বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬১৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিজ্ঞান-প্রযুক্তি

ফেসবুক ব্যবহারে সচেতন হোন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০১৯, ১৬:৪৭

শেয়ার করুনঃ
ফেসবুক ব্যবহারে সচেতন হোন

আপনি কি ঘুম থেকে উঠেই ফেসবুক চেক করেন? রাতে ঘুমানোর আগে বেশ কিছুক্ষণ ফেসবুক ব্যবহার করেন? ফেসবুক কি আপনার অবসরের একমাত্র চয়েস? হাতে একটু সময় পেলেই আপনি কি ফেসবুকে ঢুকে পড়েন? ফেসবুক ছাড়া একটি দিন আপনি কি কল্পনাও করতে পারেন না? যদি সবকটি প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনি একজন ফেসবুক আসক্ত।

আমরা কোন একটি কাজ যদি কিছুদিন নিয়মিত করি তাহলে সেটি আমাদের অভ্যাস হয়ে উঠে। ঠিক তেমনিভাবে ফেসবুক ব্যবহারও আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। পেশাগত প্রয়োজন ছাড়া ফেসবুক বা স্যোশাল মিডিয়ায় আমরা দিনের একটা বড় সময় অযথা নষ্ট করি। ফলে পড়াশুনা ও কাজে ব্যাঘাত সৃষ্টির পাশাপাশি মন ও মস্তিস্কে নেতিবাচক প্রভাব পড়ে।

একাকীত্ব বাড়ায়

আরও

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ
ফেসবুক আমাদের একাকীত্বকে আরও বাড়িয়ে দেয়। বর্তমান ডিজিটাল অনলাইন যুগে স্যোশাল মিডিয়ার বিস্তৃতি যতই বাড়ছে, ততই বাড়ছে আমাদের ভার্চুয়াল (বায়বীয়) বন্ধুত্ব। বিপরীতে কমছে আমাদের বাস্তব বন্ধুর সংখ্যা। ফেসবুক হচ্ছে স্যোশাল মিডিয়ার সবচেয়ে বড় ফ্ল্যাটফর্ম। কিন্তু ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে যেটা সবচেয়ে কম দেখা যায় তা হল স্যোশাল স্কীল। যার ফলে তারা বাহিরের জগতের মানুষের সাথে সঠিকভাবে যোগাযোগ করতে পারে না এবং একাকীত্ব ও নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। তাছাড়া যাদের স্যোশাল সাপোর্ট কম থাকে বা যারা একটু অর্ন্তমুখী হয় তাদের কাছে ফেসবুক-ই একমাত্র অবলম্বন। যা তাদের একাকীত্বকে আরও বাড়িয়ে দেয়। 

মনোযোগ নষ্ট করে

ফেসবুক আমাদের মনোযোগ নষ্ট করে দেয়। মদ্যপান করে ড্রাইভিং এবং পড়তে বসে ফেসবুক চ্যাটিং দু’টোই সমান ক্ষতিকর। মনোযোগ সহকারে কোন কাজ করার সময় বা গণিতের জটিল কোন সমীকরণ সমাধানের সময় মেসেঞ্জারের একটা টুং শব্দও আমাদের মনোযোগ নষ্ট করার জন্য যথেষ্ট। তারপর যদি হাতটা স্ক্রীনে চলে যায় তাহলেই কাজের বারোটা বেজে যায়। সময় অপচয়ের সাথে নষ্ট হয় মনোসংযোগ। আর ফোন রেখে মনোযোগ আবার সেই আগের জায়গায় ফিরে আসতে অনেক সময় লেগে যায়। এরকম যদি বারবার ঘটতে থাকে তাহলে সেটি আমাদের মনোযোগ শক্তিকে পুরোপুরি নষ্ট করে দেয়। যা আমাদের কাজের প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়।

হিংসাত্মক মনোভাবাপন্ন

বিজ্ঞান-প্রযুক্তি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

এআই যুগে বদলে যাচ্ছে প্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ

এআই যুগে বদলে যাচ্ছে প্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ
মাত্রাতিরিক্ত ফেসবুক ব্যবহার আপনার মনোভাবকে করে তুলে জেলাসি বা হিংসাত্মক। এই জেলাসিভাবটি কীভাবে কাজ করে? ধরুণ, আপনি ফেসবুক নিউজফিডে দেখলেন আপনার বন্ধুরা আইফোন হাতে ছবি পোস্ট করেছে বা কেউ আপনার পছন্দের বাইকের সাথে ছবি তুলে পোস্ট করেছে অথবা কোথাও ভ্রমনের ছবি পোস্ট করেছে। স্বাভাবিকভাবেই এ দেখে আপনি ঈর্ষান্বীত হয়ে উঠবেন। কারণ আপনার তখন মনে হবে বন্ধুরা আপনার চেয়ে সামাজিক স্ট্যাটাসে ভালো অবস্থায় পৌঁছে গেছে। মনে হবে আপনি তাদের থেকে পিছিয়ে আছেন। এ তাড়না আপনাকে যে কোন উপায়ে উক্ত জিনিস পেতে অস্থির করে তুলবে। আর এ চিন্তাভাবনা আপনার স্বাভাবিক মানুষিক বিকাশকে নষ্ট করে দেয় এবং ধীরে ধীরে আপনি অসহিষ্ণু ও পরশ্রীকাতর হয়ে উঠেন। 

