বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গনমাধ্যমবাংলাদেশ

বর্ণাঢ্য আয়োজনে আজকের তালাশের ৭ম বর্ষপূর্তি উদযাপন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ মার্চ ২০২৪, ৩:৫০

শেয়ার করুনঃ
বর্ণাঢ্য আয়োজনে আজকের তালাশের ৭ম বর্ষপূর্তি উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে বরিশালের বহুল প্রচারিত আজকের তালাশ পত্রিকার ৭ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। সোমবার (৪ মার্চ) নগরীর অশ্বিনীকুমার টাউন হলে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আজকের তালাশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেনের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজের আগুনে ৪৬ জনের প্রাণহানি ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আরও

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

অতিথির বক্তব্যে খান মামুন বলেন, প্রধানমন্ত্রীর উপহার পদ্মা সেতুর সুফল হিসেবে বরিশালে শিল্প প্রতিষ্ঠান চালু হলে সংবাদপত্র আলোর মুখ দেখবে। আজকের তালাশে আমাকে অতিথি করায় আমি তালাশ পরিবার, পত্রিকার প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি সাংবাদিক বান্ধব একজন মানুষ। যারা অপসাংবাদিকতা করে তাদের পক্ষে আমি থাকিনা। আবার আমাদের সাংবাদিকদের কেউ হেয় প্রতিপন্ন করতে চায় তাহলে তাদের ছাড় দেইনা। কারন আমরা সবাই ঐক্যবদ্ধ। আমি তালাশের উত্তরোত্তর মঙ্গল কামনা করি।

কেন্দ্রীয় বিএনপির সদস্য এবায়েদুল হক চাঁন বলেন, রাজনীতি নিয়েই পুরো জীবনটা কাটিয়ে দিলাম। কত কিছু দেখেছি, শুনেছি, শিখেছি। আজকের তালাশ পত্রিকাটি সব সময় চেষ্টা করেছে, সাধারণ মানুষের পাশে থাকতে। আর এ জন্যই ৮ম বছরে পা দিতে পেরেছে সাফল্যের সঙ্গে। আজকের তালাশের জন্য রইল আমার অনেক ভালোবাসা ও শুভকামনা। প্রতিষ্ঠানটির প্রতি আমার প্রত্যাশা থাকবে, যেন এটি সব সময় সত্য ও সুন্দর সংবাদ প্রকাশ করে।

আজকের তালাশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল, সম্পাদক সুজন

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল, সম্পাদক সুজন

এস এম জাকির হোসেন বলেন, আজকের তালাশ ৭ বছর পেরিয়ে ৮ বছরে পা রেখেছে। এই পত্রিকাটির যিনি সম্পাদক রয়েছেন তিনি যে বয়সে পত্রিকার সম্পাদনার দায়িত্ব নিয়েছেন, আমার মনে হয়না এর আগে বাংলাদেশে এত কম বয়সে কোনো প্রকাশক ও সম্পাদক রয়েছে। তিনি প্রবাস গ্রহন করেও এর সম্পাদনা বন্ধ করেননি। নিজের সন্তানের মতো আজ ৭ বছর লালন পালন করেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তিনি আরো বলেন, আজকের তালাশ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। এই পত্রিকাটি তার একার নয়, আমাদের সবার পত্রিকা। আশা করি সকলে পাশে থাকবেন।

আজকের তালাশের প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেন বলেন, আজকের তালাশ শুধু আমার নয়, জনতার পত্রিকা। আপনাদের সকলের দোয়ায় আজকের তালাশ ৮ বছরে পদার্পন করেছে। আপনারা আমাদের পাশে ছিলের, আজীবন থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, মহানগর যুবলীগ নেতা আরিফুর রহমান অপু, বাংলা নিউজের স্টাফ রিপোর্টার মুসফিক সৌরভ, আজকের তালাশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও বরিশাল ক্রাইম নিউজের প্রকাশক ও সম্পাদক খন্দকার রাকিব, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারন সম্পাদক রিপন হাওলাদার,  বরিশাল রিপোর্টার্স ইউনিটির দপ্তর ও প্রচার সম্পাদক রাসেল হোসেন, নাগরিক টেলিভিশনের বরিশাল প্রতিনিধি তন্ময় তপু, বাংলাদেশ টুডের বরিশাল প্রতিনিধি জিহাদ রানা, বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি শহিদুল্লাহ সুমন প্রমুখ।

রকিব উদ্দিন পিয়ালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, আজকের তালশের সহ-সম্পাদক মোল্লা মাইনুদ্দিন খোকন, ব্যবস্থাপনা সম্পাদক তারেক হোসেন, রিপোর্টার ফাইজুল ইসলাম, স্টাফ রিপোর্টার সজিব আহমেদ তারেক, শাহিন আলম, সালমান সানি, রিপন সিকদার, ফটো সাংবাদিক গোলাম রাব্বি, কলাপাড়া প্রতিনিধি তানজিল জামাম জয়, কুয়াকাটা প্রতিনিধি ইলিয়াস শেখ, মতবাদ পত্রিকার ফটো সাংবাদিক জুয়েল রানা, গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদ, আল-আমিন গাজী, সুন্দরবন পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক তানজিমুল রিশাদ, বার্তা ২৪ ডট কমের স্টাফ রিপোর্টার এস এল টি তুহিন, বরিশাল টিভির এডমিন ডিরেক্টর পাভেল ফেরদাউস ইমন, বরিশাল সংবাদের খান তুহিন, বরিশাল ক্রাইম নিউজের রিপোর্টার রাহাত রাব্বি, সাইফুল শান্ত, ইমরান জিহাদসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন মীরর ব্যান্ড।

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

কুমিল্লায় এনআইডি করতে গিয়ে প্রবাসী যুবককে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি

আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা পরীমণি

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

মৌলভীবাজারে প্রতিপক্ষকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা, গ্রেফতার ১

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা স্মারক

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা স্মারক

এ সম্পর্কিত আরও পড়ুন

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি উপজেলা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক দিলদার হোসেন আর নেই। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ইশ্বরপুর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী এক বছরের জন্য সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ। সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল, সম্পাদক সুজন

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল, সম্পাদক সুজন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ারুল হক (দৈনিক ইত্তেফাক)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামসুজ্জোহা সুজন (এনটিভি অনলাইন)।  শুক্রবার রাতে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরি কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাইদুল ইসলাম মুকুল (মাই টিভি ও দৈনিক যায়যায়দিন) এবং জাহাঙ্গীর আলম (দৈনিক মুক্ত খবর)। যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম লিটন (দৈনিক আলোকিত

‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

একটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী গণমাধ্যমই সমাজের প্রকৃত দর্পণ—এমন মন্তব্য করেছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি বলেন, স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম ও জনদুর্ভোগ তুলে ধরতে শক্তিশালী সংবাদপত্রের কোনো বিকল্প নেই। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