রবিবার, ৩০ আগস্ট, ২০২৬১৫ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

তৃতীয় বিয়ের পর যা বললেন শ্রাবন্তী চ্যাটার্জী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০১৯, ২:৩২

শেয়ার করুনঃ
তৃতীয় বিয়ের পর যা বললেন শ্রাবন্তী চ্যাটার্জী

সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে এবার সত্যিই সাতপাকে বাঁধা পড়লেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। এটি তার তৃতীয় বিয়ে। বেশকিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের গুঞ্জন নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছিল। এবার বিয়ে নিয়ে তিনি নিজেই মুখ খুললেন। গেল ১৯ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। তবে তা কলকাতায় নয়, চণ্ডীগড়ে। শ্রাবন্তীর বর রোশন সিং জেট এয়ারওয়েজ এর কেবিন ক্রু সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি কিক ফিটনেস জিমনেশিয়ামের মালিক। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে গত ২৩ এপ্রিল কলকাতায় ফিরেছেন শ্রাবন্তী।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) শ্রাবন্তী তার ফেসবুকে নিজের গায়ে হলুদ ও বিয়ের বেশকিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে বেশ হাস্যোজ্জল থাকতে দেখা যায় এই অভিনেত্রীকে। পারিবারিকভাবেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের গায়ে হলুদ ও বিয়েতে পরিবারের সবাই উপস্থিত ছিলেন। শ্রাবন্তী বলেন, দু’বছর আগে থেকেই কমন বন্ধুদের মাধ্যমে রোশনকে চিনতাম। একটি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার। কিন্তু কথা হয়নি তখন। তারপর একবার বাংলাদেশ থেকে ফেরার পথে প্লেনে তার সাথে দেখা। সেখান থেকেই কথা, পরিচয় তারপর বন্ধুত্ব। আমাদের দুজনের জন্মদিন ও সাল একই বছরে। এছাড়াও আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। দুই পরিবারের সিদ্ধান্তেই আমরা বিয়ে করি।

তিনি আরও বলেন, আসলে আমি জ্যোতিষে বিশ্বাস করি। আমার জ্যোতিষী, যেখানে জন্ম তার কাছাকাছি বিয়ের অনুষ্ঠান করতে বলেছিলেন। আমার অমৃতসরে জন্ম। তার কাছে চন্ডিগড়ে বিয়ে করলাম। জ্যোতিষী এটাও বলেছিলেন যে, আমি যেন বাঙালি প্রথায় আগুনের সামনে বসে বিয়ে না করি। তাই আমি পাঞ্জাবি রীতিতে বিয়ের কাজ শেষ করেছি। সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। বিয়েতে নজর লেগে যায় তাই লুকিয়েই বিয়ে করেছি। কলকাতায় আমার অনেক শুভাকাঙ্খী আছে। আমি চাইনি আমার জীবনে কেউ হস্তক্ষেপ করুক। তাই লুকিয়ে পাঞ্জাবী রীতিতে বিয়ে করেছি।

আরও

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

তিনি বলেন, কলকাতায় এখনও কোন অনুষ্ঠান করিনি। ‘আরবানা’-তে নতুন একটা ফ্ল্যাট নিয়েছি। এখন ইন্টিরিয়রের কাজ চলছে। সেটা শেষ হলে নতুন ফ্ল্যাটে বন্ধুদের ডেকে একটা ছোট্ট অনুষ্ঠান করব। বিয়ে নিয়ে শ্রাবন্তীর ছেলে ঝিনুকের কোন আপত্তি নেই বলে জানান তিনি। তিনি বলেন, আমি কখনও ঝিনুকের মতামত ছা়ড়া কাজ করি না। সে অনেক খুশি। ও চায় আমি যেন ভাল থাকি। আর এখন তো রোশন আর ঝিনুকের মধ্যে খুব ভালো সম্পর্ক। বন্ধুর মত মিশে তারা দুজন।

বিনোদন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

উল্লেখ্য, ২০০৩ সালে নির্মাতা রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়। রাজীব-শ্রাবন্তীর ঘরে একটি ছেলেও রয়েছে। নাম ঝিনুক। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর বিয়ে করেন মডেল কৃষণ ব্রজকে। বিয়ের কিছু দিনের মধ্যেই শুরু হয় মনোমালিন্য। এই বিচ্ছেদের কারণ অবশ্য কেউই স্পষ্ট করেননি। গত জানুয়ারিতে কৃষণের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হয়ে যায় শ্রাবন্তীর।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবারের মধ্যেই নবম বেতন কাঠামোর প্রজ্ঞাপনের সম্ভাবনা, কার বাড়ছে কত

বৃহস্পতিবারের মধ্যেই নবম বেতন কাঠামোর প্রজ্ঞাপনের সম্ভাবনা, কার বাড়ছে কত

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার কোচে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার কোচে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

মায়ের শাসনই সাফল্যের পথ দেখিয়েছে, বললেন হাসনাত

মায়ের শাসনই সাফল্যের পথ দেখিয়েছে, বললেন হাসনাত

এ সম্পর্কিত আরও পড়ুন

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

বলিউড অভিনেত্রী রানি মুখার্জির জীবনের এক অবাক করা ঘটনা দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। জন্মের পর হাসপাতালের এক ভুলে তিনি অন্য এক পরিবারের কাছে চলে গিয়েছিলেন। পরে তার মা কৃষ্ণা মুখার্জির তৎপরতায় তিনি নিজের প্রকৃত পরিবারের কাছে ফিরে আসেন। ১৯৭৮ সালের ২১ মার্চ জন্মগ্রহণ করেন রানি মুখার্জি। তিনি চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জি ও কৃষ্ণা মুখার্জির মেয়ে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, জন্মের পর

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মুখ খুললেন সালমান খান

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মুখ খুললেন সালমান খান

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সালমান খান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি প্রশ্নপত্র ফাঁসকে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ হিসেবে উল্লেখ করেন এবং আন্দোলনকে রাজনৈতিক রূপ না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করে আহতদের প্রতি সমবেদনা জানান। সালমান খান লেখেন, আন্দোলনটি শুরু হয়েছিল অত্যন্ত শান্তিপূর্ণভাবে। তবে শেষ পর্যন্ত তা

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

আর্জেন্টিনা জিতলেও এখনই বিয়ে নয় বললেন পরীমনি

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—চিত্রনায়িকা পরীমনির এমন একটি ফেসবুক পোস্ট কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মজার ছলে দেওয়া ওই ঘোষণার পর ভক্তদের শুভকামনার পাশাপাশি অসংখ্য বিয়ের প্রস্তাবও পেয়েছেন তিনি। তবে বিশ্বকাপ ফাইনালের আগে বিষয়টি নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি বলেন, আগে কখনো বিয়ের ঘোষণা দিয়ে বিয়ে করেননি। বরং

ব্রাজিলের বিদায় ঘিরে মেহজাবীনের ট্রল, সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

ব্রাজিলের বিদায় ঘিরে মেহজাবীনের ট্রল, সামাজিকমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই বিদায়ে সরাসরি গ্যালারিতে বসেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত মেহজাবীন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ব্রাজিল-নরওয়ের ম্যাচ উপভোগ করেন। ম্যাচ চলাকালে এবং শেষ হওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী নির্বাচিত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নিশ্চিত হলো। গত শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল