
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০:১৫

আর পাঁচটা সুন্দরী প্রতিযোগিতার মতো নয় টেক্সাসের এই প্রতিযোগিতা। নেই সুইমিং কস্টিউম পরে র্যাম্পে হাঁটার কোনো রাউন্ড। একজন নারীর জীবনের প্রতিটি অধ্যায় উদ্যাপনই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
টেক্সাসের কিম্বারলি ঘেদি প্রমাণ করেছেন বয়স শুধু একটি সংখ্যামাত্র। ৬০-এর পর মৃত্যুর প্রহর গুনতে গুনতে দিন কাটে, কিছুদিন আগেও এমনটাই জানতেন সাত নাতি-নাতনির দাদি কিম্বারলি। তবে ৬৩ বছর বয়সে এসে জিতে নিয়েছেন ডাল্লাসে আয়োজিত বয়স্ক নারীদের সুন্দরী প্রতিযোগিতা ‘মিস টেক্সাস সিনিয়র আমেরিকা বিউটি পেজেন্ট’-এর মুকুট।

অভিনব এই প্রতিযোগিতার প্রতিযোগীরা মনে করেন ৪০, ৫০, ৬০, ৭০–যেকোনো বয়সেই মেয়েরা সুন্দর। বিজয়ী কিম্বারলি জানিয়েছেন, ১৯ বছর বয়সেও তিনি এতটা ফিট ছিলেন না। ৬৩ বছর বয়সে শরীরচর্চা শুরু করার পর থেকে তিনি অনেক বেশি ফিট হয়ে গিয়েছেন। 'নিজেকে নিয়ে ধারণা পাল্টে গিয়েছে আমার। এখন মনে হয়, বলিরেখার মধ্যেও অন্যরকম সৌন্দর্য রয়েছে। পরিণত বয়সের নারীরা সত্যিই সুন্দর।’ প্রতিযোগিতা জিতে এমনটায় বলেন কিম্বারলি।
৬০-৭৫ বছর বয়সী নারীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় রয়েছেন বেলি ড্যান্সসহ নানা কর্মকাণ্ড। গত বছর ১৯৯১ সালের বিজয়ী ভিভিয়ান ক্লেইনওয়েচার তার শততম জন্মদিন পালন করেন প্রতিযোগিতার মঞ্চে।
