি ডিস্ট্রিক্ট কোর্ট এবং জার্মানির ডুসেলডর্ফের একটি আঞ্চলিক আদালতে মামলা দায়ের করা হয়েছে। এতে আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

আরও

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বিবৃতিতে মডার্নার প্রধান নির্বাহী স্টেফানে ব্যানসেল বলেন, আমরা এই মামলা দায়ের করছি যে উদ্ভাবনী এমআরএনএ প্রযুক্তিতে আমরা পথিকৃত, যা তৈরিতে বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে এবং কোভিড-১৯ মহামারীর শুরু হওয়ার দশক আগে প্যাটেন্ট করা হয়েছে–সেই প্রযুক্তি রক্ষার জন্য।

করোনাভাইরাসের টিকা উদ্ভাবনকারী প্রথম কয়েকটি কোম্পানির মধ্যে ছিল মডার্না ও ফাইজার-বায়োএনটেক।  

আরও

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নেবে ইরান

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নেবে ইরান

মডার্না
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এক দশক আগে ম্যাসাচুসেটসের ক্যামব্রিজভিত্তিক মডার্না মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) টিকা প্রযুক্তি উদ্ভাবন করে। যা করোনাভাইরাসের টিকা উদ্ভাবনের অভূতপূর্ব গতি এনে দেয়।

টিকা অনুমোদনে আগে যেখানে কয়েক বছর লাগত তা কয়েক মাসে সম্পন্ন হয়। এতে বড় ভূমিকা ছিল মূলত এমআরএনএ টিকা। যা মানুষের কোষকে শেখায় কীভাবে প্রোটিন ইমিউন প্রতিক্রিয়া শুরু করতে পারে।

জার্মানিভিত্তিক বায়োএনটেকও এই খাতে কাজ করছিল যখন তারা মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজারের সঙ্গে অংশীদার হয়।

২০২০ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফাইজার-বায়োএনটেকের কোভিড টিকাকে প্রথম অনুমতি দেয়। এর এক সপ্তা পর অনুমোদন পায় মডার্নার টিকা।

এই বছর কোভিড টিকা থেকে মডার্না আয় করেছে ১০.৪ বিলিয়ন ডলার। আর ফাইজারের টিকা থেকে আয় এসেছে ২২ বিলিয়ন ডলার।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

মডার্নার দাবি, অনুমতি ছাড়াই ফাইজার-বায়োএনটেক তাদের এমআরএনএ প্রযুক্তি কপি করেছে। যা ২০২০ থেকে ২০১৬ সালের মধ্যে প্যাটেন্ট করেছে মডার্না।

মহামারির শুরুতে মডার্না জানিয়েছিল, অন্যরা যাতে নিজেদের কোভিড টিকা উদ্ভাবন করতে পারে সেজন্য তারা নিজেদের কোভিড-১৯ টিকার প্যাটেন্ট প্রয়োগ করবে না। বিশেষ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর ওপর। কিন্তু ২০২২ সালের মার্চ মাসে মডার্না জানায়, তাদের প্রত্যাশা ফাইজার ও বায়োএনটেকের মতো কোম্পানিগুলো মেধাস্বত্ব অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হবে। কোম্পানিটি আরও বলেছিল, ২০২২ সালের ৮ মার্চের আগে তারা কোনও ক্ষতিপূরণ চাইবে না।

কোনও নতুন প্রযুক্তির প্রাথমিক ধাপে প্যাটেন্ট লঙ্ঘন অস্বাভাবিক নয়।

ফাইজার-বায়োএনটেকের বিরুদ্ধে ইতোমধ্যে বেশ কয়েকটি কোম্পানি একাধিক মামলা করেছে। যাদের দাবি, অংশীদারিত্বে উদ্ভাবিত টিকাটি তাদের প্যাটেন্ট লঙ্ঘন করেছে। ফাইজার-বায়োএনটেক জানিয়েছে, তারা তাদের প্যাটেন্ট দৃঢ়ভাবে রক্ষা করবে।

জুলাই মাসে জার্মানির কিউরভ্যাক জার্মানিতে বায়োএনটেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই সময় এক বিবৃতিতে বায়োএনটেক দাবি করেছে, তাদের কাজ মৌলিক।

