
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ২:৩৫

কুমিল্লার দেবীদ্বারে কোরআনে হাফেজদের নিয়ে রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দেবীদ্বার রিপোর্টাস ক্লাবের আয়োজনে গুনাইঘর মফিজুল উলুম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছোট ছোট এতিম শিশুদের নিয়ে ইফতার করে সংগঠনটির নেতৃবৃন্দ।

ইফতার ও দোয়া মিলাদে উপস্থিত ছিলেন, দেবীদ্বার রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শাহজালাল মারুফ। সাংবাদিক এমজে মামুন, মামুনুর রশিদ, শফিউল আলম রাজীব, সোহাগ রানা সোহেল, নেছার উদ্দিন, নেয়ামত হোসেন, ছবুর আহমেদ, আব্দুল আলীম, মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।