বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬১৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্য

বেসরকারি চিকিৎসকদের নতুন সংগঠন বিএনজিডিএ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২১, ১:৪৬

শেয়ার করুনঃ
বেসরকারি চিকিৎসকদের নতুন সংগঠন বিএনজিডিএ
এখনও বাংলাদেশের বড় একটা অংশের মানুষের সরকারি হাসপাতালে শতভাগ চিকিৎসা দেয়া নিশ্চিত করা যায়নি। তাই বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়গনেস্টিক সেন্টার গড়ে উঠেছে। আর সেখানে কাজ করেন হাজার হাজার রেজিস্টার্ড চিকিৎসক। সরকারি হাসপাতালের চিকিৎসক না হলেও মানুষের জন্য মানবতার সেবায় থাকেন মানুষের পাশে।

এই করোনা মহামারিতেও বাবা যখন স্পর্শ করেননা সন্তানকে, স্বামী যখন স্পর্শ করেননা প্রিয়তমা স্ত্রীকে, জঙ্গলে মা’কে ফেলে যান সন্তানরা তখন কোভিড ১৯কে চ্যালেঞ্জ জানিয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। সরকারি বেসরকারি সকল হাসপাতালেই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে। এত ঝুঁকি নিয়ে কাজ করলেও সঠিক সময়ে বেতন না হওয়া, মালিক পক্ষের ইচ্ছে মাফিক চাকরীচ্যুত করার ঘটনা প্রতিনিয়ত ঘটছে। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা এখন অতীতের যে কোন সময়ের চেয়ে উন্নত এবং সক্ষম।

বিএনজিডিএবেসরকারিচিকিৎসক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ঘরে ঘরে জ্বর, ঢাকায় একসঙ্গে ছড়াচ্ছে নানা ভাইরাস

ঘরে ঘরে জ্বর, ঢাকায় একসঙ্গে ছড়াচ্ছে নানা ভাইরাস
কিন্তু স্বাস্থ্যখাঁতের উত্তোরত্তর উন্নিত সাধিত হলেও, বাংলাদেশের বেসরকারি খাতে কর্মরত চিকিৎসকদের মধ্যে রয়েছে নানান অসমাঞ্জস্যতা, অপ্রাপ্তি, বৈষম্য এবং হতাশা। বেসরকারি চিকিৎসকদের নানাবিধ সমস্যা চিহ্নিতকরণ এবং তা থেকে উত্তরণের পথ খুঁজতেই ২০২০ সালে ডা. ফারহান সাদিক খানের উদ্যোগে, ডা. খালেদ শওকত আলী ও ডা. শাহেদ হায়দার চৌধুরীর দিক নির্দেশনায় একঝাঁক তরুণ চিকিৎসকদের হাত ধরে তৈরি হয়েছে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন বাংলাদেশ নন গভ: ডক্টরস এ্যাসোসিয়েশনের।

সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ১৭ই জুন ২০২০ তারিখে ডা. দেবদাস পালকে আহ্বায়ক নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে। বিএনজিডিএ গত ১ বছর বছরে বেসরকারি ডাক্তারদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে আসছে, পাশে দাঁড়িয়েছে বেসরকারি ডাক্তারদের বিভিন্ন সমস্যায়। তারই ধারাবাহিকতায়, বাংলাদেশ নন-গভঃ ডক্টরস এসোসিয়েশন (বিএনজিডিএ), এর সাংগঠনিক কাজকে আরও বেগবান করার লক্ষ্যে গত ২৫শে মে, ২০২১ ইং তারিখে বেসরকারি চিকিৎসকদের বলিষ্ঠ কন্ঠস্বর ডা. খালেদ শওকত আলীকে সভাপতি এবং ডা. মো. ওবায়দুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মোট ১৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। উক্ত সভায় সংগঠনের স্বপ্নদ্রষ্টা ডা. ফারহান সাদিক খানকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ নন-গভঃ ডক্টরস এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ও সংগঠনের মুখপাত্র হিসেবে নির্বাচিত করা হয়।

