সোমবার, ৫ অক্টোবর, ২০২৬২০ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিজ্ঞান-প্রযুক্তি

যেভাবে ইউটিউবে কোটি কোটি ভিউ পাওয়া যাবে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ১:৩৬

শেয়ার করুনঃ
যেভাবে ইউটিউবে কোটি কোটি ভিউ পাওয়া যাবে

ভিডিও কনটেন্ট তৈরি করে আয় করার জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ইউটিউব। এই প্ল্যাটফরমে শুধুমাত্র ভিডিও আপলোড করে প্রতি মাসে অনেকেই লাখ লাখ টাকা আয় করছেন। যার পুরোটাই ভিডিওর ভিউর ওপর নির্ভর করে। অনেক কনটেন্ট ক্রিয়েটর বহু কষ্ট করে ভিডিও নির্মাণের পরও আশানুরূপ ভিউ পাচ্ছেন না। এর ফলে পুরো পরিশ্রমটাই বৃথা যাচ্ছে। অনেকে মাসের পর মাস বছরের পর বছর ভিডিও আপলোড করেও সফল হতে না পেরে এক পর্যায়ে ইউটিউব থেকে বিদায় নিচ্ছেন। তবে ইউটিউবে ভিডিও আপলোডের সময় মাত্র ৬টি কাজ যথাযথভাবে করলেই পেতে পারেন কোটি কোটি ভিউ।

আকর্ষণীয় থাম্বনেইল : আপনি যতোই ভালো ভিডিও তৈরি করুন না কেন, যদি ভিডিওর থাম্বনেইলটি আকর্ষণীয় করতে না পারেন, তবে আশানুরূপ ভিউ পাবেন না। কারণ ইউটিউব ব্যবহারকারীরা যখন স্ক্রল করেন তখন ভিডিওর থাম্বনেইলগুলোই সর্বপ্রথম তাদের চোখে পড়ে। এজন্য অবশ্যই থাম্বনেইলের ওপর গুরুত্ব দিতে হবে। এমনভাবে থাম্বনেইল তৈরি করতে হবে যেন সেটা দেখেই ব্যবহারকারীদের চোখ আটকে যায়। তবে অবশ্যই আপনার ভিডিওর বিষয়ের সাথে মিল রেখে থাম্বনেইল দিতে হবে। অপ্রাসঙ্গিক থাম্বনেইল দিলে ইউটিউবের নীতিমালা করা লঙ্ঘন হবে। এর ফলে ভিডিও ডিলেট হওয়া থেকে শুরু করে চ্যানেলও গায়েব হয়ে যেতে পারে।

আরও

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

আকর্ষণীয় টাইটেল : ইউটিউব ভিডিওর থাম্বনেইলের পর যে বিষয়টি ব্যবহারকারীদের চোখে পড়ে সেটি হলো টাইটেল। এজন্য অবশ্যই ভিডিওর মূল বিষয়বস্তুকে আকর্ষণীয়ভাবে টাইটেল হিসেবে তুলে ধরতে হবে। ভিডিওর টাইটেল দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে, ব্যবহারকারীরা আপনার ভিডিওটি পেতে কী কী লিখে সার্চ করতে পারে। যেমন ধরুন একজন ব্যবহারকারী ছবির ব্যাগরাউন্ড কীভাবে রিমুভ করতে হয় সেটা শিখতে চান। এখন অবশ্যই তিনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন ‘হাউ টু রিমুভ ফটো ব্যাগরাউন্ড’ অথবা ‘লার্ন ফটো ব্যাগরাউন্ড রিমুভ’ ইত্যাদি লিখে সার্চ করবে। তাই ভিডিওর টাইটেলটা এমন দিতে যেন ইউটিউব ব্যবহারকারীর সার্চ করলে আপনার ভিডিও চলে আসে।

ইউটিউব
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

এআই যুগে বদলে যাচ্ছে প্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ

এআই যুগে বদলে যাচ্ছে প্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ

ডেসক্রিপশন : অনেকেই ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে একটি বড় ভুল করেন সেটি হলো, ডেসক্রিপশন বক্স খালি রেখে দেন, সেখানে কিছুই লেখেন না। ভিডিওতে বেশি ভিউ পেতে এবং সার্চে র‌্যাংক করাতে অবশ্যই আপনাকে ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত লিখতে হবে। অনেকেই পরামর্শ দিয়ে থাকেন ৩০০ থেকে ৪০০ শব্দে ডিসক্রিপশন লিখতে হবে। কিন্তু বিষয়টি এমন নয়, আপনি যদি ১০০ শব্দের মধ্যেও সুন্দরভাবে ভিডিওর বিষয়বস্তু তুলে ধরতে পারেন, সেটাই যথেষ্ট। আর ডেসক্রিপশন লেখার সময় ইউটিউব ব্যবহারকারীরা আপনি যেই ভিডিওটি আপলোড করেছন, সেটি খুঁজে পেতে কী কী লিখে সার্চ করতে পারে, সে বিষয়গুলো একটু বুদ্ধি খাটিয়ে তুলে ধরতে হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ট্যাগ ব্যবহার : ইউটিউবে ভিডিও আপলোড করবেন আর ট্যাগ দেবেন না, সেটা একদমই করা যাবে না। কেননা এই ট্যাগের ওপর নির্ভর করেই সার্চ রেজাল্টে ব্যবহারকারীরা আপনার ভিডিওটি পেতে সক্ষম হবে। যেমন ধরুন, আপনি আপনার ভিডিওতে টাইটেল দিয়েছেন ‘ওয়ার্ল্ড মোস্ট এক্সপেন্সিভ বাইক’। এখন এই ধরনের ভিডিও পেতে ব্যবহারকারীরা যে এই বাক্যটি লিখেই সার্চ করবেন তা কিন্তু নয়। কেউ সার্চ করার সময় লিখতে পারেন ‘মোস্ট এক্সপেন্সিভ বাইক’ বা ‘সবচেয়ে দামি বাইক’, ‘এক্সপেন্সিভ মোটরসাইকেল’ ইত্যাদি। তাই আপনাকে ভাবতে হবে ব্যবহারকারীরা ভিডিওটি পেতে কী কী লিখে সার্চ করতে পারে। সেগুলো ট্যাগ হিসেবে যুক্ত করে দিতে হবে। এতে করে ব্যবহারকারী যা লিখে সার্চ করবেন সেটি আপনার ভিডিওর টাইটেলের সঙ্গে না মিললেও ট্যাগের সঙ্গে মিলে গেলে আপনার ভিডিও সার্চ রেজাল্টে চলে আসবে।

অ্যানোটেশন ব্যবহার : অ্যানোটেশন হলো একটি ভিডিও থেকে ব্যবহারকারীকে আরেকটি ভিডিওতে পাঠিয়ে দেওয়ার একটি কার্যকর উপায়। ভিডিওর মাঝে এবং একদম শেষে আপনার অন্য ভিডিওগুলো অ্যানোটেশন করে দেবেন। এতে করে একজন ব্যবহারকারী যখন আপনার একটি ভিডিও দেখতে আসবেন, তখন অন্য ভিডিওগুলো সম্পর্কেও সহজেই জানতে পারবেন এবং ক্লিক করে সেগুলো দেখতে পারবেন। বিশেষ করে আপনার যেই ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউ পাওয়া যাচ্ছে সেগুলোতে অবশ্যই কম ভিউ পাওয়া ভিডিওগুলো অ্যানেটেশন করে দেবেন। এতে করে অন্যান্য ভিডিওগুলোরও ভিউ বাড়তে থাকবে।

সোশ্যাল শেয়ার : ইউটিউব ভিডিওর ভিউ বাড়ানোর আরও একটি কার্যকর উপায় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওর লিংক শেয়ার করা। আপনি যদি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ খুলে বা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করেন তাহলেও অনেক ভিউ পেতে পারেন। বিশেষ করে ফেসবুকে লক্ষাধিক সদস্যের বিভিন্ন গ্রুপ রয়েছে যেখানে ভিডিওর লিংক শেয়ার করে ভিউ বাড়াতে পারেন। তবে যেসব গ্রুপে লিংক শেয়ার করায় নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে শেয়ার করতে গেলে ব্লক হয়ে যেতে পারেন। গ্রুপে লিংক শেয়ার করার ক্ষেত্রে জেনে-বুঝে, অনুমতি নিয়ে লিংক শেয়ার করবেন।

