
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ১৮:৫২

২০১৭ সালে আজান নিয়ে ট্যুইটারে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। নেটিজেনদের তোপের মুখে অবশ্য সেই ট্যুইট ডিলিটও করে দিযেছিলেন। কিন্তু সেসময় তার ট্যুইটটির স্ক্রিনশট দিয়ে রেখেছিলেন নেটিজেনদের কেউ কেউ। সেই স্ক্রিনশট শেয়ার করে ফের সোনুর বিরুদ্ধে তোপ দেগেছেন তারা।বর্তমানে চলমান করোনার মহামারীতে স্ত্রী-সন্তানসহ দুবাইয়ে আটকে রয়েছেন সোনু নিগম। ঠিক এই মুহূর্তে পুরনো সেই স্ক্রিনশট শেয়ার করে কালিম নামে এক নেটিজেনের প্রশ্ন, ‘সোনু এখন দুবাইয়ে রয়েছেন। দুবাই মুসলিম প্রধান দেশ। সেখানে তো তাকে প্রতিদিন আজান শুনতে হচ্ছে। এখন কেন বিরোধিতা করছেন না সোনু?

ইনিউজ ৭১/ জি.হা