নিরাপত্তাহীনতা

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ফেসবুকে আপনি নিরাপদ নন। আপনি যদি স্মার্টফোন ব্যবহারকারী হন এবং আপনার ফোনে যদি ফেসবুক অ্যাপসটি থেকে থাকে তাহলে আপনি বা আপনার ডাটা সুরক্ষিত নয়। একটা সময় ছিলো যখন যার যত সম্পদ ছিল সে তত ধনী কিন্তু বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যার কাছে যত ডাটা বা তথ্য আছে সে তত ধনী। ফেসবুক কর্তৃপক্ষ তার ইউজারকারীদের ডাটা চুরির দিক থেকে প্রথম। এর প্রথম ও প্রধান কারণ হলো এ সামাজিক মাধ্যমটি সবার জন্য উন্মুক্ত। আর যেখানে আপনি ফ্রী’তে এত পরিসেবা পাচ্ছেন সেখানে আপনার তথ্যই হলো তাদের কাছে পণ্য। আপনি হয়তো খেয়াল করেছেন যে, আপনি কোন শপিংমলে কেনাকাটা করতে গেলেন তারপর থেকে দেখবেন আপনার ফেসবুকে সেই শপিংমলের অ্যাড চলে আসে। তার মানে আপনি কোথায় যাচ্ছেন ঘুরছেন সবকিছুই ফেসবুক রেকর্ডে থাকছে।  

তারপর ধরুন আপনি অ্যামাজন, ফ্লিপকার্ড বা গুগলে কোন একটি বিশেষ জিনিস যেমন ধরুণ কোন স্মার্ট ফোনের ব্যাপারে সার্চ করলেন। অদ্ভুত ব্যাপার লক্ষ্য করবেন তারপর থেকে সেই ফোনটির অ্যাডস্ বারবার আপনার ফেসবুকের নিউজফিডে পাচ্ছেন। এর কারণ হলো ফেসবুক কর্তৃপক্ষ আপনার সার্চিং হিষ্টিও স্টোর করে রাখে। এজন্য আপনি যা-ই সার্চ করেন তার জন্য আপনার ফেসবুক নিউজফিডে সে সম্পর্কিত পণ্যের অ্যাডস্ চলে আসে।

ফেসবুক তার ব্যবহারকারীদের আরও গুরুত্বপূর্ণ কিছু হাতিয়ে নেয়। সেটা দেখার জন্য আপনাকে ডেক্সটপে যেতে হবে। প্রথমে আপনি আপনার আইডি দিয়ে ফেসবুকে লগইন করে সেটিংসে ঢুকবেন, তারপর ডাউনলোডে কপি অব ইউর ফেসবুক ডাটাতে ক্লিক করবেন। তারপরে আপনি দেখতে পাবেন ফেসবুকের কাছে আপনার কী কী ইনফরমেশন আছে। আপনার ফেসবুক পোস্টস, লাইকস্, কমেন্টস, ফটোস্, ভিডিওস্, মেসেজেস সবই আছে। এর বাইরেও এমন কিছু আছে যা দেখলে আপনি অবাক হবেন। আপনার সার্চি হিস্ট্রি, লোকেশন হিস্টি, আপনি কোন নেটওয়ার্ক ব্যবহার করেন এমনকি আপনার কন্টাক্টসে কে কে আছে। আপনি কাকে কখন কল করেছেন সেই কল লগস্। কাকে কখন মেসেজ করেছেন সেই মেসেজ হিস্টিও আছে ফেসবুকের কাছে। 

মস্তিস্কের কর্মকাঠামো পরিবর্তন

দিনের বেশীরভাগ সময় যারা স্যোশাল মিডিয়া বা ফেসবুক ব্যবহারের আকর্ষণ অনুভব করেন এমন মানুষদের মস্তিস্কের প্যাটার্নের সাথে মাদকদ্রব্য ও জুয়ায় আসক্ত মানুষের মস্তিস্কের প্যাটার্নের মিল খুঁজে পেয়েছেন গবেষকরা। ছবি, ভিডিও বা লেখায় লাইক পাওয়ার আগ্রহ মস্তিস্কে নিঃসরণ করে ডোপামিন নামক হরমোন। ড্রাগ গ্রহণের সময় বা জুয়ায় জিতলে মস্তিস্কে এই হরমোন নিঃসরণ হয়ে থাকে। (দ্যা সান, ৬ জুলাই ২০১৬ প্রকাশিত)। গবেষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমের এ আসক্তিকে ‘ডিজিটাল কোকেন’ হিসেবেও অবিহিত করেছেন। 

