রবিবার, ২৮ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

নির্মাতা নিজেই এখন সিনেমার গল্প!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০১৯, ১:৩

শেয়ার করুনঃ
নির্মাতা নিজেই এখন সিনেমার গল্প!

‘বাহাদুরী’ও ‘ভালোবাসার জ্বালা’ দুইটি ছবি নির্মাতা তিনি। আরো দুইটি ছবি নির্মাণ করে এখন মুক্তির অপেক্ষায়। নানা গল্প নিয়ে যিনি নিজে সিনেমা বানান তিনিই এখন সিনেমার গল্পের মতো। তার জীবনে গল্প নিয়ে তৈরী করা যায় আরেকটা সিনেমা। তিনি হলেন, এসএস মাল্টিমিডিয়ার কর্ণধার ও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৫নং ওয়ার্ড মেম্বার সুজন মিয়া। নায়ক জায়েদ খান, সাইমনও নায়িকা পরিমণি নিয়ে ‘বাহাদুরী’ ও এবং অর্পা ইসলাম ও নতুন এক হিরো নিয়ে ‘ভালোবাসার জ্বালা’ নামে দুটি সিনেমার নির্মাতা সুজন মিয়া। অথচ তার জীবনে ঘটেছে নুতন সিনেমার গল্প। সিনেমা নির্মাতা সুজন মিয়া স্ত্রীর প্রতারনায় শিকার হয়ে এখন পথের বসেছে। নগদ তিন কোটি টাকা ও ৩৫ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে তারই কাজের ছেলে জুয়েল মাহমুদ রানার সাথে পালিয়েছে সুজন মিয়ার স্ত্রী রুবিয়া খাতুন। ট্রাক চাপায় এক পা হারিয়ে পঙ্গু অবস্থা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসাপাতালের ডি-ব্লকের ইমাজেন্সীতে ভর্তি আছেন সুজন মিয়া। তার বাম পা কেটে ফেলা হয়েছে। হাসপাতাল থেকে মোবাইলে মঙ্গলবার জানান, গত ১৯ জানুয়ারি নারায়ণগঞ্জের রুপগঞ্জের গাউসিয়া এলাকায় তার তাকে ট্রাকচাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে তার স্ত্রীর ভাড়া করা লোকজন। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলোও তার এক পা হারিয়েছেন।

তিনি জানান, এক সময় তিনি কুয়েত প্রবাসী ছিলেন। সেখানে তিনি টেক্সি চালাতেন। এরমধ্যে ২০০৮ সালে পরিচয় হয় গাজীপুর বাড়ৈপাড়ার দুর্গাপুর এলাকার আহম্মদ আলীর মেয়ে রুবিয়া খাতুনের সাথে। রুবিয়া খাতুনও কুয়েত থাকতো। সেখান থেকে আলাপ, পরিচয়, প্রেম এবং ২০১১ সালে কুয়েতেই তারা বিয়ে করেন। তাদের সংসারে রায়না নামে চার বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। তিনি জানান, কুয়েতে টেক্সি চালিয়ে একটি খাবার হোটেল এবং একটি মুদি জেনারেল স্টোর করেন। এর মধ্যে দেশে ফিরে এসে ২০১৬ সালে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড থেকে নির্বাচন করেন এবং এই ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন। পুরোদমে জনপ্রতিনিধি হওয়াতে কুয়েতে ফিরতে পারেননি তিনি। তার পরিবর্তে কুয়েতে থাকা তার স্ত্রী রুবিয়া দেখাশোনা করতেন হোটেল ও জেনারল স্টোর দুটি। তবে প্রতিষ্ঠান দুটির কর্মচারীদের বেতন পরিশোধসহ নানাবিধ আইনী সমস্যা সমাধানের জন্য স্ত্রীকে কুয়েতের বিধি অনুযায়ে পাওয়ারনামা দেন সুজন মিয়া।

সম্প্রতি স্ত্রী রুবিয়া খাতুন প্রতারণার মাধ্যমে সুজন মিয়ার কুয়েতের দুটি দোকান বিক্রি করে তিন কোটি টাকা ও ৩৫ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে তারই কাজের ছেলে জুয়েল মাহমুদ রানার সাথে পালিয়ে যায়। সুজন মিয়া জানান, তার স্ত্রী রুবিয়া খাতুন তাকে না জানিয়ে চলতি বছরের ৫ জানুয়ারি কুয়েত থেকে দেশে আসেন এবং ৭ জানুয়ারি জুয়েল মাহমুদ রানার সাথে পালিয়ে যান। স্ত্রীর দেশে আসা এবং অন্য আরেকজনের সাথে পালিয়ে যাওয়ার বিষয়টি আঁচ করতে পেরে তিনি তার শ্বশুরবাড়ি গাজীপুরে ছুটে যান এবং সেখানে এ নিয়ে উচ্চবাচ্য হয়। কিন্ত বাড়িতে ছিলেন না রুবিয়া। মূলত তখন তিনি জুয়েলসহ অনেকটা দূরে আবডালেই ছিলেন। সুজন বলেন, রুবিয়ার দেশে আসার খবরটি তিনি কুয়েতে তার কর্মচারি কয়েকজনের কাছ থেকেই প্রথমে জানেন। তারাই তাকে জানিয়েছেন কুয়েতের হোটেল ও জেনারেল স্টোরটি তিন কোটি টাকায় তার স্ত্রী বিক্রি করে দিয়েছেন। তার স্ত্রীর কাছে ৩৫ ভরি স্বর্ণালঙ্করাও রাখা ছিলো তার। স্ত্রী এহেন ঘটনায় সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। ৯ জানুয়ারি তাকে তার স্ত্রী ডিভোর্স লেটার পাঠান। এখানেই ক্ষ্যান্ত হয়নি রুবিয়া। স্বামীকে মেরে ফেলার জন্য ভাড়া করে খুনি। ট্রাক চাপায় মেরে ফেলার চেষ্টা করা হয়।

বিনোদন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ভক্তদের ভিড়ে শারীরিক হেনস্তার শিকার অভিনেত্রী নিধি আগারওয়াল

ভক্তদের ভিড়ে শারীরিক হেনস্তার শিকার অভিনেত্রী নিধি আগারওয়াল

সুজন মিয়া জানান, ১৯ জানুয়ারি তাকে গাড়ি চাপায় হত্যার চেষ্টা চালালেও তিনি ভাগ্যক্রমে বেঁচে যান তবে, তার একটি পা কেটে ফেলে দিতে হয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি এবং নারায়ণগঞ্জের আদালতে একটি মামলাও দায়ের করেন সুজন। তার স্ত্রী রুবিয়া খাতুনের বিরুদ্ধে তার দায়ের করা দুটি মামলা রয়েছে। চলতি বছরের ১৯ জানুয়ারি ঘটে যাওয়া এমন ঘটনায় প্রথমে পঙ্গু হাসপাতাল পরে ল্যাবএইডে চিকিৎসাধিন থাকার পর বর্তমানে সুজন মিয়া ডা. আবু জাফর চৌধুরী বিরুর সহযোগিতায় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি) চিকিৎসাধীন রয়েছেন। রুপগঞ্জের গাউসিয়া এলাকায় ঘটে যাওয়া ওই ঘটনায় ২১ জানুয়ারি রূপগঞ্জ থানায় হত্যার চেষ্টার অভিযোগ এনে মামলা করেন সুজন। স্ত্রী রুবিয়া খাতুন ও পরকীয়া প্রেমিক জুয়েল রানাকে আসামী করেন। এদিকে তিন কোটি টাকা এবং ৩৫ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়ার ঘটনায় দায়ের করা মামলায় রুবিয়া খাতুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং নতুন আরেকটি মামলা দায়ের হওয়ায় অত্যন্ত কৌশলে ইমিগ্রেশনের চোখ ফাকি দিয় ২৩ জানুয়ারি শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে দেশত্যাগ করেন রুবিয়া।

  

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman-এর সফরসংবলিত একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী Habib Wahid-এর বহুল পরিচিত গান ‘মহাজাদু’। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন এই শিল্পী। মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির পটভূমি সংগীত হিসেবে ব্যবহার

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

ইরানের সংগীতশিল্পী পারাস্তু আহমাদি এবং তার প্রযোজনা দলের আট সদস্যকে ৭৪টি করে দোররা মারার সাজা দিয়েছে দেশটির আদালত। ২০২৪ সালে নিজের ইউটিউব চ্যানেলে লাইভস্ট্রিম করা একটি কনসার্টে অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেছিলেন, যা ইউটিউবে লাইভ সম্প্রচার করা হয়। ওই সময় তিনি হিজাব

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়,

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

ভারতীয় সংগীত অঙ্গনের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে শনিবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই গায়িকা। শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

দক্ষিণী চলচ্চিত্র ও ছোটপর্দার পরিচিত মুখ, তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যম রহস্যজনকভাবে মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, যা নিয়ে সহ-অভিনেতা ও ভক্তরা হতবাক। মাত্র ৩৬ বছর বয়সে এই অকাল মৃত্যু দক্ষিণী বিনোদন জগতে শোকের ছায়া ফেলে দিয়েছে। পুলিশ সূত্র জানায়, চেন্নাইয়ের বাসা থেকেই তার মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে বিবেচনা করা

সর্বশেষ সংবাদ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শেষ লড়াই, আত্মবিশ্বাসী জর্ডান

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শেষ লড়াই, আত্মবিশ্বাসী জর্ডান

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য