
প্রকাশ: ৫ অক্টোবর ২০১৯, ২০:১

মানের দামি কিছু। এমনই ধারণা সবার। তবে এই ধারণা থেকে বেরিয়ে আসছে অ্যাপল। আসছে কম দামের আইফোন এসই-টু। আগামী বছর মার্চের আগেই বাজারে আসবে এই ফোন।
আইফোন এসই-টু থেকে ফেস আইডি এর মতো প্রিমিয়াম ফিচার বাদ যাবে। পরিবর্তে এই ফোনে থাকবে পুরনো টাচ আইডি। ফেস আইডি না থাকার কারণে ডিসপ্লের উপরে কোন নচ থাকবে না। আইফোন এসই ফোনে একটি ৪ ইঞ্চি ডিসপ্লে ছিল। তবে আইফোন এসই-টু ফোনে থাকতে পারে তুলনামূলক বড় ৪.৭ ইঞ্চি এলইডি ডিসপ্লে। এই ফোনে ডিসপ্লের নিচে হোম বাটনে টাচ আইডি থাকবে।

এখন যেসব গ্রাহক আইফোন সিক্স এবং আইফোন সিক্সএস ব্যবহার করেন তাদের কথা মাথায় রেখে আইফোন এসই-টু বাজারে আসবে। অ্যাপল মনে করছে, ২০২০ সালে বিশ্বব্যাপী ৩-৪ কোটি আইফোন এসই-টু বিক্রি হবে।
ইনিউজ৭১/জিয়া
