বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয় সংসদ নির্বাচন

নাতির কোলে চড়ে ভোট দিলেন বৃদ্ধা অফুলা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৪, ১৮:৩৩

শেয়ার করুনঃ
নাতির কোলে চড়ে ভোট দিলেন বৃদ্ধা অফুলা

কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধা অফুলা বেগম (৯১)। বয়সের ভারে নিজে হাটা চলা করতে পারেন না। কিন্তু ভোট দেওয়ার আগ্রহ দেখে নাতি নিজেই কোলে করে কেন্দ্রে আনলেন দাদিকে। নাতির কোলে চড়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পেরে বৃদ্ধা অফুলা বেগম উচ্ছ্বসিত।

রোববার (৭ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে ইউনিয়নের বনকৈট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন অফুলা বেগম। নাতি শাহ আলমের কোলে চড়ে সেখানেই ভোট দিতে আসেন তিনি।বনকৈট গ্রামের এই বাসিন্দা জানান, ৯১ বছর বয়সে বহুবার ভোট দিয়েছেন। এবারও শান্তিপূর্ণভাবে নাতির কোলে চড়ে ভোট দিতে পেরে ভালো লাগছে।

আরও

কালকিনিতে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর আনন্দ মিছিলে বোমা হামলায়! আহত-৪

কালকিনিতে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর আনন্দ মিছিলে বোমা হামলায়! আহত-৪

নাতি শাহ আলম বলেন, ‘সংসদ নির্বাচনে ভোট দিতে দাদির খুব আগ্রহ দেখলাম। তাই নিজেই কোলে করে কেন্দ্রে নিয়ে আসলাম। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে দাদি খুবই আনন্দিত’।কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মিনহাজ উদ্দন বলেন, ‘সকাল থেকে উৎসব মুখর পরিবেশ ভোট গ্রহণ চলছে। এ কেন্দ্রে নারী-পুরুষ মিলে মোট ১ হাজার ৪৭০ জন ভোটার রয়েছে। বেলা সাড়ে ১০টা পর্যন্ত ২০ শতাংশ পড়েছে।’

ইসির দেওয়া তথ্যমতে, নির্বাচন ঘিরে সারাদেশে পাঁচ লাখ ১৬ হাজার আনসার, এক লাখ ৮২ হাজার ৯১ পুলিশ, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি, দুই হাজার ৩৫০ কোস্টগার্ড এবং ৭০০ এর বেশি র‌্যাব টহলে থাকবে। তাদের সঙ্গে ভোটের মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। এ ছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মাঠে থাকবে। প্রতিকেন্দ্রে থাকবেন ১৫ থেকে ১৭ জন নিরাপত্তা সদস্য।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বরিশালের ৬টি আসনে জামানত হারালেন ২৫ প্রার্থী

বরিশালের ৬টি আসনে জামানত হারালেন ২৫ প্রার্থী

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এবার নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হচ্ছে ব্যালট পেপারে।

এবারের নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হবে ২৯৯ আসনে। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে ২৮টি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৫৩৪ জন এবং স্বতন্ত্র ৪৩৬ জন। নির্বাচনে সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫ জন প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি এবং তৃতীয় সর্বোচ্চ ১৩৫ জন প্রার্থী রয়েছেন ‘সোনালী আঁশ’ প্রতীক নিয়ে নির্বাচনে আসা তৃণমূল বিএনপি।

এদিকে বিএনপিসহ ৬০টি দল নির্বাচন বর্জন করেছে। দলটি সরকার পতনের এক দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে সফলতা না পেয়ে নির্বাচনের দুই মাস আগ থেকে হরতাল-অবরোধের পথ বেছে নেয়। এতে সরকারকে চাপে ফেলতে না পেরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত ২০ ডিসেম্বর ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দেয় দলটি। পাশাপাশি সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস এবং বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানায় দলটি।

সর্বশেষ সংবাদ

চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ সমঝোতা, মোংলায় প্রধানমন্ত্রী

চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ সমঝোতা, মোংলায় প্রধানমন্ত্রী

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচনী দায়িত্বে থাকা ৩৩ ডিসি ওএসডি

নির্বাচনী দায়িত্বে থাকা ৩৩ ডিসি ওএসডি

২০১৮ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জন জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে। এসব কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।   জানা গেছে, ওএসডি হওয়া ৩৩ জন কর্মকর্তা যুগ্মসচিব পদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ এই বদলির সিদ্ধান্তে প্রশাসনের ভেতরে আলোচনার

২ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা

২ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশনার (ইসি)।সোমবার (২২ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি আনিছুর রহমান সাংবাদিকদের জানান, আগামী ৯ মার্চ কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে আনিছুর রহমান বলেন, এবারও ৫ ধাপে উপজেলা পরিষদের

কুমিল্লা- ৪: দেবীদ্বারে যেসব কারনে নৌকার ভরাডুবি !

কুমিল্লা- ৪: দেবীদ্বারে যেসব কারনে নৌকার ভরাডুবি !

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার আসনে আওয়ামী লীগের মনোনীত ‘নৗকা’র প্রার্থী ছিলেন রাজী মোহাম্মদ ফখরুল। তিনি টানা দুইবারের সাংসদ ও এবার নৌকা প্রতীকের প্রার্থী হওয়ার সত্বেও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ঈগল' প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কাছে ভোট যুদ্ধে পরাজিত হয়েছেন। তার পরাজয়ের পেছনে যেসব কারণগুলো ইতিমধ্যে আলোচনায় এসেছে। এ আসনে তার নেতা কর্মীদের সঙ্গে

ঝিনাইদহে জাপাসহ নাম সর্বস্ব দলের  ১৮ প্রার্থীর জামানত বাতিল

ঝিনাইদহে জাপাসহ নাম সর্বস্ব দলের ১৮ প্রার্থীর জামানত বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি আসনের ১৮ প্রার্থীর জামানত বাতিল হয়েছে।  ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। নির্বাচন আইন অনুযায়ী, প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।  সেই হিসেবে ঝিনাইদহ-১ আসনে ১ লাখ ৭৮ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেছেন। ওই আসনে জামানত হারাচ্ছেন তৃণমূল বিএনপির প্রার্থী কে এম জাহাঙ্গীর মাজমাদার।

বরিশালের ৬টি আসনে জামানত হারালেন ২৫ প্রার্থী

বরিশালের ৬টি আসনে জামানত হারালেন ২৫ প্রার্থী

সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে জামানত হারিয়েছেন ২৫ জন প্রার্থী। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থীরা জামানত হারিয়েছেন পাঁচটি আসনে। এছাড়া জাসদ, ওয়ার্কার্স পার্টি, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, সাংস্কৃতিক মুক্তিজোট এবং স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন এই তালিকায়।  মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের একভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত