রবিবার, ২২ মার্চ, ২০২৬৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফুটবল

মেসির মাইলফলকের ম্যাচে বার্সার জয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫১

শেয়ার করুনঃ
মেসির মাইলফলকের ম্যাচে বার্সার জয়

ঘরের মাঠে আধিপত্য ধরে রেখেছে বার্সেলোনা। উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া কাতালান জায়ান্টরা ভিয়ারিয়ালকে হারিয়ে জয়ে ফিরেছে। মঙ্গলবার দিনগত রাতে বার্সার হয়ে ৪০০তম ম্যাচ খেলতে নামেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। মাইলফলকের ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে যেত হয় মেসিকে৷ তবে জয় আটকায়নি বার্সার৷ ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে চারে উঠে এলো এরনেস্তো ভালভেরদের শিষ্যরা৷ মেসির মাইলফলক ম্যাচের পাশাপাশি এদিন ছিল বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’র ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৫৭-এর ২৪ সেপ্টেম্বর স্টেডিয়ামটি যাত্রা শুরু করেছিল। ক্যাম্প ন্যু’তে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচটিতে এদিন তিনটি গোলই হয় প্রথমার্ধে। ম্যাচের ষষ্ঠ মিনিটে মেসির নেওয়া কর্নার কিক থেকে কড়া মার্কিংয়ের বেড়া জাল ভেঙে হেড দিয়ে গোল করেন আতোয় গ্রিজম্যান।

ম্যাচের ১৫তম মিনিটে সার্জিও বুসকেটের পা থেকে বল পেয়ে যান বার্সার ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার। প্রায় ২৫ গজ দূর থেকে আচমকাই ডান পায়ের এক শটে বল জালে জড়ান তিনি। এর ১০ মিনিট পর বার্সা কোচ ও সমর্থকদের চিন্তার কারণ হয়ে ওঠে মেসির চোট। সাইড লাইনে কিছু সময় উরুতে চিকিৎসা নিয়ে আবার মাঠে ফেরেন মেসি। ম্যাচের ৪৪তম মিনিটে ব্যবধান কমায় অতিথি দলটি। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাম পায়ের বুলেট গতির শটে বল লক্ষ্য ভেদ করেন স্যান্টি কাসোরলা। বিরতির পর মেসিকে নিয়ে অবশ্য কোনও ঝুঁকি নেননি বার্সা কোচ ভালভেরদে। শুরু থেকেই মেসির পরিবর্তে মাঠে নামান ইনজুরি থেকে ফেরা উসমান ডেম্বেলেকে। দ্বিতীয়ার্ধে অবশ্য কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি৷ ফলে ২-১ ম্যাচ জিতে মাঠ ছাড়ে বার্সা৷

সব ধরনের প্রতিযোগিতা মিলে দু’ম্যাচ পর জয়ের মুখ দেখল বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোলশূন্য শেষ করার পর গত শনিবার লা-লিগায় গ্রানাদার কাছে ০-২ ব্যবধানে হেরেছিল বার্সা। আর চলতি মৌসুমে লা লিগায় এটি তৃতীয় জয় তাদের৷ তিনটিই ঘরের মাঠে। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে মেসিরা৷ ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্রানাদা। আর ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অ্যাতলেতিকো বিলবাও এবং রিয়াল মাদ্রিদ।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

বরিশালে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বরিশালে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ইনিউজ ৭১/এম.আর

ফুটবল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

কম খরচে বেশি লাভ, শ্রীমঙ্গলে মৌরিতে বদলাচ্ছে কৃষকের ভাগ্য

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট আন্ধারমানিক স্কুল এন্ড কলেজ মাঠে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হলো মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর মেগা ফাইনাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ধারমানিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান। এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে আন্ধারমানিক

ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুই দল চূড়ান্ত

ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুই দল চূড়ান্ত

"সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক স্মৃতি নকশীকাঁথা'র আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার দুই দল চূড়ান্ত হয়েছে। ফাইনালিস্ট দুই দল হলেন বাহাদুরপুর রোলেক্স ফুটবল দল ও ভাই বন্ধু একাদশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ১ম সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য সমতা থাকায়, টাইব্রেকারে ভাই বন্ধু একাদশ ২-১ গোলে রুবেল স্মৃতি একাদশকে এবং

বাফুফে জুনিয়র ফুটবলারদের সাথে চুক্তি করলেন, সাবিনা-কৃষ্ণারা অনিশ্চয়তায়

বাফুফে জুনিয়র ফুটবলারদের সাথে চুক্তি করলেন, সাবিনা-কৃষ্ণারা অনিশ্চয়তায়

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩৬ জন ফুটবলারকে চুক্তির আওতায় এনেছে, যদিও সাবিনা-কৃষ্ণাদের মতো শীর্ষ খেলোয়াড়রা এখনো চুক্তিবদ্ধ হননি। তাদের অনুশীলন বর্জনের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে, যা ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিবাদের ফলস্বরূপ।   জানা গেছে, এ সপ্তাহে যে ৩৬ জন ফুটবলার চুক্তি করেছেন, তাদের বেশিরভাগই জুনিয়র ফুটবলার। তবে, সাবিনা, সানজিদা এবং অন্যরা এখনো চুক্তি পাননি, কিন্তু তাদের চুক্তি করার

জাতীয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

জাতীয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বালক-বালিকা (অ-১৭) ফাইনাল খেলায় রাঙ্গামাটি বালিকা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খাগড়াছড়ি বালিকা দল। শনিবার( ৮ ফেব্রুয়ারি) বিকালে  চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাঙ্গামাটি বালিকা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাগড়াছড়ি জেলার অপ্রতিরোধ্য

হাকিমপুরে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

হাকিমপুরে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাওনা গ্রামে এক মাস পর অনুষ্ঠিত হলো প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট। গত ২৮ জানুয়ারি তৌহিদী জনতার বাধার কারণে খেলা পন্ড হয়েছিল, তবে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিবৃতির পর পরিস্থিতি শান্ত হওয়ায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির আয়োজনে আলীহাট ইউনিয়নের বাওনা গ্রামের অস্থায়ী মাঠে খেলার আয়োজন করা হয়। এই খেলার

সর্বশেষ সংবাদ

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা