রবিবার, ১২ এপ্রিল, ২০২৬৩০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন স্বয়ং প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২২, ০:২৭

শেয়ার করুনঃ
অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন স্বয়ং প্রধানমন্ত্রী

আর্থিক সংকট মোকাবিলায় শ্রীলঙ্কার বিপর্যস্ত অর্থ মন্ত্রণালয়েরও দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। বুধবার (২৫ মে) দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রী রনিল এখন আন্তর্জাতিক মানিটারি ফান্ড (আইএমএফ)- এর সঙ্গে বেলআউট নিয়ে আলোচনায় নেতৃত্ব দেবেন।

আরও

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

সকালে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে অর্থ, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় নীতি মন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে শপথ নেন।

মঙ্গলবার (২৪ মে) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিক্রমাসিংহে অর্থনীতির জন্য তার আশু পরিকল্পনা তুলে ধরেন। আগামী ছয় সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী একটি বাজেট পেশ করে তাতে সরকারি ব্যয় কাটছাঁট করা হবে বলে জানান তিনি।

আরও

ইসলামাবাদে দীর্ঘ আলোচনাও আনতে পারলো না সমঝোতা

ইসলামাবাদে দীর্ঘ আলোচনাও আনতে পারলো না সমঝোতা

বিশ্ব ব্যাংক জানিয়েছে, শ্রীলঙ্কায় অর্থায়ন করার আগে সেখানে একটি নতুন অর্থনৈতিক নীতি কাঠামো প্রণয়ন করা প্রয়োজন। তার আগে সেখানে নতুন করে কোনো অর্থায়নের পরিকল্পনা নেই তাদের। অপরদিকে বিক্রমাসিংহে জানিয়েছেন, আইএমএফের কাছ থেকে একটি ঋণ প্যাকেজ আশা করছেন তিনি।

অর্থ মন্ত্রণালয়
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

শ্রীলঙ্কার সংকট প্রকট হওয়ার আগেই ২০১৯ সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) একটি ওয়ার্কিং পেপারে বলা হয়, শ্রীলঙ্কার জাতীয় ব্যয় তার জাতীয় আয়ের চেয়ে বেশি। এ ছাড়া দেশটিতে পরিষেবা ও বাণিজ্যিক পণ্য উৎপাদন অপর্যাপ্ত।

২০১৯ সালে দেশটিতে মাহিন্দা রাজাপাকসে সরকার কর কমানোর সিদ্ধান্ত কার্যকর করে। সরকারের সেই সিদ্ধান্ত শ্রীলঙ্কার অর্থনীতিতে ব্যাপক বিপর্যস্ত প্রভাব ফেলা শুরু করে। এরপর শুরু হয় করোনা মহামারি।

শ্রীলঙ্কার লাভজনক ব্যবসা হলো পর্যটন শিল্প। করোনার কারণে সেই ব্যবসা মুখ থুবড়ে পড়ে। একই সময় প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্সও কমে যায়। একসময় দেশটির আন্তর্জাতিক মুদ্রা বাজার ধস নামে। বার্তা সংস্থা রয়টার্সের ধারণা অনুযায়ী, গত দুই বছরে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭০ শতাংশ কমেছে। এ ছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে তেলের ঊর্ধ্বমূল্যও দেশটিকে কাবু করে।

শুধু বৈদেশিক ঋণ মোকাবিলা করার জন্য শ্রীলঙ্কার এ বছর ৭০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। যদিও দেশটির বর্তমান বৈদেশিক রিজার্ভ মাত্র ২ দশমিক ৩ বিলিয়ন ডলার। এ মুদ্রা সংকট থেকে উত্তরণের জন্য দ্বীপরাষ্ট্রটি ভারত, আইএমএফ, বিশ্বব্যাংক, চীন এমনকি বাংলাদেশেরও দ্বারস্থ হয়েছে।

সর্বশেষ সংবাদ

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

১৫ বছর পর অতিরিক্ত ডিআইজি হলেন সেই কোহিনূর মিয়া !

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

দৌলতদিয়ায় অপচিকিৎসায় ভুগছে সুজন, চিকিৎসা সহায়তার আবেদন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন, টোল দিতে হবে রিয়ালে

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে ইরানের সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবায়ি দাবি করেছেন, হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণাধীন এবং এখান দিয়ে যেসব জাহাজ চলাচল করবে তাদের ইরানি মুদ্রা

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হলেও আলোচনা চালু রাখবে ইরান

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হলেও আলোচনা চালু রাখবে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা শান্তি আলোচনা কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই শেষ হলেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার (১২ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আলোচনার ফলাফল প্রত্যাশিত না হলেও সংলাপের পথ এখনো খোলা রয়েছে। ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর মার্কিন প্রতিনিধি দল দেশে ফিরে গেলে

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে নতুন উত্তেজনা

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে নতুন উত্তেজনা

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে নতুন করে সামরিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, ইরানের পেতে রাখা সমুদ্রের মাইন অপসারণ এবং নিরাপদ নৌপথ চালুর লক্ষ্যে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এই ঘোষণা আসে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাত শুরুর পর প্রথম বড় সামুদ্রিক অভিযানের অংশ হিসেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে জানান, আন্তর্জাতিক

ইসলামাবাদে দীর্ঘ আলোচনাও আনতে পারলো না সমঝোতা

ইসলামাবাদে দীর্ঘ আলোচনাও আনতে পারলো না সমঝোতা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়েছে। দুই দিনের সরকারি ছুটি ঘোষণা, অতিরিক্ত ১০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন এবং প্রতিনিধি দলগুলোর জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেও কাঙ্ক্ষিত ফল পায়নি পাকিস্তান সরকার। বিমানবন্দর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আলোচনাস্থলে নিয়ে

২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, তবে কি আবারো যুদ্ধের দামামা !

২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ, তবে কি আবারো যুদ্ধের দামামা !

দীর্ঘ সময় ধরে চলা ইরান ও যুক্তরাষ্ট্রের পরমাণু বিষয়ক আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। প্রায় ২১ ঘণ্টার টানা বৈঠকের পর কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তানে অবস্থানরত মার্কিন প্রতিনিধি দল ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, পাকিস্তান সরকারের আতিথেয়তায় দুই দেশের প্রতিনিধিরা দীর্ঘ সময় ধরে গঠনমূলক আলোচনা চালালেও শেষ পর্যন্ত অচলাবস্থা কাটেনি।