রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্য

করোনা সারবে ভেষজ উদ্ভিদে, দেশি বিজ্ঞানীর দাবি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২১, ২০:১৩

শেয়ার করুনঃ
করোনা সারবে ভেষজ উদ্ভিদে, দেশি বিজ্ঞানীর দাবি
করোনার বিরুপ সময়ে এ যেন আশা জাগানিয়া এক খবর। করোনার প্রতিষেধক হিসেবে ভেষজ উদ্ভিদের সন্ধান দিয়েছেন বাংলাদেশি কৃষি বিজ্ঞানী ড. মো. এনায়েত আলী প্রামাণিক। এটি সেবন করে ২ হাজারের মতো করোনা রোগী সুস্থ হওয়ার দাবি করেছেন তিনি।


ড. এনায়েত আলী প্রামাণিক ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে। রাজশাহীর সরেজমিন গবেষণা বিভাগে দায়িত্ব পালন করা এই বিজ্ঞানী করোনা চিকিৎসায় ভেষজ উদ্ভিদের পাতার রস ব্যবহারে অভূতপূর্ব সফল্য পাওয়ার কথা জানান।


ইংরেজি ‘Indian spurge tree’ নামের এই উদ্ভিদটি বাংলায় ‘মনসাসিজ’ নামে পরিচিত। এর বৈজ্ঞানিত নাম ‘Euphorbia nerifolia Linn’, যা ‘Euphorbiaceae’ উদ্ভিদ পরিবারভুক্ত।


ক্যাকটাসের মতো দেখতে এই গাছের কান্ড ট্রাংক কাটা যুক্ত। এর শাখা-প্রশাখাগুলো রূপান্তরের মাধ্যমে অনিয়মিতভাবে (৪-৫টি ধার) আকার ধারণ করে থাকে। গাছটির অনুজ অংশ থেকে পাতা বের হয়, যা মাংশল প্রকৃতির ও চিরসবুজ।


এনায়েত আলীর সন্ধান দেয়া এই পাতার রস করোনাজনিত নিউমোনিয়া সারাতে অধিক কার্যকর বলে বলা হচ্ছে। এটি এ্যাজমা, নিউমোনিয়া ও ব্রংকাইটিস রোগের প্রতিষেধক হিসাবেও কার্যকরী বলে জানান তিনি।


উদ্ভিদটির কার্যকরিতার বিষয়ে বিজ্ঞানী এনায়েত আলী জানান, করোনার S প্রোটিন ফুসফুসের কোষে প্রবেশ করে এনজিওটেনসিং হিউম্যান কনভারটিং এনজাইম রিসেপটর-২ এর মাধ্যমে ভিফিউশন পদ্ধতিতে। পরে মেসেঞ্জার আরেএনএ-এর (mRNA) দুটি সাব-ইউনিটের (৪০s ও ৬০s) মধ্যে ৪০s সাব-ইউনিটের কমপ্লেক্স তৈরি করে। এভাবে জেনোমিক ভাইরাল আরএনএ সিনথেসিস শুরু করে।


এমতাবস্থায় করোনা আক্রান্ত রোগী উদ্ভিদটির পাতার রস খেতে শুরু করলে তা বাধা দিতে থাকে প্রত্যক্ষ ভাইরাল প্রোটিন সিনথেসিসে। উদ্ভিদটিতে প্রায় ২৩ ধরনের ডাই-টারফিনয়েড ও এক ধরনের গ্লাইকোসাইড রয়েছে।

ড. এনায়েত আলী জানান, উদ্ভিদটির মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে ৩ বেটা ফ্রাইডেনাশল। এই টারফিনয়েডে এন্টিভাইরাল কার্যকরিতার দারুণ ব্যবস্থা রয়েছে।


গবেষণা বলছে, কিছু টারফিনয়েড (HIV NL4) ভাইরাস আক্রান্ত কোষের প্রতিকারে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির ফুসফুস খুব দ্রুত নিউমোনিয়ায় আক্তান্ত হয়। এতে ফুসফুসের ভেতর দিয়ে প্রবাহিত রক্তকনিকা জমাট বেধে ক্ষুদ্র দলার সৃষ্টি করে, যা অন্যান্য অঙ্গে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত করায় হঠাৎ স্ট্রোক ঘটায়। এর ফলে আক্রান্ত ব্যক্তির দ্রুত মৃত্যু ঘটে থাকে।


