প্রকাশ: ৮ মে ২০২৬, ১০:২৭

দেশে অপরাধ নিয়ন্ত্রণ ও দ্রুত অপরাধী শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর ফলে অপরাধ তদন্তে গতি এসেছে এবং অনেক জটিল মামলার রহস্য অল্প সময়েই উদঘাটন সম্ভব হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
