
প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ১৬:১২

মরহুম রোমান মিয়ার রুহের মাগফেরাত কামনায় সৌদি আরবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় আল জুবাইলে দোয়া মাহফিলের আয়োজন করে আল জুবাইল প্রবাসী আখাউড়া দক্ষিণ ইউনিয়ন ছোট কুড়িপাইকা।মরহুম রোমান মিয়া (৪০) গত ৪ আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।লাশের সাড়িতে যোগ হল আরু একজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা।
মরহুম রোমান মিয়া ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদের আল জুবাইল শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন।তিনি চার বছরের মত সৌদি আরবের আল জুবাইলে বসবাস করতেন।গত কিছু দিন আগে দেশে ছুটিতে গিয়েছিলেন। তখনি দেশেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন।তার মৃত্যুতে ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদের পক্ষ থেকে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংঘটনের সভাপতি আরিফুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এলাহী।

সহকর্মী আখাউড়ার মো. রাজিব বলেন,রোমান ভাই খুব ভাল মনের মানুষ ছিলেন।সবসময় উনি হাসি খুশি থাকতেন।মরহুম রোমানের স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে।এসময় উপস্থিত ছিলেন ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ সংসদের সভাপতি আরিফুল ইসলাম বাবু,সংঘটনের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এলাহী,আল জুবাইল বাংলা টিভির প্রতিনিধি জাফর আহমেদ খাঁন সহ ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রবাসি কল্যাণ সংসদ আল জুবাইল শাখার সিনিয়র নেতৃবৃন্দ।এর আগে মরহুম রোমান মিয়ার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।পরে আমন্ত্রিত প্রবাসীদের মধ্যে রাতের খাবার বিতরণ করাহয়।