সোমবার, ২৯ জুন, ২০২৬১৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শুনে কাঁদলেন অ্যাঞ্জেলিনা জোলি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০১৯, ১:৪৪

শেয়ার করুনঃ
রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শুনে কাঁদলেন অ্যাঞ্জেলিনা জোলি

হারেসা (১০)। টেকনাফ উপজেলার হোয়াইক্যং চাকমারকুল ক্যাম্পের ওমর হাশেমের শিশু কন্যা। প্রথমে ক্যাম্প পরিদর্শনের শুরুতে তার সঙ্গে কথোপকথন করেন জাতিসংঘের বিশেষ দূত ও হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। মিয়ানমারের ওপারে নির্যাতন এবং এপারে অবস্থানের কথা জানতে চান এ দূত। এই শিশুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা শেষে জি ব্লকের ২৮৫ নম্বর মুজিবুর রহমানের ঘরে যান তিনি। তাদের কাছে মিয়ানমারে নির্যাতনের কথা শোনার পাশাপাশি ক্যাম্পে ত্রাণ পাওয়া না পাওয়ার বিষয়েও কথা বলেন। এসময় অশ্রুসিক্ত হন অ্যাঞ্জেলিনা জোলি। পরে ব্র্যাকের একটি ক্যাম্পে বসে রোহিঙ্গা দুস্থ ও প্রতিবন্ধী অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি। সেই সঙ্গে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংস্থাগুলো নির্দেশ দেন। পরে অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে বেশ কিছুক্ষণ অবস্থান নেন। এর আগে আজ সোমবার দুপুর ১টার দিকে তিনি ইউএনএইচসিআরের গাড়ি বহর নিয়ে টেকনাফের চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। 

জানা যায়, জাতিসংঘের এই বিশেষ দূত প্রথমে চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লক যান। এরপর জি-ব্লক গিয়ে রোহিঙ্গা নারী ও শিশুদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বিভিন্ন রোহিঙ্গা নারী-পুরুষের কাছ থেকে মিয়ানমারের সেনা কর্তৃক নির্যাতন, হত্যাকাণ্ড এবং বসত-বাড়ি অগ্নিসংযোগের বর্ণনা শোনেন। এরপর কি কি পদক্ষেপ নিলে তারা স্বদেশে ফিরে যেতে আগ্রহী তার মতামত নেন। এছাড়া বি-ব্লকের এনজিও সংস্থা ব্র্যাকের স্বেচ্ছাসেবকদের সঙ্গেও মত বিনিময় করেন তিনি। এরপর বিকেল ৪টার দিকে তিনি ক্যাম্প থেকে বেরিয়ে ইনানীতে অবস্থিত হোটেল রয়েল টিউলিপের উদ্দেশ্যে রওনা করেন তিনি।  আগামীকাল মঙ্গলবার উখিয়া উপজেলার বিভিন্ন অস্থায়ী রোহিঙ্গা শরণার্থী শিবিরে পরিদর্শন করে অ্যাঞ্জেলিনা জোলি এক সংবাদ সম্মেলনে যোগ দিবেন বলে জানা গেছে। উল্লেখ্য, অ্যাঞ্জেলিনা জোলি আজ সোমবার সকালে নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছেন। হলিউড বিখ্যাত এ অভিনেত্রী ২০১২ সাল থেকে ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে কাজ করছেন।

আরও

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

বিনোদন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

উৎপাদননির্ভর অর্থনীতি গড়ার প্রত্যয়, বাজেটে স্বস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

সংসদীয় কার্যক্রমে নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ক্ষোভ প্রকাশ জামায়াতের

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম, নতুন দর কার্যকর

হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি বৈঠক

হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে দোহায় যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি বৈঠক

এ সম্পর্কিত আরও পড়ুন

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

তারেক রহমানের মালয়েশিয়া সফরের ভিডিওতে ‘মহাজাদু’, বিস্মিত হাবিব ওয়াহিদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী Tarique Rahman-এর সফরসংবলিত একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী Habib Wahid-এর বহুল পরিচিত গান ‘মহাজাদু’। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন এই শিল্পী। মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর সরকারি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির পটভূমি সংগীত হিসেবে ব্যবহার

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

ইউটিউব লাইভ কনসার্টে অংশ নিয়ে ইরানি গায়িকার দোররা শাস্তি

ইরানের সংগীতশিল্পী পারাস্তু আহমাদি এবং তার প্রযোজনা দলের আট সদস্যকে ৭৪টি করে দোররা মারার সাজা দিয়েছে দেশটির আদালত। ২০২৪ সালে নিজের ইউটিউব চ্যানেলে লাইভস্ট্রিম করা একটি কনসার্টে অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ শিরোনামের একটি দেশাত্মবোধক গান পরিবেশন করেছিলেন, যা ইউটিউবে লাইভ সম্প্রচার করা হয়। ওই সময় তিনি হিজাব

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়,

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

ভারতীয় সংগীত অঙ্গনের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে শনিবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই গায়িকা। শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

দক্ষিণী চলচ্চিত্র ও ছোটপর্দার পরিচিত মুখ, তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যম রহস্যজনকভাবে মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, যা নিয়ে সহ-অভিনেতা ও ভক্তরা হতবাক। মাত্র ৩৬ বছর বয়সে এই অকাল মৃত্যু দক্ষিণী বিনোদন জগতে শোকের ছায়া ফেলে দিয়েছে। পুলিশ সূত্র জানায়, চেন্নাইয়ের বাসা থেকেই তার মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে বিবেচনা করা