
প্রকাশ: ১ জানুয়ারি ২০২২, ০:১২

ঢালিউড চিত্রনায়িকা আঁচল। নতুন বছর শুরু করলেন মিউজিক ভিডিও দিয়ে। বছরের প্রথম দিনেই মুক্তি পাচ্ছে আঁচলের ‘প্রেমের প্রসাদ’। এমনটাই জানিয়েছেন আঁচল।
‘প্রেমের প্রসাদ’ শিরোনামের গানের গীতিকার সৈয়দ অমি ও মাসুদ আহমেদ। সুর করার পাশাপাশি গানটিতে কন্ঠও দিয়েছেন তিনি। গানের ভিডিওতে মডেল হয়ছেন আঁচল ও অমি। সংগীত পরিচালনা করেছেন রিয়েল আশিক। ভিডিওচিত্র নির্মাণ করছেন এম এইচ রিজভী।
বছরের শুরুতে নতুন গান প্রকাশ করায় বেশ উচ্ছ্বসিত আঁচল। তিনি বলেন, মিউজিক ভিডিওতে খুব বেশি কাজ করা হয়নি। ‘প্রেমের প্রসাদ’ গানটি আমার বেশ ভালো লেগেছে। ভিন্নধাঁচের একটি মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। গানটি দর্শকদের ভালো লাগবে। আমার বিশ্বাস।

রোমান্টিক ঘরানার এ গানটি প্রসঙ্গে অমি বলেন, গানের সাথে মিল রেখে দারুণ গল্পে ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করি, শ্রোতা-দর্শক আমাদের কাজটি ভালোভাবে গ্রহণ করবেন। অমি জানান, শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সান প্রোডাকশন হাউজের ব্যানারে মুক্তি পাবে গানটি।
২০১১ সালে ঢালিউডে পা রেখেছেন আঁচল। তার প্রথম সিনেমা ‘ভুল’। এটি পরিচালনা করেছিলেন রাজু আহমেদ। এরপর ‘বেইলি রোড’ সিনেমায় অভিনয় করেছিলেন আঁচল আঁখি। আঁচলের ব্যবসা সফল সিনেমা ‘জটিল প্রেম’। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় আঁচলের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।