করোনায় প্রায় ২৭টি রিকাম্বিন্যান্ট এবং এনএ রয়েছে, যা প্রতিনিয়ত ভাইরাসটির প্রতিটি স্ট্রেইনে পরিবর্তন আনছে মিউটেশনের মাধ্যমে। এমন রোগীদের উদ্ভিদটির পাতার রস সেবনের ক্ষেত্রে নিয়ম বাতলে দিয়েছেন বিজ্ঞানী এনায়েত আলী।


বলা হচ্ছে, প্রথমে প্রবাহমান পানিতে পাতাটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর রোগের মাত্রা অনুযায়ী, দৈনিক ২-৩টি পাতা চিবিয়ে রস খেয়ে বাকিটা ফেলে দিতে হবে। রোগ থেকে পুরোপুরি মুক্তি না পাওয়া পর্যন্ত এভাবে দিনে ২-৩ বার খেতে হবে E. nerifolia পাতার রস।


এ ক্ষেত্রে Euphorbiaceae পরিবারভুক্ত অধিকাংশ উদ্ভিদই বিষাক্ত হওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছেন কৃষি বিজ্ঞানী ড. এনায়েত আলী। এর মধ্যে কেবল চিবিয়ে খাওয়া যায় E. nerifolia-এর পাতা, যেটি শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।


চেনার উপায় হিসেবে বলা হয়েছে, পাতাটি ‘ডিম্বাকৃতির’ হবে এবং এর বোটার নিচের কাণ্ডের দুটি কাঁটা থাকবে- বলছেন এনায়েত আলী।

#ইনিউজ৯১/এনএইচএস/২০২১

বিজ্ঞানীকরোনাভেষজ উদ্ভিদড. মো. এনায়েত আলী প্রামাণিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জনপ্রিয় সংবাদ

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

সর্বশেষ সংবাদ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

জাজিরায় এক্সপ্রেসওয়ে অবরোধে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ যানচলাচল বন্ধ

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

ছয় দিনের পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তিন দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে তিন দিনের সংলাপে বসছে নির্বাচন কমিশন

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

পঞ্চগড়ে শীত বাড়ছে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি

এ সম্পর্কিত আরও পড়ুন

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার হাসপাতাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্মাণকাজ শেষ হলেও প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির অভাবে দীর্ঘদিন হাসপাতালগুলো অব্যবহৃত ছিল। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসা পাওয়ার সুযোগ বাড়বে এবং গুরুতর অসুস্থ শিশুদের

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে জনস্বাস্থ্যঝুঁকি, তীব্র গরমে মৃত্যু, খরা, অতিবৃষ্টি ও অর্থনৈতিক ক্ষতি দ্রুত বাড়ছে। নতুন এক গবেষণা প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনকে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের সঙ্গে প্রায় ৩০ লাখ মৃত্যুর সম্পর্ক পাওয়া গেছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় তৈরি ‘ল্যানসেট কাউন্টডাউন’

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ক্যানসারের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে ন্যাশনাল ক্যানসার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। ক্যানসার চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন ও অপসারণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দূর করা হবে। পাশাপাশি চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

মাত্র ৯ দিন বয়সেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে নবজাতক রায়ান। জন্মের পঞ্চম দিন থেকে তার জ্বর শুরু হয়। গতকাল হাসপাতালে আনার পর পরীক্ষায় ডেঙ্গুর পাশাপাশি রক্তে সংক্রমণ ধরা পড়ে। রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ৫১ নম্বর শয্যায় ছোট্ট কাচের বাক্সে রেখে তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। রায়ানের মায়ের হাতেও এখনো ক্যানোলা লাগানো রয়েছে। রায়ানের মা লিমা আক্তার জানান, ঢাকা মেডিক্যাল

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে। সংক্রমণের পাশাপাশি প্রাণহানিও অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, গতকাল সকাল