রবিবার, ১০ মে, ২০২৬২৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিজ্ঞান-প্রযুক্তি

বাড়ছে WhatsApp চ্যাটিং এর নিরাপত্তা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০:২৪

শেয়ার করুনঃ
বাড়ছে WhatsApp চ্যাটিং এর নিরাপত্তা

ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp (হোয়াটসঅ্যাপ) সাধারনত যে চ্যাটিং এর ক্ষেত্রে এন্ড-টু-এন্ড (end-to-end) এনক্রিপশন ফিচার প্রদান করে থাকে সে কথা আমাদের প্রায় সকলেরই জানা। কিন্তু চ্যাটিং এর ক্ষেত্রে এই সিকিউরিটি সিস্টেম বিদ্যমান থাকলেও, চ্যাট ব্যাকআপ বা সংরক্ষণের ক্ষেত্রে এই জাতীয় কোনো সুবিধা মেলে না। আর এই কারনেই অনেক WhatsApp ইউজার ক্লাউড ব্যাকআপের সময় এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচারের দাবি করে আসছিলেন।

আরও

১৮ কোটি মানুষের ই-মেইল ও পাসওয়ার্ড ফাঁস: সাইবার হামলার আশঙ্কা

১৮ কোটি মানুষের ই-মেইল ও পাসওয়ার্ড ফাঁস: সাইবার হামলার আশঙ্কা

সেক্ষেত্রে ইউজারদের সন্তুষ্ট করতে এখন গুগল ড্রাইভ এবং আইক্লাউডে ব্যাকআপ থাকা চ্যাটগুলিকে সুরক্ষিত রাখতে WhatsApp এই সুবিধা চালু করেছে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, Facebook-এর মালিকানাধীন সংস্থাটি ইতিমধ্যেই আইওএস এবং অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ক্লাউড ব্যাকআপ ফিচার চালু করেছে। খুব শীঘ্রই সাধারণ ইউজাররাও এই চ্যাট ব্যাকআপের ফিচারটি উপভোগ করতে পারবেন বলে আশা করা যায়। কিভাবে কাজ করবে WhatsApp-এর এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ক্লাউড ব্যাকআপ

WABetaInfo-এর মতে, হোয়াটসঅ্যাপ এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যবহার করে ইউজারের চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখার সম্ভাবনা তৈরি করছে; সেক্ষেত্রে যে বেটা টেস্টাররা প্ল্যাটফর্মের এন্ড-টু-এন্ড এনক্রিপশন এনাবেল করে রাখবেন, তারা এই ক্লাউড ব্যাকআপের সুবিধা পাবেন। এই বিষয়ে WABetaInfo কিছু স্ক্রিনশটও শেয়ার করেছে, যা নির্দেশ করে যে ব্যাকআপের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার আইওএস এবং অ্যান্ড্রয়েড – উভয় ক্ষেত্রেই একটি অপ্ট-ইন ফিচার হিসেবে থাকবে। অর্থাৎ, এটি ব্যবহার করে চ্যাট ব্যাকআপ সুরক্ষিত করতে ইউজারদের ম্যানুয়াল সেটিং (হোয়াটসঅ্যাপ সেটিংস সেকশন> চ্যাট> চ্যাট ব্যাকআপ> এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ)-এর সাহায্য নিতে হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ফেসবুক এখন মোবাইল গ্যালারির ছবি বিশ্লেষণ করবে!

ফেসবুক এখন মোবাইল গ্যালারির ছবি বিশ্লেষণ করবে!

রিপোর্টে বলা হয়েছে যে, এই সিকিউরিটি সিস্টেম একটি পাসওয়ার্ড বা ৬৪ সংখ্যার এনক্রিপশন কী (Key) ব্যবহার করে চ্যাট ব্যাকআপ গোপন রাখবে। ইউজাররা ব্যক্তিগতভাবে এই পাসওয়ার্ড সেট রাখতে পারবেন। তবে একবার এই পাসওয়ার্ড হারিয়ে ফেললে হোয়াটসঅ্যাপের এনক্রিপ্ট ব্যাকআপ থেকে চ্যাট হিস্ট্রি পুনরুদ্ধার করা সম্ভব হবে না।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপকে প্রথম আইওএস বিটা অ্যাপে ফিচারটি পরীক্ষা করতে দেখা গিয়েছিল। তবে এখন অ্যান্ড্রয়েড বিটা অ্যাপের নির্বাচিত ইউজারদের জন্যও সংস্থাটি অনুরূপ বৈশিষ্ট্য পরীক্ষামূলকভাবে চালু করেছে। অতএব যারা এই প্ল্যাটফর্মের বিটা ইউজার, তারা আগামী কয়েকটি আপডেটের মধ্যে এই সুবিধা পাবেন বলে ধরে নেওয়া যায়!