বাংলাদেশ নন-গভঃ ডক্টরস এসোসিয়েশন (বিএনজিডিএ) এর নবগঠিত কমিটি বেসরকারি ডাক্তারদের কিছু চিহ্নিত সমস্যা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিকট তুলে ধরতে চায়।

আরও

কলেরার টিকার প্রথম ধাপে বাদ পড়ল সাড়ে ৮ লাখ মানুষ

কলেরার টিকার প্রথম ধাপে বাদ পড়ল সাড়ে ৮ লাখ মানুষ
স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক আধিকার। উন্নত জাতি গঠনে একটি শক্তিশালী জনস্বাস্থ্য কাঠামোর ভুমিকা অপরিসীম। আর এই স্বাস্থ্যসেবার প্রথম সারিতে আছেন ডাক্তারগন। যেখানে বাংলাদেশের শতকরা ৭৫% ডাক্তারই বেসরকারি সেক্টরে কর্মরত, সেখানে বেসরকারি ডাক্তারদের জন্য নেই কোন নির্দিষ্ট বেতন কাঠামো, নেই কর্মস্থলে পেশাগত নিরাপত্তা, নেই চাকরির বা অর্থনৈতিক নিরাপত্তা।এমনকি বেশকিছু মেডিকেল কলেজ,হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষ চিকিৎসকদের বেতন সঠিকভাবে পরিশোধ করছে না।

ফলে, সিংহভাগ বেসরকারি চিকিৎসকদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তীব্র অসন্তোষ, অপ্রাপ্তি এবং হতাশা। যা ধাক্কা লাগতে পারে মানুষকে নিরবিচ্ছিন্ন সেবা দিতে। সংগঠনের সভাপতি ডাক্তার খালেদ শওকত বলেন, চিকিৎসকরা মানুষের জন্য কাজ করেন, চিকিৎসকরা যদি নিরাপদ, আর্থিকভাবে স্বচ্ছল জীবন যাপন করতে পারেন তাহলে মানুষকে অনেক গুন বেশী সেবা দিতে পারবেন।

উন্নত চিকিৎসার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত, চিকিৎসা সেবা ও মান উন্নয়নে কিভাবে আরো ভালো কাজ করা যায় সে ব্যাপারে তারা সরকারের সাথে কাজ করবেন। বাংলাদেশের চিকিৎসাকে আন্তর্জাতিকমানে নিয়ে যেতে কাজ করার আশা প্রকাশ করেন ডাক্তার খালেদ শওকত আলী।

করোনাকালীন দূর্যোগে সারা দেশ যখন অবরুদ্ধ, তখন সরকারির হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা সাহসীকতার সাথে চিকিৎসা দিয়েছেন। কোভিড-১৯ মত মহামারি সামাল দিতে গিয়ে ৯জুন ২০২১ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫৮ জন এর বেশি চিকিৎসক, যার বড় অংশই বেসরকারি চিকিৎসক। প্রায় সাড়ে চার হাজার বেসরকারি চিকিৎসক বিনা বেতনে ৩৩৩ এর জাতীয় টেলিমেডিসিন হটলাইনের মধ্যমে ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা দিয়েছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এছাড়াও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে এইচআইভি, হেপাটাইটিস, Tuberculosis সহ নানা ধরণের মারাত্নক সংক্রামক রোগের চিকিৎসা দিতে গিয়ে নিজেরাও আক্রান্ত হচ্ছেন এবং চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন রেডিয়েশন ও কেমিকেলের সংস্পর্শে এসে নানাবিধ স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে চিকিৎসকরা বলেন, এত কিছুর পরও আজও প্রতিষ্ঠিত হয়নি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ঝুঁকিভাতা/ক্ষতিপূরণ। যা আন্তর্জাতিক তথা বাংলাদেশ লেবার আইন ২০০৬ এর সুস্পষ্ট লংঘন। প্রণোদনা তো দূরের ব্যাপার, আমরা পাইনি আমাদের কাজের স্বীকৃতিটুকুও।

এমতাবস্থায় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সমুন্নত রাখতে এবং বেসরকারি চিকিৎসকদের বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে ৫ দফা দাবি তুলে ধরেন। দাবি সমূহ অবিলম্বে বাস্তবায়নে জন্য বাংলাদেশ নন-গভঃ ডক্টরস এসোসিয়েশন (বিএনজিডিএ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করেছেন।