সর্বশেষ সংবাদ

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ছে ২৫২ টাকা

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ছে ২৫২ টাকা

কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ

কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ

আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকের দুটি গরু চুরি

আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকের দুটি গরু চুরি

পাঁচবিবিতে বেগুনের চারা কিনে বিপাকে কৃষক, ২৫ হাজার টাকা ক্ষতি

পাঁচবিবিতে বেগুনের চারা কিনে বিপাকে কৃষক, ২৫ হাজার টাকা ক্ষতি

জলাবদ্ধতা-ঝোপঝাড়ে বসবাসের অনুপযোগী ঢেউখালীর আশ্রয়ণ প্রকল্প

জলাবদ্ধতা-ঝোপঝাড়ে বসবাসের অনুপযোগী ঢেউখালীর আশ্রয়ণ প্রকল্প

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রযুক্তিতে এগোচ্ছে বাংলাদেশ, বাড়ছে বৈশ্বিক বাজারে সক্ষমতা

প্রযুক্তিতে এগোচ্ছে বাংলাদেশ, বাড়ছে বৈশ্বিক বাজারে সক্ষমতা

প্রযুক্তি খাতে গত এক দশকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বাংলাদেশে। মোবাইল ও ইন্টারনেটের বিস্তার, ডিজিটাল সরকারি সেবা, সফটওয়্যার উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা, ফ্রিল্যান্সিং এবং স্টার্টআপের প্রসারে দেশের প্রযুক্তি খাত এখন অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত দেশে মোট ইন্টারনেট গ্রাহক ছিল প্রায় ১৩ কোটি। একই সময়ে মোবাইল ব্রডব্যান্ড গ্রাহক ছিল ১০ কোটি ৩৭

পুরনো ফোনও চলবে নতুনের মতো, জেনে নিন সহজ কিছু কৌশল

পুরনো ফোনও চলবে নতুনের মতো, জেনে নিন সহজ কিছু কৌশল

নতুন স্মার্টফোন কেনার সামর্থ্য সবার সময়মতো হয় না। আবার অনেকে হাতের ফোনটির প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়েন যে নতুন মডেলে যেতে ইচ্ছা করে না। কিন্তু সমস্যা হলো, ব্যবহারের কয়েক বছর পর প্রায় সব স্মার্টফোনই ধীরগতির হয়ে পড়ে। অ্যাপ খুলতে দেরি হয়, টাইপ করলে অক্ষর দেরিতে ভাসে, ক্যামেরা চালু হতে সময় নেয়—এসব সমস্যায় ভোগেননি এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া মুশকিল। তবে আশার

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

আগামী ২৮ আগস্ট আকাশে দেখা যাবে চলতি বছরের অন্যতম বৈচিত্র্যময় মহাজাগতিক দৃশ্য। ওই দিন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষ গভীর আংশিক চন্দ্রগ্রহণের সাক্ষী হবেন। সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চন্দ্রগ্রহণের প্রক্রিয়া শুরু হবে ২৭ আগস্ট বৃহস্পতিবার রাত থেকে এবং ২৮ আগস্ট শুক্রবার ভোর পর্যন্ত তা চলবে। এ সময় পৃথিবীর ঘন ছায়া চাঁদের প্রায়

দেশে চাঁদাবাজির খবর জানাতে চালু নতুন অনলাইন প্ল্যাটফর্ম চাঁদাবিডি ডটকম

দেশে চাঁদাবাজির খবর জানাতে চালু নতুন অনলাইন প্ল্যাটফর্ম চাঁদাবিডি ডটকম

চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং বিভিন্ন সেবা বা কাজের ক্ষেত্রে আর্থিক হয়রানির অভিযোগ নথিবদ্ধ করতে দেশে চালু হয়েছে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘চাঁদাবিডি ডটকম’ (chandabd.com)। চালুর কয়েক ঘণ্টার মধ্যেই প্ল্যাটফর্মটির উন্মুক্ত তালিকায় নয়টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে মোট ৯ লাখ ৬০ হাজার ৭০০ টাকা চাওয়া বা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটি চালুর তথ্য জানানো

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

মহাজাগতিক বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী। বুধবার ১২ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। প্রায় দুই বছর পর সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করায় চাঁদের প্রচ্ছায়ায় ঢেকে যাবে সূর্যের পুরো ডিস্ক। ফলে নির্দিষ্ট কিছু এলাকায় দিনের আলো কয়েক মুহূর্তের জন্য বদলে যাবে গাঢ় অন্ধকারে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় বিকেল ৩টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণের প্রক্রিয়া