যুক্তরাষ্ট্রে মডার্নার বিরুদ্ধেও প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে এবং এমআরএনএ প্রযুক্তি নিয়ে মার্কিন ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ-এর সঙ্গে বিবাদ চলমান রয়েছে।

শুক্রবারের বিবৃতিতে মডার্না বলেছে, ফাইজার-বায়োএনটেক তাদের দুই ধরনের মেধা সম্পদ ব্যবহার করেছে। প্রথমটি হলো এমআরএনএ কাঠামো, যা তাদের বিজ্ঞানীরা ২০১০ সালে উদ্ভাবন শুরু করেন এবং ২০১৫ সালে প্রথম মানবদেহে ট্রায়াল হয়। দ্বিতীয়টি হলো একটি পূর্ণদৈর্ঘ্যের স্পাইক প্রোটিন। মডার্না বলছে, যা তাদের বিজ্ঞানীরা মিডল ইস্ট রেসিপাইরেটরি সিনড্রোম (মার্স) রোগের টিকার জন্য উদ্ভাবন করেছিলেন।

যদিও মার্স টিকা কখনও বাজারে আসেনি। তবে এর উদ্ভাবন মডার্নাকে কোভিড-১৯ টিকা দ্রুত উদ্ভাবনে সহযোগিতা করেছে।

ফাইজার জানিয়েছে, তারা এখনও মামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানে না এবং এই মুহূর্তে কোনও মন্তব্য করতে পারছে না।

সর্বশেষ সংবাদ

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

মহাকাশযানকে কক্ষপথে পাঠিয়ে আবার উৎক্ষেপণস্থলে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উড্ডয়নের প্রায় ২৭ মিনিট পর স্টারশিপ পৃথিবীর কক্ষপথে পৌঁছায়। এ সময় মহাকাশে ২৬টি স্টারলিংক কৃত্রিম উপগ্রহ স্থাপন করে যানটি। তবে উৎক্ষেপণের পর এর নিচের অংশ সুপার হেভি বুস্টারকে ফিরিয়ে আনার

যে নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধপরিকল্পনা জানাতেন ভারতীয় বিমান কর্মকর্তা

যে নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধপরিকল্পনা জানাতেন ভারতীয় বিমান কর্মকর্তা

নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক এজেন্টের কাছে ভারতের অত্যন্ত সংবেদনশীল সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে দেশটির বিমানবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে। দিল্লি পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্ত উইং কমান্ডার গোপন যুদ্ধপরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েন, সামরিক মহড়া এবং স্পর্শকাতর স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য সরবরাহ করেছেন। সরকারি গোপনীয়তা আইনে দায়ের করা মামলায় গত পাঁচ মাস ধরে পুলিশি হেফাজতে

ট্রাম্পের চীন সফর শেষ হবে পুতিন-শি ঐতিহাসিক বৈঠকে

ট্রাম্পের চীন সফর শেষ হবে পুতিন-শি ঐতিহাসিক বৈঠকে

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। শনিবার (১৪ নভেম্বর) হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের এ তথ্য জানান। ওয়েলস বলেন, ট্রাম্পের চীন সফরের শেষ পর্যায়ে তিন দেশের নেতারা বৈঠকে বসবেন। সেখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশ্বে পারমাণবিক অস্ত্র

পরমাণু মজুতের হদিস নেই, ইরানের কাছে জবাব চায় আইএইএ

পরমাণু মজুতের হদিস নেই, ইরানের কাছে জবাব চায় আইএইএ

ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। দেশটির পরমাণু উপাদান শান্তিপূর্ণ কর্মসূচির বাইরে অন্য কোনো উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো পর্যাপ্ত তথ্য সংস্থাটির হাতে নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অসহযোগিতার কারণে দেশটির পরমাণু উপাদানের মজুত, অবস্থান ও ব্যবহার যাচাই করতে পারছে

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

দক্ষিণ ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৩ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা সরকারি সূত্রের বরাতে হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুদের গোলাবর্ষণের’ খবর প্রকাশ করে। এর কয়েক ঘণ্টা পর