
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২০, ১৭:৮

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ (৬ সেপ্টেম্বর)। ১৯৯৬ সালের এইদিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান ক্ষণজন্মা এই চিত্রনায়ক। তবে দুই যুগেও উদঘাটিত হয়নি তার মৃত্যুর রহস্য।সালমান শাহ ‘আত্মহত্যা’ করেছেন বলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)।
পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে সালমান শাহের আত্মহত্যার পাঁচটি কারণ উল্লেখ করা হয়।তবে পিবিআইয়ের এই প্রতিবেদন মানতে নারাজ সালমান শাহের মা নীলা চৌধুরী। প্রতিবেদনের ওপর নারাজি দেবেন বলে সময়ের আবেদন করেন সালমান শাহের মায়ের আইনজীবী। সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ ও নারাজি দেয়ার বিষয়ে শুনানির জন্য ১১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
