
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ২৩:১৯

টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের নির্বাচনে কালের কন্ঠের আব্দুর রাজ্জাক সভাপতি ও আরটিভির টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আব্দুর রাজ্জাক পান ২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুল ইসলাম বাবুল পান ১৪ ভোট। সাধারন সম্পাদক পদে কামাল হোসেন পান ২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অভিজিৎ ঘোষ পান ১১ ভোট।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু (২২ ভোট), সৈয়দ সরোয়ার সাদী রাজু (২২ ভোট), যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহীন (২৪ ভোট), সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া ( বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) কোষাধ্যক্ষ মামুন সরকার, ক্রীড়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার (২০ ভোট), দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান (১৮ ভোট), কার্যকরী সদস্যরা হলেন- আল আমিন শোভন (২৩ ভোট) কাজী গোলাম রব্বানী ইমরান (২১ভোট) মোঃ নাসির উদ্দিন (২০ভোট) ও রফিকুল ইসলাম রবি(২২ ভোট)।

এর আগে দুপুর ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভূঞাপুর প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। কমিশনার ছিলেন ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অধ্যাপক আনোয়ারুল ইসলাম পাপ্পু, টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, নবনির্বাচিত দপ্তর সম্পাদক অরন্য ইমতিয়াজ।