বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬১৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্য

১০ জন কিশোর–কিশোরীদের মধ্যে ৬ জনেরও বেশি পর্নোগ্রাফি দেখেন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ২২:৯

শেয়ার করুনঃ
১০ জন কিশোর–কিশোরীদের মধ্যে ৬ জনেরও বেশি পর্নোগ্রাফি দেখেন

দেশের কিশোর–কিশোরীদের প্রায় ৬৩ শতাংশ পর্নোগ্রাফিতে আসক্ত। অর্থাৎ, প্রতি ১০ জন কিশোর–কিশোরীদের মধ্যে ৬ জনেরও বেশি পর্নোগ্রাফিতে সময় পার করেন। সম্প্রতি একটি গবেষণায় এ চিত্র উঠে এসেছে। বলা হচ্ছে, মূলত করোনাভাইরাস মহামারি ও এর কারণে দেওয়া লকডাউনের প্রভাবেই এমনটা হয়েছে। 

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথমবার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর লকডাউন শুরু হলে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-কারখানা সবই বন্ধ ঘোষণা করা হয়। লকডাউনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস হত বলে তখন সকলেই নিজ বাড়িতে একটা লম্বা সময় পার করে। তবে এই সময়টার পরপরই দেশের স্কুলগামী কিশোর-কিশোরীদের মধ্যে ইন্টারনেটে আসক্তি, বিষণ্নতা এবং পর্নোগ্রাফির প্রতি আসক্তি বেড়ে যায়। এই সামাজিক সমস্যা কিশোর-কিশোরীদের সার্বিক বিকাশের ওপর কতটা বা কেমন প্রভাব ফেলেছে তা নিয়ে একটি গবেষণা পরিচালনা করা হয়। 

আরও

জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ

জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে সরকারের বড় উদ্যোগ

উইলি পাবলিশারের ইন্টারন্যাশনাল জার্নাল হেলথ সায়েন্স রিপোর্টে গবেষণা ফলাফল প্রকাশিত হয়। চলতি বছরের জুলাই সংখ্যায় চীনের নানজিং ইউনিভার্সিটির স্কুল অফ দ্য এনভায়র্নমেন্টের পিএইচডি শিক্ষার্থী মো. আবু বকর সিদ্দিকের তত্ত্বাবধানে গবেষণাটি পরিচালিত হয়। ‘পোস্ট কোভিড-১৯ ইন্টারনেট অ্যাডিকশন, ডিপ্রেশন অ্যান্ড পর্নোগ্রাফি অ্যাডিকশন অ্যামং অ্যাডোলসেন্টস: ফাইন্ডিং ফ্রম এ ন্যাশনওয়াইড স্টাডি ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাটি  বিশ্লেষণে দেখা যায়, কোভিড-১৯ পরবর্তী সময়ে বাংলাদেশের প্রায় ৬২.৯ শতাংশ কিশোর-কিশোরী পর্নোগ্রাফিতে আসক্ত।

এ গবেষণায় অবদান রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. খালিদ সাইফুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আখের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইরিন পারভিন, ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার আল মাহমুদ, আমেরিকার টেক্সাস টেক ইউনিভার্সিটির মেহেদী হাসান, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের যোবায়ের আহমেদ, মালয়েশিয়ার আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শেখ মুযযাম্মিল হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোনিয়া মঞ্জুর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) মোহাম্মদ মেসবাহউর রহমান।

পর্নোগ্রাফি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, বাড়ছে হাসপাতালে চাপ

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, বাড়ছে হাসপাতালে চাপ

মোট ৮ হাজার ৮৩২ জন কিশোর-কিশোরীর ওপর অনলাইন অংশগ্রহণে গবেষণাটি করা হয়। গবেষণায় দেখা যায়, কোভিড-১৯ প্রতিরোধে নানা বিধিনিষেধের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্থিতিশীলতা কমে যায়। তখন কিশোর-কিশোরীদের মধ্যে কোভিডে আক্রান্ত হওয়ার ভয় ও এর ফলে এক ধরনের চাপের সৃষ্টি হয়। যেটা পরবর্তীতে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD), ইন্টারনেট আসক্তি (IA), পর্নোগ্রাফি আসক্তি (PA), বিষণ্নতা, মানসিক চাপ, উদ্বেগ, এমনকি আত্মহত্যায় রূপ নেয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

র‍্যানডম নমুনা পদ্ধতিতে গবেষণাটি পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ৬৪.৩ শতাংশ কিশোরী এবং ৩৫.৭ শতাংশ কিশোর ছিল। যাদের সকলের বয়স ১৩ থেকে ১৯ বছর। এদের মধ্যে ৯৮ শতাংশ কিশোর-কিশোরী ছিল অবিবাহিত, আর দুই শতাংশ বিবাহিত।

গবেষণায় পাওয়া ফলাফলে দেখা গেছে, ইন্টারনেটে আসক্তি ছিল ৬৩ শতাংশ কিশোর–কিশোরীর। অন্যদিকে ৭৬.৬ শতাংশ ভুগেছে বিষণ্নতায়। এবং সামগ্রিকভাবে ৬২.৯ শতাংশ কিশোর-কিশোরী পর্নোগ্রাফিতে আসক্ত ছিল। তবে যেসব শিক্ষার্থীরা ওই সময়ে সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করেছে, কিন্তু একদমই শরীরচর্চা করেনি, তাদের মধ্যে বিষণ্নতায় ভোগা এবং পর্নোগ্রাফিতে আসক্তির প্রবণতা বেশি দেখা যায়।