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ

শপথের পরই ভাইরাল পুরোনো ভিডিও ঘিরে তীব্র বিতর্কে নতুন মুখ্যমন্ত্রী

শপথের পরই ভাইরাল পুরোনো ভিডিও ঘিরে তীব্র বিতর্কে নতুন মুখ্যমন্ত্রী

থালাপতি বিজয়ের নেতৃত্বে তামিল রাজনীতিতে যুগান্তকারী পরিবর্তন

থালাপতি বিজয়ের নেতৃত্বে তামিল রাজনীতিতে যুগান্তকারী পরিবর্তন

ইরানের ইউরেনিয়াম নিতে প্রস্তুত রাশিয়া, পুতিনের বার্তা

ইরানের ইউরেনিয়াম নিতে প্রস্তুত রাশিয়া, পুতিনের বার্তা

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি, তিনজন নিহত

গাজীপুরে গরু চোর সন্দেহে গণপিটুনি, তিনজন নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রযুক্তির শক্তিতে বদলে যাচ্ছে নারীর নতুন পৃথিবী

প্রযুক্তির শক্তিতে বদলে যাচ্ছে নারীর নতুন পৃথিবী

ডিজিটাল যুগে প্রযুক্তি ব্যবহারে নারীরা আর পিছিয়ে নেই। শিক্ষা, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি খাত—সব ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ দৃশ্যমানভাবে বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তির সহায়তায় নারীরা এখন ঘরে বসেই আয় করছেন, পরিচালনা করছেন অনলাইন ব্যবসা এবং যুক্ত হচ্ছেন বৈশ্বিক কর্মবাজারের সঙ্গে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন ও ইন্টারনেটের সহজলভ্যতা নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক যোগাযোগমাধ্যম, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এবং

প্রযুক্তির অপব্যবহারেই মানবসভ্যতার সামনে নতুন বড় হুমকি

প্রযুক্তির অপব্যবহারেই মানবসভ্যতার সামনে নতুন বড় হুমকি

বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতি মানুষের জীবনকে সহজ ও গতিশীল করেছে। তবে এর অপব্যবহার সমাজে নতুন ধরনের ঝুঁকি সৃষ্টি করছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রতারণা, ভুয়া তথ্য ছড়ানো ও সাইবার অপরাধ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ডিপফেইক ভিডিও, ভুয়া পরিচয় ব্যবহার এবং অনলাইন জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। শিক্ষা ও

প্রযুক্তির নজরদারিতে অপরাধীদের পালানোর পথ সংকুচিত

প্রযুক্তির নজরদারিতে অপরাধীদের পালানোর পথ সংকুচিত

দেশে অপরাধ নিয়ন্ত্রণ ও দ্রুত অপরাধী শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর ফলে অপরাধ তদন্তে গতি এসেছে এবং অনেক জটিল মামলার রহস্য অল্প সময়েই উদঘাটন সম্ভব হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, সিসিটিভি ক্যামেরা নেটওয়ার্ক, ফেস রিকগনিশন সফটওয়্যার, ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং মোবাইল ট্র্যাকিং প্রযুক্তি এখন অপরাধ তদন্তের গুরুত্বপূর্ণ অংশ

আধুনিক স্মার্টফোনে বদলে যাচ্ছে মানুষের দৈনন্দিন জীবন

আধুনিক স্মার্টফোনে বদলে যাচ্ছে মানুষের দৈনন্দিন জীবন

বর্তমান সময়ে আধুনিক স্মার্টফোন মানুষের জীবনের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। যোগাযোগ, শিক্ষা, ব্যবসা, বিনোদন থেকে শুরু করে ব্যাংকিং ও চিকিৎসাসেবাও এখন মোবাইলনির্ভর হয়ে উঠছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে স্মার্টফোনে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত ক্যামেরা, দ্রুতগতির প্রসেসর এবং ফাইভ-জি প্রযুক্তি, যা মানুষের জীবনকে আরও সহজ ও গতিশীল করছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি বহুমুখী ডিজিটাল

কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি

কর্মসংস্থানে নতুন দিগন্ত খুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি

বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলো এখন প্রতিযোগিতায় নেমেছে আরও উন্নত এআই প্রযুক্তি তৈরিতে। বিশেষ করে OpenAI, Google এবং Microsoft নতুন প্রজন্মের এআই প্ল্যাটফর্ম উন্নয়নে বড় বিনিয়োগ করছে। বিশ্লেষকদের মতে, ২০২৬ সাল প্রযুক্তিখাতে “এআই ট্রান্সফরমেশন ইয়ার” হিসেবে বিবেচিত হচ্ছে। অফিস ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সংবাদমাধ্যম, সফটওয়্যার উন্নয়ন এমনকি কৃষি খাতেও এআই ব্যবহার দ্রুত বাড়ছে।