শনিবার, ৭ মার্চ, ২০২৬২৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফুটবলবাংলাদেশ

নওগাঁর গর্ব সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে সংবর্ধনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০:৪৯

শেয়ার করুনঃ
নওগাঁর গর্ব সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে সংবর্ধনা

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী ফুটবল দলের গর্বিত সদস্য আইরিন খাতুনকে নিজ জেলা নওগাঁয় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটি ও নওগাঁ জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক আইরিন খাতুনকে সম্মাননা স্মারক তুলে দেন। একই সঙ্গে নওগাঁ জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।

আরও

মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। এছাড়াও শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য শামীনূর রহমান, নওগাঁ জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মাসুদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাবু এবং কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক বলেন, "নারী ফুটবল দলের সাফল্যে নওগাঁর মানুষ অত্যন্ত খুশি। বিশেষ করে নওগাঁর মেয়ে আইরিন এই দলের সদস্য হওয়ায় আমাদের গর্ব আরও বেড়েছে। আইরিন শুধু নওগাঁর নয়, পুরো বাংলাদেশের গর্ব। তার এই সাফল্য নতুন প্রজন্মের জন্য একটি বড় উদাহরণ হয়ে থাকবে।"

সাফজয়ী নারী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

বাফুফে জুনিয়র ফুটবলারদের সাথে চুক্তি করলেন, সাবিনা-কৃষ্ণারা অনিশ্চয়তায়

বাফুফে জুনিয়র ফুটবলারদের সাথে চুক্তি করলেন, সাবিনা-কৃষ্ণারা অনিশ্চয়তায়

আইরিন খাতুনের এ সংবর্ধনা অনুষ্ঠানে তার সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, সাফ চ্যাম্পিয়নশিপে এই বিজয় কেবল ফুটবলে নয়, বাংলাদেশের নারী উন্নয়নের এক অনন্য উদাহরণ। তারা আশা প্রকাশ করেন, আইরিনের মতো খেলোয়াড়রা ভবিষ্যতে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবেন।

আয়োজকরা জানান, এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে নওগাঁ জেলার তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়বে এবং নতুন প্রজন্মের মেয়েরা আইরিন খাতুনের পদাঙ্ক অনুসরণ করতে অনুপ্রাণিত হবে।

সর্বশেষ সংবাদ

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

তেলের পর্যাপ্ত মজুদ আছে আতঙ্কের কারণ নেই: জ্বালানি মন্ত্রী

পানছড়িতে সশস্ত্র সংঘর্ষ, নিহত ইউপিডিএফ সদস্য আহত ২

পানছড়িতে সশস্ত্র সংঘর্ষ, নিহত ইউপিডিএফ সদস্য আহত ২

জয়পুরহাট ২০ বিজিবির অভিযানে কষ্টিপাথরের ২টি মূর্তি উদ্ধার, আটক ১

জয়পুরহাট ২০ বিজিবির অভিযানে কষ্টিপাথরের ২টি মূর্তি উদ্ধার, আটক ১

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

ইনিউজ৭১ এ সংবাদ প্রকাশ গোয়ালন্দে খানাখন্দ সড়কে জরুরি মেরামত

ইনিউজ৭১ এ সংবাদ প্রকাশ গোয়ালন্দে খানাখন্দ সড়কে জরুরি মেরামত

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট আন্ধারমানিক স্কুল এন্ড কলেজ মাঠে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হলো মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর মেগা ফাইনাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ধারমানিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান। এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে আন্ধারমানিক

ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুই দল চূড়ান্ত

ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুই দল চূড়ান্ত

"সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক স্মৃতি নকশীকাঁথা'র আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার দুই দল চূড়ান্ত হয়েছে। ফাইনালিস্ট দুই দল হলেন বাহাদুরপুর রোলেক্স ফুটবল দল ও ভাই বন্ধু একাদশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ১ম সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য সমতা থাকায়, টাইব্রেকারে ভাই বন্ধু একাদশ ২-১ গোলে রুবেল স্মৃতি একাদশকে এবং

বাফুফে জুনিয়র ফুটবলারদের সাথে চুক্তি করলেন, সাবিনা-কৃষ্ণারা অনিশ্চয়তায়

বাফুফে জুনিয়র ফুটবলারদের সাথে চুক্তি করলেন, সাবিনা-কৃষ্ণারা অনিশ্চয়তায়

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩৬ জন ফুটবলারকে চুক্তির আওতায় এনেছে, যদিও সাবিনা-কৃষ্ণাদের মতো শীর্ষ খেলোয়াড়রা এখনো চুক্তিবদ্ধ হননি। তাদের অনুশীলন বর্জনের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে, যা ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিবাদের ফলস্বরূপ।   জানা গেছে, এ সপ্তাহে যে ৩৬ জন ফুটবলার চুক্তি করেছেন, তাদের বেশিরভাগই জুনিয়র ফুটবলার। তবে, সাবিনা, সানজিদা এবং অন্যরা এখনো চুক্তি পাননি, কিন্তু তাদের চুক্তি করার

জাতীয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

জাতীয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বালক-বালিকা (অ-১৭) ফাইনাল খেলায় রাঙ্গামাটি বালিকা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খাগড়াছড়ি বালিকা দল। শনিবার( ৮ ফেব্রুয়ারি) বিকালে  চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাঙ্গামাটি বালিকা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাগড়াছড়ি জেলার অপ্রতিরোধ্য

হাকিমপুরে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

হাকিমপুরে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাওনা গ্রামে এক মাস পর অনুষ্ঠিত হলো প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট। গত ২৮ জানুয়ারি তৌহিদী জনতার বাধার কারণে খেলা পন্ড হয়েছিল, তবে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিবৃতির পর পরিস্থিতি শান্ত হওয়ায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির আয়োজনে আলীহাট ইউনিয়নের বাওনা গ্রামের অস্থায়ী মাঠে খেলার আয়োজন করা হয়। এই খেলার