
প্রকাশ: ৫ অক্টোবর ২০২১, ২৩:৫৩

পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন সাইকুরো মানাবে, ক্লাউস হাসেলম্যান এবং জর্জিও পারিসি। মঙ্গলবার নোবেল কমিটি বিকাল ৩টা ৪৫ মিনিটের পর ২০২১-এ বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে।
সাইকুরো মানাবে ১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর জাপানে, ক্লাউস হাসেলম্যান ১৯৩১ সালের ২৫ অক্টোবর জার্মানির হামবুর্গে ও জর্জিও প্যারিস ১৯৪৮ সালের ৪ আগস্ট ইতালি রোমে জন্ম নেন।
পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল বা ভৌত মডেল তৈরি, পরবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণতার বিষয়টি অনুমানের জন্য পুরস্কার পেয়েছেন স্যুকুরো মানাবে এবং ক্লাউস হাসেলমান। তারা দুজনে এ বছরের নোবেল পুরস্কারের অর্ধেক পেয়েছেন।
পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও ফ্লাকচুয়েশন পরস্পরের ওপর কী প্রভাব ফেলে তা আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারের বাকি অর্ধেক পেয়েছেন জর্জিও পারিসি।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

সোমবার চিকিৎসা বিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে চলতি বছর নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। আগামী ১১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
এবছর তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের জন্য এবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড জুলিয়াস ও আর্ডেম প্যাটাপুটিয়ান।
বুধবার রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তিতে এবং আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হবে।
সাধারণত প্রতি বছর ১০ ডিসেম্বর এই পুরস্কারের জনক বিশ্বখ্যাত বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়। তবে করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের মতো এবারও সব অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে নোবেল কমিটি।