সোমবার, ১১ মে, ২০২৬২৮ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফুটবল

বাংলাদেশের শুভসূচনা শ্রীলঙ্কাকে হারিয়ে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ অক্টোবর ২০২১, ২:১৩

শেয়ার করুনঃ
বাংলাদেশের শুভসূচনা শ্রীলঙ্কাকে হারিয়ে

মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা।প্রথম ম্যাচে খেলতে নেমে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। ৫৪ মিনিট ৫০ সেকেন্ডের মাথায় পেনাল্টি পেয়ে যায় বাংলাদেশ। তপু বর্মনের স্পট কিকে গোল পায় অস্কার ব্রুজনের শিষ্যরা। শেষ পর্যন্ত ১-০ গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে জামাল ভুঁইয়ারা।

ম্যাচের কয়েক মিনিটের মধ্যেই বলের ওপর নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। কিন্তু আক্রমণে উঠে প্রতিপক্ষের ডি-বক্সের সামনে খেই হারিয়ে ফেলেন ফরোয়ার্ডরা।বিরতির ঠিক আগেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল লাল-সবুজদের। ইয়াসিনের করা ক্রসে তপু হেড নিলেও লঙ্কান গোলরক্ষক সুজান তা রুখে দেন।

আরও

ভূরুঙ্গামারীতে কিশোরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে কিশোরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

৫০ মিনিটে মাঝমাঠ থেকে শ্রীলঙ্কান ফরোয়ার্ড কামিন্দু লম্বা শট নেন। গোল পোস্টের উপর দিয়ে চলে যায় বল।৩ মিনিটের ব্যবধানে নাটকীয় এক ঘটনায় পালটে যায় ম্যাচের দৃশ্যপট। বিপলু বল বাড়িয়ে দেন ইব্রাহিমকে। লঙ্কানদের বক্সে ডিফেন্ডার ডাকসন পুলসাসের হাতে লাগে বল। পেনাল্টি দেয়ার পাশাপাশি রেফারি দ্বিতীয় হলুদ দেখান ডাকসনকে।

বাংলাদেশের হয়ে শট নিতে আসেন তপু বর্মণ। হতাশ করেননি দর্শকদের। গোল তুলে এগিয়ে দেন তারকা এই ডিফেন্ডার।অন্যদিকে ১০ জনে রূপান্তরিত হয় শ্রীলঙ্কা। ৬৬ মিনিটে ইব্রাহিমের সঙ্গে ধাক্কা লেগে প্রতিপক্ষের গোলরক্ষক সুজান মাটিতে লুটিয়ে পড়েন।ডিফেন্ডার চামুডু দিলশান ইব্রাহিমকে এসে ধাক্কা দেন। এসময় হলুদ কার্ড দেখতে হয় চামুডুকে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

হাকিমপুরে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

হাকিমপুরে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

৭৭ মিনিটে লঙ্কানদের হয়ে একটি শট নিয়েছিলেন রাজিক। তবে দুর্বল শটটি আটকে যায় বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকোর কাছে।এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল জামালদের। ৯ মিনিট বাকি থাকতে অধিনায়কের করা ফ্রি কিকে বদলি হিসেবে নামা মতিন মিয়া হেড নিলেও সফল হননি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

৮৬ মিনিটে সাদ উদ্দিন লম্বা শট নিলেও তা পোস্টের অনেক বাইরে ছিল। শেষ পর্যন্ত মাহবুবুর রহমান সুফিল, বিশ্বনাথ ঘোষরা চেষ্টা করেও গোল তুলতে পারেননি।অতিরিক্ত সময়ে লঙ্কান গোলরক্ষক সুজান বল ধরে তা বক্সের বাইরে নিয়ে আসার অভিযোগে রেফারির কাঠগড়ায় পড়েন। বক্সের বাইরে থেকে ফ্রি কিক নিয়েও কাজে লাগাতে পারেননি জামাল।

শেষ সময় দুটি বল গোল পোস্টের সামনে নামায় লঙ্কানরা। এবার বক্সের ভেতরে ফ্রি কিক পায় বাংলাদেশ। তপু কিক নিলে তা বাইরে চলে যায়। রেফারির বাঁশিতে খেলা শেষ হয়।উল্লেখ্য, এই ম্যাচ দিয়েই জাতীয় দলের কোচ হিসেবে অভিষেক হলো স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান জিকো, ইয়াসিন আরাফাত, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, জামাল ভূঁইয়া, জুয়েল রানা, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ, রাকিব হোসেন ও সুমন রেজা।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

সর্বশেষ সংবাদ

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিক যে জবাব দিল ইরান

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে আনুষ্ঠানিক যে জবাব দিল ইরান

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আসছে নতুন পে-স্কেল

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট আন্ধারমানিক স্কুল এন্ড কলেজ মাঠে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হলো মুন্সি আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর মেগা ফাইনাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্ধারমানিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান। এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে আন্ধারমানিক

ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুই দল চূড়ান্ত

ফারুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুই দল চূড়ান্ত

"সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন" এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক স্মৃতি নকশীকাঁথা'র আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার দুই দল চূড়ান্ত হয়েছে। ফাইনালিস্ট দুই দল হলেন বাহাদুরপুর রোলেক্স ফুটবল দল ও ভাই বন্ধু একাদশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় ১ম সেমিফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য সমতা থাকায়, টাইব্রেকারে ভাই বন্ধু একাদশ ২-১ গোলে রুবেল স্মৃতি একাদশকে এবং

বাফুফে জুনিয়র ফুটবলারদের সাথে চুক্তি করলেন, সাবিনা-কৃষ্ণারা অনিশ্চয়তায়

বাফুফে জুনিয়র ফুটবলারদের সাথে চুক্তি করলেন, সাবিনা-কৃষ্ণারা অনিশ্চয়তায়

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ৩৬ জন ফুটবলারকে চুক্তির আওতায় এনেছে, যদিও সাবিনা-কৃষ্ণাদের মতো শীর্ষ খেলোয়াড়রা এখনো চুক্তিবদ্ধ হননি। তাদের অনুশীলন বর্জনের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে, যা ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিবাদের ফলস্বরূপ।   জানা গেছে, এ সপ্তাহে যে ৩৬ জন ফুটবলার চুক্তি করেছেন, তাদের বেশিরভাগই জুনিয়র ফুটবলার। তবে, সাবিনা, সানজিদা এবং অন্যরা এখনো চুক্তি পাননি, কিন্তু তাদের চুক্তি করার

জাতীয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

জাতীয় গোল্ডকাপ ফুটবলে বিভাগীয় চ্যাম্পিয়ন খাগড়াছড়ি বালিকা দল

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে বালক-বালিকা (অ-১৭) ফাইনাল খেলায় রাঙ্গামাটি বালিকা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খাগড়াছড়ি বালিকা দল। শনিবার( ৮ ফেব্রুয়ারি) বিকালে  চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাঙ্গামাটি বালিকা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাগড়াছড়ি জেলার অপ্রতিরোধ্য

হাকিমপুরে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

হাকিমপুরে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাওনা গ্রামে এক মাস পর অনুষ্ঠিত হলো প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট। গত ২৮ জানুয়ারি তৌহিদী জনতার বাধার কারণে খেলা পন্ড হয়েছিল, তবে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিবৃতির পর পরিস্থিতি শান্ত হওয়ায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে। বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির আয়োজনে আলীহাট ইউনিয়নের বাওনা গ্রামের অস্থায়ী মাঠে খেলার আয়োজন করা হয়। এই খেলার