অনলাইন জগৎ, এখানে আপনিই প্রোডাক্ট। আপনি ভাবছেন আপনার ব্যাক্তিগত তথ্য নিয়ে ফেসবুক কী করবে। কিন্তু আপনার এ তথ্য পণ্য বিক্রেতাদের কাছে মহামূল্যবান। তাছাড়া একবার ভেবে দেখুন আপনার অজান্তেই আপনার সমস্ত ডাটা চলে যাচ্ছে ফেসবুকের ডাটাবেজে। এরপর যদি আপনার ফেসবুক কখনও হ্যাক হয়ে যায় তাহলে শুধু আপনার ফেসবুক আইডিই চুরি হলো না, চুরি হয়ে গেল আপনার সমস্ত গোপনীয়তা। সুতরাং পেশাগত ও জরুরি প্রয়োজন ছাড়া ফেসবুক ব্যবহারে সচেতন হোন।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রযুক্তিতে এগোচ্ছে বাংলাদেশ, বাড়ছে বৈশ্বিক বাজারে সক্ষমতা

প্রযুক্তিতে এগোচ্ছে বাংলাদেশ, বাড়ছে বৈশ্বিক বাজারে সক্ষমতা

প্রযুক্তি খাতে গত এক দশকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বাংলাদেশে। মোবাইল ও ইন্টারনেটের বিস্তার, ডিজিটাল সরকারি সেবা, সফটওয়্যার উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা, ফ্রিল্যান্সিং এবং স্টার্টআপের প্রসারে দেশের প্রযুক্তি খাত এখন অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছিল প্রায় ১৩ কোটি। একই সময়ে মোবাইল ব্রডব্যান্ড গ্রাহক ছিল ১০ কোটি ৩৭

পুরনো ফোনও চলবে নতুনের মতো, জেনে নিন সহজ কিছু কৌশল

পুরনো ফোনও চলবে নতুনের মতো, জেনে নিন সহজ কিছু কৌশল

নতুন স্মার্টফোন কেনার সামর্থ্য সবার সময়মতো হয় না। আবার অনেকে হাতের ফোনটির প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়েন যে নতুন মডেলে যেতে ইচ্ছা করে না। কিন্তু সমস্যা হলো, ব্যবহারের কয়েক বছর পর প্রায় সব স্মার্টফোনই ধীরগতির হয়ে পড়ে। অ্যাপ খুলতে দেরি হয়, টাইপ করলে অক্ষর দেরিতে ভাসে, ক্যামেরা চালু হতে সময় নেয়—এসব সমস্যায় ভোগেননি এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া মুশকিল। তবে আশার

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

আগামী ২৮ আগস্ট আকাশে দেখা যাবে চলতি বছরের অন্যতম বৈচিত্র্যময় মহাজাগতিক দৃশ্য। ওই দিন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ গভীর আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী হবেন। সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চন্দ্রগ্রহণের প্রক্রিয়া শুরু হবে ২৭ আগস্ট বৃহস্পতিবার রাত থেকে এবং ২৮ আগস্ট শুক্রবার ভোর পর্যন্ত তা চলবে। এ সময় পৃথিবীর ঘন ছায়া চাঁদের প্রায়

দেশে চাঁদাবাজির খবর জানাতে চালু নতুন অনলাইন প্ল্যাটফর্ম চাঁদাবিডি ডটকম

দেশে চাঁদাবাজির খবর জানাতে চালু নতুন অনলাইন প্ল্যাটফর্ম চাঁদাবিডি ডটকম

চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং বিভিন্ন সেবা বা কাজের ক্ষেত্রে আর্থিক হয়রানির অভিযোগ নথিবদ্ধ করতে দেশে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁদাবিডি ডটকম’ (chandabd.com)। চালুর কয়েক ঘণ্টার মধ্যেই প্ল্যাটফর্মটির উন্মুক্ত তালিকায় নয়টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে মোট ৯ লাখ ৬০ হাজার ৭০০ টাকা চাওয়া বা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটি চালুর তথ্য জানানো

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

মহাজাগতিক বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। বুধবার ১২ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। প্রায় দুই বছর পর সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় চাঁদের প্রচ্ছায়ায় ঢেকে যাবে সূর্যের পুরো ডিস্ক। ফলে নির্দিষ্ট কিছু এলাকায় দিনের আলো কয়েক মুহূর্তের জন্য বদলে যাবে গাঢ় অন্ধকারে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় বিকেল ৩টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণের প্রক্রিয়া