বিএনজিডিএ এর ৫ দফা দাবিঃ ১) বেসরকারি স্বাস্থ্য খাঁতের উন্নয়নকল্পে, বেসরকারি চিকিৎসকদের জন্য, বেসরকারি চিকিৎসক প্রতিনিধিদের সাথে আলোচনা সাপেক্ষে একটি সুনির্দিষ্ট, যুগোপযোগী বেতন কাঠামো ও সার্ভিসরুল প্রণয়ন এবং দ্রুততম সময়ে তা বাস্তবায়ন করতে হবে।

২) করোনার মহামারীর সময় যে সকল প্রতিষ্ঠান চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বেতন বোনাস পরিশোধ করেনি অথবা আংশিক কর্তন করেছে তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহন এবং চিকিৎসকদের সমস্ত বকেয়া বেতন- বোনাস অনতিবিলম্বে পরিশোধ করতে হবে। ৩) কর্মক্ষেত্রে সকল চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুততম সময়ে প্রণীত "চিকিৎসা সুরক্ষা আইন" এর বাস্তবায়ন করতে হবে। ৪) বেসরকারি স্বাস্থ্য খাঁতের তদারকিতে বেসরকারি চিকিৎসক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা করতে হবে। ৫) চিকিৎসকদের মধ্য হতে স্বাস্থ্য খাতে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বেসরকারি চিকিৎসকদের প্রনোদনা ও সুদমুক্ত বা স্বল্প সুদে বিশেষ ঋণ ব্যবস্থা চালু করতে হবে।
একজন ডাক্তার যখন একটি নিরাপদ কর্মস্থল পাবেন, পাবেন চাকরি স্থায়ীত্বের নিশ্চয়তা, সঠিক সময়ে বেতন প্রাপ্তির নিশ্চয়তা, তখন তিনি স্বাস্থ্যসেবায় পূর্ন মনোনিবেশ করতে পারবেন। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য নিয়ামক। এর ফলে দেশের সাধারণ জনগন যেমন পাবেন উন্নত স্বাস্থ্য সেবার নিশ্চয়তা, তেমনি চিকিৎসকরা পাবেন উন্নত ও নিশ্চিন্ত কর্মপরিবেশ। "একত্রে থাকুন, পরিবর্তন আসবেই "এই শ্লোগানকে বুকে ধারন করে বেসরকারি চিকিৎসক সমাজের জন্য কাজ করতে বদ্ধপরিকর Bangladesh Non-Govt. Doctors' Association.
সংবাদ সম্মেলনে চিকিৎসকরা বলেন, দেখতে দেখতে আজ স্বাধীনতার প্রায় ৪৯ বছর পার হতে চলছে। এই ৪৯ বছরে দেশে শিল্প, স্বাস্থ্য ও আর্থসামাজিক খাঁতে উত্তরোত্তর উন্নতি সাধিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। এদেশের অর্থনৈতিক প্রবিদ্ধি ও সামাজিক উন্নয়ন এখন বিশ্বের কাছে রোল মডেল। যা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দুরদর্শিতা ও ঐকান্তিক প্রচেষ্টার ফলে। তাই সকলে মিলে চেষ্টা করলে একত্রে থাকলে পরিবর্তন আসবেই। তাই বাংলাদেশ নন-গভঃ ডক্টরস এসোসিয়েশন (বিএনজিডিএ), তাদের স্লোগান ঠিক করেছে "একত্রে থাকুন, পরিবর্তন আসবেই "।