এ গবেষণা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিকস ও ডেটা অ্যানালিসিস বিভাগের প্রভাষক আখের আলী ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে ছেলেদের মধ্যে মেয়েদের তুলনায় ইন্টারনেটে আসক্তি বেশি লক্ষ্য করা যায়। তবে ছেলেদের চেয়ে মেয়েরা মানসিক বিষণ্নতায় বেশি ভোগে। কিন্তু এদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বাড়িতে নিয়মিত শারীরিক ব্যায়াম করেছে তারা অপেক্ষাকৃত কম অবসাদগ্রস্ত ছিল। এ ছাড়া পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার প্রবণতা ছেলেদের মধ্যে বেশি পাওয়া গেছে।

আখের আলী আরও বলেন, ‘কিশোর-কিশোরীদের মধ্যে বেশি ইন্টারনেটে আসক্তির কারণে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। ছেলেরা মেয়েদের তুলনায় ইন্টারনেটে বেশি আসক্ত হওয়ায় তাদের দৈনন্দিন জীবনে নানা সমস্যা হয়। যেমন ঘুমের সমস্যা, একাকীত্ব ও সামাজিক দক্ষতা অর্থাৎ মানুষের সঙ্গে কথা বলা বা মেশার ইচ্ছা অনেকটা কমে যায়। আর বিষণ্নতার কারণে মেয়েরা জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। যার ফলাফল অনেক সময় আত্মহত্যা পর্যন্ত গড়ায়। পর্নোগ্রাফিতে আসক্ত কিশোরদের যৌন আচরণে নানা নেতিবাচকতা দেখা যায়। এতে তাদের সম্পর্কের প্রতি সম্মান এবং সুন্দর দৃষ্টিভঙ্গি থাকে না। ফলে তাদের মধ্যে মানসিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় বেড়ে যায়।’

প্রভাষক আখের আলীর মতে, এ সমস্যাগুলোর দিকে আলোকপাতের জন্যই এ বিশ্লেষণ করা হয়েছে। কিশোর-কিশোরীদের সুন্দর ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিতে এ সমস্যাগুলো কাটিয়ে উঠতে পরিবার ও শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এ ছাড়া কিশোর-কিশোরীদের পাঠ্যবইয়ে ইন্টারনেট ব্যবহারের সুফলের পাশাপাশি এর নেতিবাচক দিকগুলো তুলে ধরে যে কোনো অধ্যায় সংযোজন করা যেতে পারে।

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

দেশের জেলা পর্যায়ের হাসপাতালে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, এবারই প্রথম স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বাজেট দিয়েছে

কলেরার টিকার প্রথম ধাপে বাদ পড়ল সাড়ে ৮ লাখ মানুষ

কলেরার টিকার প্রথম ধাপে বাদ পড়ল সাড়ে ৮ লাখ মানুষ

বাংলাদেশে কলেরার মুখে খাওয়ার টিকার প্রথম ধাপে লক্ষ্যমাত্রার ৮২ দশমিক ৬ শতাংশ অর্জিত হয়েছে। তথ্য অনুযায়ী, ৪৮ লাখ ৯৯ হাজার ৪৪০ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৪০ লাখ ৪৭ হাজার ১৮ জন প্রথম ডোজ পেয়েছেন। ফলে বাদ পড়েছেন ৮ লাখ ৫২ হাজার ৪২২ জন। সবচেয়ে কম টিকাদান হয়েছে নারায়ণগঞ্জে। সেখানে ১০ লাখ ৩২ হাজার ৯৬৩ জনকে টিকা দেওয়ার লক্ষ্য থাকলেও পেয়েছেন ৬

দেশে ফের হাম টিকা ক্যাম্পেইন শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু

দেশে ফের হাম টিকা ক্যাম্পেইন শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু

দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে আবারও বিশেষ হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। ৩১ অক্টোবর পর্যন্ত চলা এ কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। নিয়মিত টিকাদান থেকে বাদ পড়া শিশুদেরও এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ক্যাম্পেইনের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, প্রাণ গেল ১১৪ জনের

সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, প্রাণ গেল ১১৪ জনের

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৫ দিনেই ১১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো

পাঁচ মাসে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে হাম-রুবেলার টিকা নিল প্রায় দুই কোটি শিশু

পাঁচ মাসে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে হাম-রুবেলার টিকা নিল প্রায় দুই কোটি শিশু

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা নিয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এ সংখ্যা প্রায় ১০ শতাংশ বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার ১০৯ দশমিক ৮ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার

সর্বশেষ সংবাদ

আফগান সন্ত্রাসী ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২

আফগান সন্ত্রাসী ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২

ইরানের সঙ্গে দ্রুত চুক্তি না হলে সামরিক পদক্ষেপ: ট্রাম্প

ইরানের সঙ্গে দ্রুত চুক্তি না হলে সামরিক পদক্ষেপ: ট্রাম্প

হলের নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসুর ওয়াকআউট: সাদিক

হলের নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসুর ওয়াকআউট: সাদিক

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই, রাখাইন হামলায় জাতিসংঘের উদ্বেগ

রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই, রাখাইন হামলায় জাতিসংঘের উদ্বেগ