মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

কেরালায় প্রবল বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৮

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১৮:০

শেয়ার করুনঃ
কেরালায় প্রবল বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৮

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রবল বৃষ্টিপাত ও এর কারণে সৃষ্ট ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এছাড়া এখনও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। রাজ্যটির কোট্টাইয়াম জেলার কুট্টিকাল ও ইদুক্কিতে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।এর আগে শনিবার প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে নিহতের সংখ্যা ৫ জন বলে জানানো হয়েছিল। এছাড়া মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন স্থানীয় কর্মকর্তারা।

এদিকে রোববার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে প্রাণহানির ঘটনার পর বিদ্যমান পরিস্থিতিতে কেরালার সবরিমালা মন্দিরে ভক্তদের না যেতে অনুরোধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।রোববার ও সোমবারের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া নিখোঁজ ব্যক্তিসহ দুর্যোগপীড়িত ভুক্তভোগীদের উদ্ধারের কাজ চলছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

আরও

সৌদি আরবকে হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তার দাবি ট্রাম্পের

সৌদি আরবকে হুথিদের বিরুদ্ধে ইসরায়েলের সহায়তার দাবি ট্রাম্পের

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের জেরে ১৮ জনের মৃত্যুর পর বিদ্যমান পরিস্থিতিতে নিখোঁজদের উদ্ধারে কেরালায় ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা পূর্ণ শক্তি নিয়ে উদ্ধারকাজে অংশ নিয়েছে। রাজ্যটির বহু জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। এছাড়া মধ্য কেরালার অনেক জায়গায় প্রবল বৃষ্টির জেরে ভূমিধস দেখা দিয়েছে।এদিকে অতিবৃষ্টির কারণে রাজ্যের অনেক নদীর পানিই বইছে বিপদসীমার ওপর দিয়ে। এদিকে বৃষ্টি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। ইতোমধ্যে কেরালার কেরলেপ এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিচূড়, কোট্টায়াম, পত্থনমথিট্টা, পলক্কড় জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কমলা সতর্কতা জারি করা হয়েছে তিরুঅনন্তপুরম, আলপ্পুঝা, মলপ্পুরম, কোঝিকোড়, কোল্লাম ও ওয়ানাড় জেলায়। মূলত আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কারণেই এই ভারী বৃষ্টিপাত। দক্ষিণ ও মধ্য কেরালায় এখনও ভারী বৃষ্টি হচ্ছে। এছাড়াও রাজ্যটির উত্তরাঞ্চলীয় জেলায় আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কেরালার রাস্তায় পানিতে আটকা পড়েছে একটি বাস। এ সময় বাসের জানালা দিয়ে যাত্রীদের বেরিয়ে আসতে দেখা যায়।

আরও

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

রাজ্য সরকারের অনুরোধের পর সেনা ও বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কার্যক্রম পরিচালনায় এগিয়ে এসেছেন। রাজ্যে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য সামরিক হেলিকপ্টার প্রস্তুত এবং দক্ষিণাঞ্চলীয় এয়ার কমান্ডকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।ইতোমধ্যে রাজ্যের বন্যা কবলিত-এলাকায় সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। রাজ্যের প্যানগোদ সামরিক স্টেশন থেকে কানজিরাপ্পালিনের কোট্টাইয়াম জেলায় সেনাবাহিনী ৩০ সদস্যের একটি ইউনিট পাঠানো হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

সংবিধান অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্মসংস্থানের সংকটে টেকনাফের যুবসমাজ, বাড়ছে অপরাধী চক্রের ঝুঁকি

কর্মসংস্থানের সংকটে টেকনাফের যুবসমাজ, বাড়ছে অপরাধী চক্রের ঝুঁকি

মহেশপুরে পারিবারিক কলহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

মহেশপুরে পারিবারিক কলহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ২৫

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ২৫

দেবীদ্বারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি হাসনাত, বললেন ‘নিরাপত্তার দায়িত্ব আমার’

দেবীদ্বারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি হাসনাত, বললেন ‘নিরাপত্তার দায়িত্ব আমার’

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

আসন্ন সাধারণ নির্বাচনে নিজের জয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নির্বাচনে পরাজিত হলেও কিংবা সরকার গঠনে ব্যর্থ হলেও রাজনীতি থেকে অবসর নেবেন না বলে জানিয়েছেন তিনি। রোববার (১৮ অক্টোবর) ‘রেডিও নর্থ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, নির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করা প্রয়োজন হলেও এ বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত নন। বিষয়টি নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত বলেও জানান। সাক্ষাৎকারে নিজের

নির্বাচনের আগে ইরানে হামলা নয়, অবরোধ বহাল রাখবেন ট্রাম্প

নির্বাচনের আগে ইরানে হামলা নয়, অবরোধ বহাল রাখবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো ধরনের সামরিক হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে বলে জানিয়েছেন তিনি। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, ৩ নভেম্বরের আগে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করবে না। একই

সিজেপির বিক্ষোভের পাল্টা অবস্থানে ভারতে নতুন দলের আত্মপ্রকাশ

সিজেপির বিক্ষোভের পাল্টা অবস্থানে ভারতে নতুন দলের আত্মপ্রকাশ

ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভের পাল্টা অবস্থান নিতে আত্মপ্রকাশ করেছে ‘লাল হিট জনতা পার্টি’। রোববার (১৮ অক্টোবর) দিল্লির মালব্য স্মৃতি ভবনে দলটির প্রথম সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভের সমালোচনা করেন নতুন দলটির নেতারা। লাল হিট জনতা পার্টির প্রধান অয়ন ভাটনগর বলেন, ভারতের গণতন্ত্র রক্ষার লক্ষ্যেই

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের প্রবেশ সৌদির জন্য বিপজ্জনক হতে পারে

ইয়েমেন যুদ্ধে ইসরায়েলের প্রবেশ সৌদির জন্য বিপজ্জনক হতে পারে

ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবকে ইসরায়েলের সামরিক সহায়তার প্রস্তাব সত্যি হলে সেটিকে নিছক সহযোগিতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এর মাধ্যমে উপসাগরীয় নিরাপত্তাব্যবস্থার কেন্দ্রে প্রবেশ, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং নতুন রাজনৈতিক ও সামরিক চাপ তৈরির সুযোগ নিতে চায় ইসরায়েল। এমন মন্তব্য করেছেন মিডল ইস্ট মনিটরের কলামিস্ট তামের আজরামি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এসব বিশ্লেষণ তুলে ধরেন। আজরামির

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

ইসরায়েলের আসন্ন নির্বাচনে সরকার গঠনের গুরুত্বপূর্ণ নিয়ামক বা ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হতে পারেন ইসলামপন্থী দল ইউনাইটেড আরব লিস্টের (রাম) নেতা মনসুর আব্বাস। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনে বিরোধী জোট বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে চাইলে তাঁর দলের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণায় ৫২ বছর বয়সী মনসুর আব্বাসকে ইসরায়েলের জন্য ‘মারাত্মক হুমকি’ এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান চালিকাশক্তি হিসেবে