বিএনজিডিএ-এর নতুন কমিটি ১) সভাপতি-ডাঃ খালেদ শওকত আলী ২) সহ সভাপতি- ডাঃ শাহেদ হায়দার চৌধুরী ৩) সাধারণ সম্পাদক- ডাঃ মোঃ ওবায়দুর রহমান ৪) যুগ্ম সাধারণ সম্পাদক- ডাঃ কায়েস আহমেদ ৫) যুগ্ম সাধারণ সম্পাদক- ডাঃঅংকুর দত্ত ৬) সাংগঠনিক সম্পাদক- ডাঃ ফারহান সাদিক খান ৭) অর্থ সম্পাদক- ডাঃ দেবদাস পাল ৮) দপ্তর সম্পাদক- ডাঃ সজীব নজরুল হৃদয় ৯) যুগ্ম দপ্তর সম্পাদক- ডাঃ মোঃ কাজী সিফাত আক্তার ১০) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- ডাঃ মুশতাক রহমান ১১) স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক- ডাঃ আকাশ মাহমুদ সোহেল ১২) প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক- ডাঃ আব্দুল্লাহ এ মামুন ১৩) ক্রিড়া বিষয়ক সম্পাদক- ডাঃ নাহিদ আনোয়ার খান ১৪) মহিলা বিষয়ক সম্পাদক- ডাঃ পারসা রহমান ১৫) যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক- ডাঃ সুমাইয়া সামাদ দীপা।

#ইনিউজ৭১/এনএইচএস/২০২১

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

জেলা হাসপাতালে ১০টি, মেডিকেলে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত

দেশের জেলা পর্যায়ের হাসপাতালে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, এবারই প্রথম স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বাজেট দিয়েছে

কলেরার টিকার প্রথম ধাপে বাদ পড়ল সাড়ে ৮ লাখ মানুষ

কলেরার টিকার প্রথম ধাপে বাদ পড়ল সাড়ে ৮ লাখ মানুষ

বাংলাদেশে কলেরার মুখে খাওয়ার টিকার প্রথম ধাপে লক্ষ্যমাত্রার ৮২ দশমিক ৬ শতাংশ অর্জিত হয়েছে। তথ্য অনুযায়ী, ৪৮ লাখ ৯৯ হাজার ৪৪০ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৪০ লাখ ৪৭ হাজার ১৮ জন প্রথম ডোজ পেয়েছেন। ফলে বাদ পড়েছেন ৮ লাখ ৫২ হাজার ৪২২ জন। সবচেয়ে কম টিকাদান হয়েছে নারায়ণগঞ্জে। সেখানে ১০ লাখ ৩২ হাজার ৯৬৩ জনকে টিকা দেওয়ার লক্ষ্য থাকলেও পেয়েছেন ৬

দেশে ফের হাম টিকা ক্যাম্পেইন শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু

দেশে ফের হাম টিকা ক্যাম্পেইন শুরু, টিকা পাবে ৩৪ লাখ শিশু

দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যে শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে আবারও বিশেষ হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে। ৩১ অক্টোবর পর্যন্ত চলা এ কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। নিয়মিত টিকাদান থেকে বাদ পড়া শিশুদেরও এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ক্যাম্পেইনের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, প্রাণ গেল ১১৪ জনের

সেপ্টেম্বরে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, প্রাণ গেল ১১৪ জনের

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৫ দিনেই ১১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো

পাঁচ মাসে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে হাম-রুবেলার টিকা নিল প্রায় দুই কোটি শিশু

পাঁচ মাসে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে হাম-রুবেলার টিকা নিল প্রায় দুই কোটি শিশু

চলমান হাম-রুবেলার টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা নিয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এ সংখ্যা প্রায় ১০ শতাংশ বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার ১০৯ দশমিক ৮ শতাংশ শিশু টিকার আওতায় এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের আদালতে সিকদার গ্রুপের সম্পদ ফেরাতে বাংলাদেশের বড় পদক্ষেপ

যুক্তরাষ্ট্রের আদালতে সিকদার গ্রুপের সম্পদ ফেরাতে বাংলাদেশের বড় পদক্ষেপ

ক্লিন হার্ট নয়, সমন্বিত অভিযান জোরদার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্লিন হার্ট নয়, সমন্বিত অভিযান জোরদার করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

প্রবীণদের আর্থিক নিরাপত্তায় ফ্যামিলি কার্ডের সহায়তা বাড়ছে

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

বৃহৎ ষড়যন্ত্র তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের আইনজীবী ওলসেন

বৃহৎ ষড়যন্ত্র তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের আইনজীবী ওলসেন