
প্রকাশ: ১ অক্টোবর ২০২১, ০:১২

মাদার অব হিউম্যানিটি,গণতন্ত্রের মানস কন্যা, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুস্টানের আয়োজন করে সৌদি আরবস্থ আল জুবাইল আওয়ামী যুবলীগ। সন্ধ্যায় আল জুবাইলে একটি হলরুমে আল জুবাইল আওয়ামী যুবলীগের সভাপতি শামসুল ইসলাম সামন এর সভাপতিত্বে ও সংঘটনের সাধারণ সম্পাদক জাফর আহমেদ খান এর সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভা অনুস্টানে বক্তব্য রাখেন,
আল জুবাইল আওয়ামী যুবলীগের প্রধান উপদেষ্টা আরিফুল ইসলাম বাবু, আল জুবাইল আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি সাদেকুর রহমান ভুইয়া, আল জুবাইল বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ছাতির আলী তালুকদার, আল জুবাইল আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি আলম রানা, সহ সভাপতি গোলাম রেদোয়ান রাব্বানী, উপদেষ্টা মুস্তাক আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন, সবুজ সামি,রাসেল মিয়া,জাকির হোসাইন তালুকদার, মুখলেছুর রহমান অভি সহ আল জুবাইল আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা। পরে আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি